এই নগরে-দূর গ্রামে
রাঙ্গুনিয়া ক্লাবের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙ্গুনিয়া ক্লাবের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও সাংসদ হাছান মাহমুদ। সভাপতিত্ব করেন বর্ষপূর্তি অনুষ্ঠানের চেয়ারম্যান সাদেকুন নুর সিকদার। অনুষ্ঠান উদ্বোধন করেন পৌরসভার মেয়র খলিলুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ।
বিকে লিটন চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শাহজাহান সিকদার, লোকমানুল হক তালুকদার, আকতার হোসেন খান, আকতার হোসেন, রেহেনা আকতার বেগম, ইদ্রিছ আজগর, শহীদুল্লাহ চৌধুরী আইয়ুব খান, আহম্মদ খান, মফিজুল হক চৌধুরী, আকবর শাহ চৌধুরী, আলী নূর, রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম চৌধুরী, মাহফুজুল ইসলাম চৌধুরী, আরিফুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ইলিয়াছ, রাসেল চৌধুরী প্রমুখ।
রোটারি মিডসিটি দৃষ্টি স্কুল অব ডিবেটের উদ্বোধন ২৪ অক্টোবর
দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে ও রোটারি ক্লাব অব চিটাগাং মিডসিটির সহযোগিতায় নিয়মিত বিতর্ক প্রশিক্ষণ রোটারি মিডসিটি দৃষ্টি স্কুল অব ডিবেটের ১৪তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। তিন মাসব্যাপী এই কার্যক্রমে বিতর্কের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেবেন সেরা বিতার্কিক, শিক্ষক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। বাংলা ও ইংরেজি মাধ্যমের যেকোনো বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নিতে পারবে। আবেদন ফরম পাওয়া যাবে দৃষ্টি চট্টগ্রামের ১৮/এ মেহেদীবাগের কার্যালয়ে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। বিস্তারিত জানতে ০১৭১৭০২৬৬৮৯ ও ০১৬৭০ ৪০০৩৭৫ নম্বরে যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তি।
নাগরিক অধিকারের মানববন্ধন
চট্টগ্রাম নাগরিক অধিকার পরিষদ আবাসিক জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধির প্রক্রিয়া বাতিলের দাবিতে ১৫ অক্টোবর বিকেল চারটায় প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের আয়োজন করেছে। বক্তারা বলেন, ৪৫০ টাকা থেকে এক লাফে গ্যাস বিল এক হাজার টাকা করার পরিকল্পনা হয়েছে। এ বাড়তি খরচের চাপ সাধারণ নাগরিকেরা কোনোভাবে সামলাতে পারবে না।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম শফিউল আলম। সংগঠনের সাধারণ সম্পাদক দিদার আশরাফীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন মনোয়ার বেগম, জাহাঙ্গীর আলম চৌধুরী, মুছা কলিমউল্লাহ, ফারুক হাসান, প্রতাপ চক্রবর্তী, জয়নাল আবেদীন চিশতী, নজরুল ইসলাম খান, ইফতেখার করিম চৌধুরী, শাহিদা রহমান, চন্দন দত্ত প্রমুখ।
ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে সমাবেশ
মিরসরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আদিল মাহমুদ চৌধুরী হত্যার প্রতিবাদে ১৫ অক্টোবর বিকেল চারটায় নাসিমন ভবন চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ। সভা পরিচালনা করেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।
এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সভাপতি আসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
সমাবেশে উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক ছরোয়ার উদ্দিন মো. সেলিম, দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক জসীম উদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব নূর উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. শহীদুল ইসলাম, নগর ছাত্রদলের সহসভাপতি ফজলুল হক, জসীম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।
মুক্তিযুদ্ধের বিজয় মেলার প্রস্তুতি সভা
মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্যাপন পরিষদের প্রস্তুতি সভা ১৪ অক্টোবর অনুষ্ঠিত হয়। মেলা কমিটির মহাসচিব আহমেদুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এতে আগামী ১ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে বিজয় মেলা উদ্যাপনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য দেন মোহাম্মদ ইউনুস, পান্টু লাল সাহা, জাহাঙ্গীর চৌধুরী, বদিউল আলম, অমল মিত্র, খলিল উল্লাহ সরদার, সাধন চন্দ্র বিশ্বাস, খোরশেদ আলম, জাহাঙ্গীর চৌধুরী, আবুল কাশেম প্রমুখ। বিজ্ঞপ্তি।
কলেজিয়েট ৮৪ ব্যাচের পুনর্মিলনী উপলক্ষে সভা
চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ১৯৮৪ সালে এসএসসি পাস করা শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে এক সভা ১০ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। আগামী ২৫ ডিসেম্বর নগরে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। অনুষ্ঠানসূচিতে থাকবে সকালে শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের পুনর্মিলনী এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সভায় উপস্থিত ছিলেন আহসান ইকবাল চৌধুরী, মো. শামীম আরিফ, সৈয়দ মোহাম্মদ সোহেল, নোমান-ই-আলম খান, ফজলে রাব্বী, হাসান মনসুর, মো. সাইফুদ্দিন সিদ্দিকী, সুলতান মাহমুদ, প্রবীর বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।
বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস পালন
‘রোগীরাই রোগীদের জন্য নিরাপদ’ এই স্লোগান সামনে রেখে বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্ট, চট্টগ্রাম শাখার উদ্যোগে ১৬ অক্টোবর বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভযাত্রা বের করা হয়। এতে অংশ নেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি মোহাম্মদ মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম মেডেকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল গণি, কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন ভূঁইয়াসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধান, চিকিৎসক ও সেবিকারা। শোভাযাত্রা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার নাথের সঞ্চালনায় সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে সংগঠনের সভাপতি গুলশান আরা চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি।
কদলপুর উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির ঈদ পুনর্মিলনী
রাউজানের কদলপুর উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির ঈদ পুনর্মিলনী সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে শেলাই যন্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুসলিম চৌধুরী। সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম ইউসুফ। সভায় অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য মোহাম্মদ মফিজুল আলম চৌধুরী, এস এম শাহাবুদ্দিন, কাজী মুহাম্মদ নজমুল হক, সুরঞ্জন ভট্টাচার্য, মো. মোবারক শাহ চৌধুরী প্রমুখ।
পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত সভায় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি বিশ্বজিৎ ভট্টাচার্য ও সহসভাপতি মো. আরমান চৌধুরীর পরিচালনায় বক্তব্য দেন সঞ্জয় ভট্টাচার্য, মো. জয়নাল আবেদীন, ফাহিম উদ্দিন শাহ, নুর মোহাম্মদ, আশীষ কুমার দাশ প্রমুখ। পরে অতিথিরা দুস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই যন্ত্র বিতরণ করেন। বিজ্ঞপ্তি।
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদ্যাপিত
‘নাইবা থাকুক চোখের দৃষ্টি, মনের আলোয় করব সৃষ্টি’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের মতো ১৫ অক্টোবর চট্টগ্রামেও বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদ্যাপিত হয়। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর, সিএসডি ও বিভিন্ন বেসরকারি সংগঠনের উদ্যোগে দিবসটি পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল শাভাযাত্রা, চক্ষুশিবির, আলোচনা সভা, সাদাছড়ি ও হুইল চেয়ারর বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। সমাজসেবা অধিদফতর চট্টগ্রামের উপপরিচালক বন্ধনা দাশের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. দৌলতুজ্জামান খান, লায়ন্স ক্লাব অব ফটিকছড়ির সভাপতি মাহমুদ হাসান, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য রীতা দত্ত, সিএসডির সাধারণ সম্পাদক দৃষ্টি প্রতিবন্ধী ভাস্কর ভট্টাচার্য। বিজ্ঞপ্তি।
কক্সবাজারে বিএসসিসিএলের সভা
বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা ১২ অক্টোবর কক্সবাজার সৈকত তীরের একটি তারকা হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এবং কোম্পানির চেয়ারম্যান মো. ফায়জুর রহমান চৌধুরী। কোম্পানি সচিব মো. আবদুস ছালাম খানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পরিচালক গাজী ফিরোজ সালাহউদ্দিন, জালাল আহমদ, রবীন্দ্রনাথ রায় চৌধুরী, কর্নেল আরেফীন তালুকদার, মাহবুবুল আলম জোয়ার্দার, মো. শাহজাহান, নাসির উদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক মো. মনোয়ার হোসেন প্রমুখ।
