এই নগরে-দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াস ও অর্কিড ইভেন্টসের উদ্যোগে কম্বল বিতরণ
সামাজিক সংগঠন প্রয়াস ও অর্কিড ইভেন্টসের যৌথ উদ্যোগে মহান বিজয় দিবসে শীতার্ত মানুষের মধ্যে নগরের বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করা হয়। প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরীর সভাপতিত্বে নগরের বিপ্লব উদ্যানে সকাল ১০টায় দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সদস্য প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। কর্মসূচির উদ্বোধন করেন অর্কিড ইভেন্টসের প্রধান নির্বাহী ওয়াহিদুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেরিডিয়ান গ্রুপের চেয়ারম্যান কোহিনূর কামাল, পিএইচপি গ্রুপের নির্বাহী পরিচালক হুমায়ূন কবির, লায়ন্স জেলার গভর্নর অ্যাডভাইজার এ এম কামাল উদ্দিন চৌধুরী, শীতবস্ত্র বিতরণ কমিটির চেয়ারম্যান মোমিনুল হক, ব্যাংকার সরওয়ার মো. শহিদউল্লাহ, প্রয়াস পরিচালক মহসীন উল কাদের, চৌধুরী সাহাদাত হোসেন, আবদুল মোরশেদ চৌধুরী, বেলায়েত হোসেন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।

বোধন আবৃত্তি স্কুলের আবৃত্তি কোর্স ৮ জানুয়ারি শুরু
বোধন আবৃত্তি স্কুলের ৪৫তম আবৃত্তি কোর্সে ভর্তি চলছে। ছয় মাসব্যাপী কোর্সের সিলেবাসে থাকছে শুদ্ধ উচ্চারণের তত্ত্ব ও প্রয়োগ, জিব-চোয়ালের ব্যায়াম ও মনঃসংযোগ, মাইক্রোফোনের প্রায়োগিক ব্যবহার, ছন্দ, কবিতার ভাব ও রস, অনুষ্ঠান উপস্থাপনা, সংবাদপাঠ, টিভি রিপোর্টিং, শ্রুতিনাটক এবং কবিতার নির্মাণ ও প্রয়োগ। সমাবর্তনে আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে সনদ গ্রহণ করবেন শিক্ষার্থীরা। শিশু ও বড়দের কোর্স আলাদাভাবে পরিচালিত হয়ে থাকে। শিশু বিভাগের কোর্সের মেয়াদকাল দুই বছর। আগামী ৮ জানুয়ারি শুক্রবার সকাল নয়টায় মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে ক্লাস শুরু হবে। বিস্তারিত ফেনে (০১৮১৭-৭১৯০১৭, ০১৭১৮-০০৪০৩৩) জানা যাবে। বিজ্ঞপ্তি

ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে সিসি ক্যামেরা স্থাপন
নিরাপত্তা নিশ্চিতে ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের বিভিন্ন স্থানে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধক ছিলেন পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য। সভায় সভাপতিত্ব ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ। কাউন্সিলর হাসান মুরাদ জানান, ওয়ার্ডের ১২ স্থানে ১৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ওয়ার্ডবাসীর নিরাপত্তার স্বার্থে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। —নিজস্ব প্রতিবেদক

প্রয়াস ও অর্কিড ইভেন্টসের যৌথ উদ্যোগে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়
প্রয়াস ও অর্কিড ইভেন্টসের যৌথ উদ্যোগে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়

হাশিমপুর সিকদারপাড়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
চন্দনাইশ থানার হাশিমপুর সিকদারপাড়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ১৮ ডিসেম্বর সিকদারপাড়া ঈদগাহ ময়দানে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আবচার উদ্দীন চৌধুরী।
বক্তব্য মাওলানা শহিদুল ইসলাম, ট্রাস্টের সাধারণ সম্পাদক কামরুদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সিকদার, কার্যকরী কমিটির সদস্য আবদুল মান্নান, আকতারুজ্জামান, আসিফ উদ্দীন প্রমুখ। এতে ৩৫০ জনকে কম্বল দেওয়া হয়। বিজ্ঞপ্তি।

মহিলা পরিষদের মানববন্ধন

বাল্যবিবাহ প্রতিরোধের দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদের মানববন্ধন
বাল্যবিবাহ প্রতিরোধের দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদের মানববন্ধন

বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর বিকেলে নিউমার্কেট এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদজায়া বেগম মুশতারী শফীসহ মহিলা পরিষদের নেত্রী ও বিভিন্ন শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লতিফা কবির। বক্তব্য দেন সুগতা বড়ুয়া, নেলী দত্ত, চিন্ময়ী ঘোষ, স্বপ্না বড়ুয়া, রমা মুহুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।

সিটি কলেজ
ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী প্রস্তুতি সভা
চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী প্রস্তুতি সভা ১৮ ডিসেম্বর নগরের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের আহ্বায়ক মাহমুদুল হাছান।
সভায় আগামী ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কেন্দ্রে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য ২০ জানুয়ারির বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত জানা যাবে মুঠোফোনে (০১৮১৯-৮২১২১০ ও ০১৯৭৪-৩১৩৬১৮) বিজ্ঞপ্তি।