এই নগরে-দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

xঅগ্রণী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম সার্কেলের শাখা ব্যবস্থাপক সম্মেলন ১৬ মে নগরের একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক নিতাই চন্দ্র নাগ। মুখ্য আলোচক ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবদুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান খান। সভাপতিত্ব করেন চট্টগ্রাম সার্কেলের দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপক মো. আলী হোসেন প্রধানিয়া।
সম্মেলনে প্রধান অতিথি শাখাগুলোর ব্যবসা উন্নয়ন, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, ঋণ আদায়সহ নানা বিষয়ে দিকনির্দেশনা দেন। মুখ্য আলোচক তাঁর বক্তব্যে শাখা ব্যবস্থাপকদের যোগ্য জামানত আছে এমন গ্রাহকদের ঋণ প্রদানের মাধ্যমে ঋণপ্রবাহ বৃদ্ধি ও স্বল্প সুদবাহী আমানত বৃদ্ধির মাধ্যমে মুনাফা বৃদ্ধির পরামর্শ দেন।
এ ছাড়া খেলাপি ঋণ আদায়ে গ্রাহকদের সঙ্গে সব ধরনের যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।