এই নগরে-দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান ক্লাবের আজীবন ও দাতা সদস্যদের মতবিনিময় সভা
রাউজান ক্লাবের আজীবন ও দাতা সদস্যদের মতবিনিময় সভা সম্প্রতি নগরের একটি রেস্টেুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের আজীবন সদস্য এস এম সিরাজদ্দৌলা। সভায় ক্লাব সভাপতি ওমর ফারুকের আমেরিকা, তুরস্ক ও যুক্তরাজ্য সফর নিয়ে আলোচনা হয়।
ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ মহসীন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. সৈয়দুল হক, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মো. শাহজাহান চৌধুরী, সানসাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. লিয়াকত আলী, বেসরকারি উন্নয়ন সংস্থা পার্ক-এর প্রধান নির্বাহী নজরুল ইসলাম, যমুনা অয়েল কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন, ব্যবসায়ী নেতা মুহাম্মদ এমদাদ হোসেন চৌধুরী, ক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ রিয়াজুল হাসান, মো. জাহেদুল আলম, দাতা সদস্য মো. আশরাফ উদ্দিন, আজীবন সদস্য মো. ইয়াছিন প্রমুখ। বিজ্ঞপ্তি।