এই নগরে-দূর গ্রামে
ইউনিলিভারের ‘গুড অ্যান্ড লং সার্ভিস অ্যাওয়ার্ড’ প্রদান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ‘গুড অ্যান্ড লং সার্ভিস অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার প্রদান অনুষ্ঠান সংস্থার কালুরঘাট কারখানা কার্যালয়ে ২০ জুলাই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পুরস্কার পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্রেস্ট তুলে দেন ইউনিলিভারের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাকেশ মোহন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভারের সাপ্লাই চেইন পরিচালক আমিনুর রহমান, মানবসম্পদ পরিচালক জেরি জোস, কারখানা মানবসম্পদ ব্যবস্থাপক কাজী সাইফুল ইসলাম, কর্মচারী সমিতির সভাপতি আখতারুজ্জামান প্রমুখ। কর্মকর্তা-কর্মচারীদের চাকরি জীবনের সাফল্যের স্বীকৃতি হিসেবে ইউনিলিভার এ পুরস্কার প্রতিবছর দিয়ে আসছে। এ বছর সাত কর্মকর্তা-কর্মচারী ২৫ বছর কর্মরত থাকায় ‘লং সার্ভিস অ্যাওয়ার্ড’ ও ১৫৯ জন কর্মকর্তা ১৫ বছর কর্মরত থাকার পুরস্কার হিসেবে পেয়েছেন ‘গুড সার্ভিস অ্যাওয়ার্ড’।সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানসাইডার ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৯ জুলাই বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ হাসপিয়া বশিরউল্লাহ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য ড. ইফতেখার উদ্দীন চৌধুরী। দুই পর্বের বিভক্ত অনুষ্ঠানে শিক্ষকেরা শিক্ষার্থীদের হতে পুরস্কার তুলে দেন।নানুপুরে শিক্ষক সৈয়দ শাহজামালের স্মরণসভা‘সহজ-সরল স্বভাবের সদা হাস্যোজ্জ্বল সৈয়দ শাহজামাল ছাত্র-শিক্ষক সবার কাছে আদর্শস্বরূপ। কর্মজীবনে নিষ্ঠাবান, পরিশ্রমী ও নির্লোভ শিক্ষক শাহজামাল প্রকৃত অর্থেই একজন সাদা মনের মানুষ ছিলেন।’ ফটিকছড়ির নানুপুর আবু সোবহান উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক সৈয়দ শাহজামালের স্মরণসভায় বক্তারা এমন মন্তব্য করেন।ফ্রেন্ডস সার্কেল ঐক্য পরিষদ নানুপুর আবু সোবহান উচ্চবিদ্যালয় মিলনায়তনে ১৬ জুলাই এ স্মরণসভার আয়োজন করে। প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতা সৈয়দ ওসমান গণি।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নানুপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলম, নানুপুর মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আহমদ উল্লাহ, সমাজসেবক এস এম জাকারিয়া, নানুপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ ওসমান হোসেন, অধ্যাপক ফজলুর করিম, শিক্ষক মাহবুবুল আলম প্রমুখ।শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।স্বকালের সাহিত্য সমাবেশস্বকাল শিশুসাহিত্য সংসদের ১৮৬তম সাহিত্য সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিপুল বড়ুয়া। মুক্ত আলোচনা করেন শিশুসাহিত্যিক রাশেদ রউফ। অরুণ শীলের সঞ্চালনায় বক্তব্য দেন জসীম মেহবুব, রমজান আলী মামুন ও অমিত বড়ুয়া। স্বরচিত কবিতা-ছড়া পাঠে অংশ নেন জহুর উশ শহীদ, সিতাংশু কর, জিন্নাহ চৌধুরী, রহমান হাবীব, আবুল কালাম বেলাল, বিকিরণ বড়ুয়া, ওবায়দুল সমীর, সনজিত দে, হোসাইন আনোয়ার, আখতারুল ইসলাম, সাজিদ আহসান, মুবিনুল হক, শাহরিয়ার ফারজানা প্রমুখ। পরবর্তী সমাবেশ আগামী ১৯ আগস্ট বিকেল চারটায় চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে শিশুতোষ স্বরচিত লেখা নিয়ে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।মধ্যম মাদার্শা বৌদ্ধবিহার পরিচালনা কমিটি গঠনহাটহাজারীর মধ্যম মাদার্শা সর্বজনীন শান্তিনিকেতন বৌদ্ধবিহার পরিচালনা কমিটি গঠন উপলক্ষে এক সভা সম্প্রতি বাবুল বড়ুয়ার সভাপতিত্বে বিহারে মাঠে অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য দেন মাখন লাল বড়ুয়া, স্বদেশ কুসুম চৌধুরী, অজিত বড়ুয়া, দীপংকর বড়ুয়া, তপন বড়ুয়া, কমল বড়ুয়া, জয়সেন বড়ুয়া, সনৎ বড়ুয়া, দীপন বড়ুয়া, মিটু বড়ুয়া, আবীর বড়ুয়া, বাবু বড়ুয়া, মিশু বড়ুয়া, তপু বড়ুয়া প্রমুখ। সভায় সম্মতিক্রমে বাবুল বড়ুয়াকে সভাপতি, প্রিয় বড়ুয়াকে সাধারণ সম্পাদক, সুশীল বড়ুয়াকে অর্থ সম্পাদক করে ২১ সদস্যের বিহার পরিচালনা কমিটি গঠন করা হয়। হিসাব নিয়ন্ত্রক কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবিভাগীয় হিসাব নিয়ন্ত্রক ও এর অধীন জেলা-উপজেলা কার্যালয়ে ২০ জুলাই একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। নগরের নাসিরাবাদে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে একটি ঔষধি গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অডিট অ্যান্ড অ্যাকাউন্টস কর্মকর্তা এ বি এম নিজামুদ্দীন আহমদ, মো. দেলাওয়ার হোসেন, ফেরদৌস খান, সুব্রত মুৎ সুদ্দী, মো. মোসাদ্দেক হোসেন, এ বি এম গোলাম আহাদ প্রমুখ। উদ্বোধনী দিনে বিভিন্ন প্রজাতির পাঁচ হাজার গাছের চারা রোপণ করা হয়।