এই নগরে-দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরিডিয়ানের দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত র্যা ফল ড্রতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী ও প্রতিষ্ঠানের চেয়ারপারসন কোহিনুর কামাল
মেরিডিয়ানের দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত র্যা ফল ড্রতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী ও প্রতিষ্ঠানের চেয়ারপারসন কোহিনুর কামাল

মেরিডিয়ান উৎসবের তৃতীয় পর্বের পুরস্কার বিতরণ
দুই যুগ পূর্তি উপলক্ষে মেরিডিয়ান হোটেল ও রেস্তোরাঁয় চলছে মাসব্যাপী উৎসব। এ উপলক্ষে প্রতিদিনই গ্রাহকদের জন্য রয়েছে নানা উপহার। এ ছাড়া প্রতি সপ্তাহে অনুষ্ঠিত হচ্ছে র্যাফল ড্র। এতে একজন গ্রাহক পাচ্ছেন ডায়মন্ড লকেট। এর অংশ হিসেবে ১৮ ফেব্রুয়ারি আয়োজন করা হয় তৃতীয় পর্বের র্যাফল ড্র। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে ডায়মন্ড বিজয়ী জাহিদুল আলমের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেরিডিয়ান গ্রুপের চেয়ারপারসন কোহিনুর কামালসহ কর্মকর্তা-কর্মচারীরা।
মেরিডিয়ান গ্রুপের চেয়ারপারসন কোহিনুর কামাল বলেন, মেরিডিয়ান সেবার মান অক্ষুণ্ন রেখে গ্রাহকের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সেবা দিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও সেবার মান অটুট রেখে এ ধরনের সৃজনশীল আয়োজনে অঙ্গীকারবদ্ধ। বিজ্ঞপ্তি।

অগ্রনী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন
অগ্রণী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম সার্কেলের শাখা ব্যবস্থাপক সম্মেলন ১৬ ফেব্রুয়ারি নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আ ন ম মাসরুরুল হুদা সিরাজী। সম্মেলনে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক লিমিটেড, চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক মো. শওকত ইসলাম।

প্রধান অতিথি শাখাগুলোতে ব্যবসায় উন্নয়ন, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, শ্রেণিবিন্যাসকৃত ঋণ আদায় প্রভৃতি বিষয়ের পর্যালোচনা করেন। সম্মেলনের সভাপতি সার্কেল মহাব্যবস্থাপক মো. শওকত ইসলাম বলেন, ব্যাংকিং ব্যবসার মান বাড়ানোর জন্য সবাইকে প্রথাগত ব্যাংকিংয়ের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। বিজ্ঞপ্তি

দীঘিনালায় সাহিত্য–বিষয়ক ত্রৈমাসিক পত্রিকার মোড়ক উন্মোচন
খাগড়াছড়ির দীঘিনালায় ২১ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে ফুদন্দি ফুল তুম্বাজ নামের চাকমা ভাষার সাহিত্যবিষয়ক ত্রৈমাসিক পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা এ পত্রিকার মোড়ক উন্মোচন করেন।
চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালক আনন্দ মোহন চাকমার সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. সামছুল আলম, সেনা জোনের কর্মকর্তা লে. মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠীর উপদেষ্টা শাক্যমুনি চাকমা, ফুদন্দি ফুল তুম্বাজ পত্রিকার সম্পাদক কে ভি দেবাশীষ চাকমা প্রমুখ। দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

টেকনাফে দুস্থ জেলেদের লাইফ জ্যাকেট দিল কোস্টগার্ড
কক্সবাজারের টেকনাফ উপজেলার ৪৫ জন দুস্থ জেলের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করেছে কোস্টগার্ড। ১৮ ফেব্রুয়ারি সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে জেলেদের হাতে লাইফ জ্যাকেট তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে শাহপরীর দ্বীপ কোস্টগার্ড স্টেশনে একটি সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান। প্রধান অতিথি ছিলেন কোস্টগার্ড শাহপরীর দ্বীপ স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. আবদুল মান্নান। এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ কাশেম, আবদুস শুক্কুর, গফুর আলম, নুর মোহাম্মদ ও জসিম মাহমুদ।
কোস্টগার্ড শাহপরীর দ্বীপ স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. আবদুল মান্নান বলেন, প্রাথমিকভাবে কোস্টগার্ডের পক্ষ থেকে স্থানীয় ৪৫ জন জেলেকে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে আরও দেওয়া হবে। নিজেদের নিরাপত্তার স্বার্থে সব জেলেকে মৎস্য বিভাগ প্রদত্ত পরিচয়পত্র, লাইফ জ্যাকেট, রেডিও নিয়ে মাছ শিকারে যাওয়ার আহ্বান জানান তিনি। টেকনাফ প্রতিনিধি

চট্টগ্রাম আবৃত্তি চর্চাকেন্দ্রের শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা
চট্টগ্রাম আবৃত্তি চর্চাকেন্দ্রের আয়োজনে তিন মাসব্যাপী শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা আগামী ৪ মার্চ থেকে শুরু হচ্ছে। কর্মশালা অনুষ্ঠিত হবে হালিশহরের রাবেয়া বসরী বালিকা উচ্চবিদ্যালয়ে।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশবরেণ্য আবৃত্তিকার, নাট্যব্যক্তিত্ব, কবি, সাংস্কৃতিক ব্যক্তিদের তত্ত্বাবধানে উচ্চারণবিধি, আবৃত্তি, ছন্দ পরিচিতি, নির্মাণ কৌশল, বাচিক উৎকর্ষ, মাইক্রোফোনের ব্যবহার ও অনুষ্ঠান উপস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। শিশুদের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা আছে। আগ্রহীদের শুক্রবার সকাল ১০টায় রাবেয়া বসরী বালিকা উচ্চবিদ্যালয়ে যোগাযোগ করতে হবে। বিজ্ঞপ্তি

সাউথ পয়েন্ট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সাহিত্য, সংস্কৃতিচর্চাকেও প্রাধান্য দিতে হবে। তিনি ৪ ফেব্রুয়ারি সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে অধ্যক্ষ এ জে শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান আ ন ম মুনির আহমদ, সাদ মুসা গ্রুপ অব ইন্ডাস্ট্রিেজর ব্যবস্থাপনা পরিচালক ও স্কুল পরিচালনা কমিটির সদস্য মুহাম্মদ মহসিন ও দৈনিক আজাদীর বার্তা সম্পাদক এ কে এম জহিরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে চবির উপাচার্য পায়রা ও বেলুন উড়িয়ে ওই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ওই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক বোমা বোস ও ফারুক হোসাইন। বিজ্ঞপ্তি