কোম্পানি সচিব মো. আবদুস ছালাম খান বলেন, বিএসসিসিএল সরকারের পাশাপাশি ব্যক্তি অংশীদারিমূলক একটি কোম্পানি। তাই বার্ষিক সাধারণ সভা করে এর আয়-ব্যয় হিসাব কোম্পানির অংশীদারদের কাছে লিখিত আকারে উপস্থাপন করা হয়। সভায় দেড় শতাধিক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। —কক্সবাজার অফিস
নুরুল আবছারের স্মরণসভা
১৫ অক্টোবর বিকেলে নগরের নূর মোহাম্মদ সড়কে অবস্থিত মেট্রোপোল চেম্বারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি ৮২ ব্যাচের আয়োজনে নুরুল আবছারের স্মরণসভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি দিদারুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাইদুদ্দীনের সঞ্চলনায় সভায় বক্তব্য দেন অগ্রণী ব্যাংক চট্টগ্রাম সার্কেলের উপমহাপরিচালক জসিম উদ্দিন, চট্টগ্রাম করপোরেট শাখার উপমহাপরিচালক অজয় কুমার পোদ্দার, সমিতির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চবির সভাপতি হুমায়ূন কবির চৌধুরী, ৮২ ব্যাচের সহসভাপতি মো. জাকের হোছাইন প্রমুখ।
অগ্রণী ব্যাংকের সাবেক উপমহাপরিচালক নুরুল আবছার সিলেটে সপরিবারে একটি অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন। দুর্ঘটনায় তাঁর স্ত্রী এবং বড় মেয়েও নিহত হন। বিজ্ঞপ্তি।
শ্রীরামকুঞ্জের সম্মেলনে বক্তারা
ঠাকুর রামচন্দ্র শোষণহীন সমাজের স্বপ্ন দেখেছেন
‘ঠাকুর রামচন্দ্র দেব মানুষের মধ্যে মানবিক বোধ জাগ্রত করে একটি শোষণহীন, কুসংস্কারমুক্ত ও অসাম্প্রদায়িক চেতনার সমাজ গঠনের স্বপ্ন দেখেছেন। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে শান্তিময় সমাজ প্রতিষ্ঠার কাজে আমাদের একযোগে কাজ করতে হবে।’
১০ অক্টোবর সকালে রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ী গ্রামের শ্রীরামকুঞ্জের দ্বিতীয় সম্মেলনের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি চন্দন দাশ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শংকর প্রসাদ দে। সম্মেলনে বিগত দিনের কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক কনকন দাশ। বক্তব্য দেন শেখর কান্তি দাশ, পরিমল কান্তি শীল, অসীম কুমার শীল, নীলিমা রায় চৌধুরী, মতিলাল দাশগুপ্ত, রতন কুমার সাহা, রনজিত চক্রবর্তী, দিলীপ কান্তি শীল, চন্দন সেন, হরিসাধন দাশ, সুমল ভট্টাচার্য্য, শম্ভু কান্তি বিশ্বাস, আশীষ দাশ, নারায়ণ চন্দ্র দে প্রমুখ।
সম্মেলনে চন্দন দাশকে সভাপতি ও কনকন দাশকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য ২১ সদস্যের কার্যকরী পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি।
বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ কমিটি গঠন
প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা গত ২৬ সেপ্টেম্বর বিকেলে কেএফসি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। সভায় বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
কমিটি: সভাপতি ইব্রাহিম খলিল, সহসভাপতি ইনজামামুল হক ও ইব্রাহিম সৈকত, সাধারণ সম্পাদক মাসুদ কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছাদেক ও শাউলিন সুস্মিতা মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নিশাত নাওয়াল ইসলাম, উপসাংগঠনিক সম্পাদক জাহেদ নুর, নারীবিষয়ক সম্পাদক তাশমিলা তাশফি, পাঠচক্র সম্পাদক আফরা আনিকা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শেখ লুৎফর রহমান, যোগাযোগ সম্পাদক এস এম তানবিনুল হক, প্রচার সম্পাদক মো. মিশকাত, মানবসম্পদবিষয়ক সম্পাদক স্বদেশ কর্মকার, দপ্তর সম্পাদক রাইয়ান, সাহিত্য সম্পাদক ধৃতি চাকমা, পাঠাগার সম্পাদক পাপড়ি দাশ, প্রশিক্ষণ সম্পাদক সাদমান সাকিব, অর্থ সম্পাদক আনাছ বিন আবছার, সমাজ কল্যাণ সম্পাদক সুবাহ সিনথিয়া, পরিবেশ সম্পাদক ফারিয়েল মৌমিতা মোস্তফা, ক্রীড়া সম্পাদক মাহমুদ তাহিন, অনুষ্ঠান সম্পাদক পলি চৌধুরী, বিজ্ঞানবিষয়ক সম্পাদক মো. জাইন এবং দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক ইনজামামুল হক (২)। —কক্সবাজার অফিস
চট্টগ্রাম কলেজ উচ্চমাধ্যমিক ৮৬ ব্যাচের ঈদ পুনর্মিলনী
চট্টগ্রাম কলেজের উচ্চমাধ্যমিক ৮৬ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত শুক্রবার নগরের একটি রোস্তোরাঁর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে আগামী ২৬ ডিসেম্বর বোটক্লাবে অনুষ্ঠেয় দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
হোটেল অ্যাম্বে্রাসিয়া মিলনায়তনে পুনর্মিলনীবিষয়ক পরবর্তী সভা আগামী ২৮ নভেম্বর বিকেল সাড়ে তিনটায় সভা অনুষ্ঠিত হবে। পুনর্মিলনী অনুষ্ঠানের কর্মসূচিতে রয়েছে প্রয়াতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ, আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। —নিজস্ব প্রতিবেদক