এই নগরে-দূর গ্রামে
অরুণ শীলের ‘নির্বাচিত কিশোর কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানশিশুসাহিত্যিক অরুণ শীলের নির্বাচিত কিশোর কবিতা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ১৯ নভেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন।বক্তব্য দেন অধ্যক্ষ আনোয়ারা আলম, সুজন বড়ুয়া, প্রবীর বিকাশ সরকার, রাশেদ রউফ, নাসের রহমান। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী। শুভেচ্ছা বক্তব্য দেন প্রকাশনা উৎসব উদ্যাপন পরিষদ সচিব দীপক বড়ুয়া। অনুভূতি ব্যক্ত করেন অরুণ শীল। সঞ্চালক ছিলেন আয়েশা হক। দ্বিতীয় পর্বে আবুল কালামের সঞ্চালনায় কিশোর কবিতা পাঠ, আবৃত্তি ও কথামালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক রীতা দত্ত। আলোচনায় অংশ নেন নূর মোহাম্মদ রফিক, সিরাজুল হক চৌধুরী, মো. জাহাঙ্গীর মিঞা, নেছার আহমদ, মো. ফজলুর রহমান, কামরুল আনোয়ার চৌধুরী ও লাভলি শর্মা। বিজ্ঞপ্তি।আলিয়া প্রাথমিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানহাটহাজারী উপজেলাধীন মধ্য মাদার্শায় আলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রণতি দত্তের সভাপতিত্বে এক বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা রাশেদ খান মেনন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজিমুল হক। বক্তব্য দেন এনামুল হক, আমিনুল ইসলাম, মিতালী পাল, ফাহিম উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের সঠিকভাবে পরিচর্যা করে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে তবেই বাংলাদেশ এগিয়ে যাবে। বিজ্ঞপ্তি।ফেনী জেলা শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্নবাংলাদেশ শিক্ষক সমিতি ফেনী জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ও নির্বাচন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে ডি এম একরামুল হক ও মীর হোসেন ভূঞা যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন।অন্যান্য পদে নির্বাচিত কর্মকর্তারা হচ্ছেন: সহসভাপতি পদে আবুল কালাম সামছুদ্দিন, মো. ইউনুছ পাটোয়ারী, মো. জামাল উদ্দিন, মো. ফজলুল হক, মো. নুরুল আমিন, এম একরামুল হক ভূঞা ও তাজুল ইসলাম চৌধুরী।সহসাধারণ সম্পাদক আলী হায়দার, এ কে এম ফরিদ আহম্মদ ও মো. ইউছুফ ভূঞা, সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ ভূঞা, কোষাধ্যক্ষ মো. রুহুল আমিন ভূঞা, দপ্তর সম্পাদক আমির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম মজুমদার, শিক্ষা ও গবেষণা সম্পাদক এ কে এম সিরাজ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মো. আবুল কালাম এবং কার্যকরি কমিটির সদস্যপদে মো. অহিদুল ইসলাম, মো. আবদুস সালাম সরকার, আবু তৈয়ব মজুমদার, মো. আবদুল কাদের, আবদুল কুদ্দুছ, আবদুল আলী, এম এ তাহের, কামাল উদ্দিন, খুরশীদ আলম, গোপাল চন্দ্র দাস, গিয়াস উদ্দিন, মো. গোলাম কিবরিয়া, চিত্তরঞ্জন কর্মকার, মো. ছিদ্দিক উল্লাহ খন্দকার, জয়নাল আবেদীন, মো. জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন মজুমদার, নূর আহম্মদ খান, মো. নুরুল আলম, নূর মোহাম্মদ, পেয়ার আহম্মদ, মো. মোজাম্মেল হক, মিজানুর রহমান, মাহবুবুল হক, রমজান আলী ও সফিকুল ইসলাম খোন্দকার নির্বাচিত হয়েছেন।—নিজস্ব প্রতিবেদক, ফেনীফুলকিতে ছোটদের সাহিত্য আসর হেমন্তিকা অনুষ্ঠিতছোটদের নিয়মিত ঋতুভিত্তিক সাহিত্য আসর ‘হেমন্তিকা’ সম্প্রতি ফুলকির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফুলকির পাঠাগার সুকুমারের আয়োজনে অনুষ্ঠিত এ আসরের অতিথি ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার।এবারের অনুষ্ঠানে ছিল তিনটি পর্ব। প্রথম পর্বে ছিল শিশুদের সৃজনশীল লেখা থেকে পাঠ। শিশুরা কাশ, শিউলি, হেমন্ত—এ তিনটি দলে ভাগ হয়ে হেমন্ত ও বর্ষার তুলনা, হেমন্তের ফুল ও প্রাকৃতিক সৌন্দর্যের বিবরণ তুলে ধরে।দ্বিতীয় পর্বে ছিল শিশু-কিশোরদের স্বরচিত লেখা পাঠ ও তাদের লেখা নিয়ে আলোচনা। এরপর সোনার তরীর শিক্ষার্থীরা হেমন্তের গান পরিবেশন করে। শেষ পর্বে ছিল গল্প শুনে গল্প বলা। এ পর্বে অংশ নেয় পাঁচজন শিশু।কবি ওমর কায়সার শিশুদের বলেন, ‘যা শুনবে, লিখবে ও করবে তাতেই খুব মনোযোগ দিতে হবে। তা না হলে তোমাদের জীবন থেকে অনেক সুন্দর মুহূর্ত হারিয়ে যাবে।’ আসরে ফুলকি ছাড়াও নগরের অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। বিজ্ঞপ্তি।মিরসরাইয়ে মুক্তিযুদ্ধের বিজয় মেলা কমিটির প্রস্তুতি সভা‘যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসি চাই’ স্লোগান ও দাবি সামনে রেখে এবার মিরসরাইয়ে ২২-৩১ ডিসেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন করা হবে। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উদ্যোগে জোরারগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে এ মেলা উদ্যাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।এ উপলক্ষে ১৮ নভেম্বর বিকেলে জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ, ডেপুটি কমান্ডার আবুল হাশিম, আওয়ামী লীগের নেতা আবুল বশর মিয়াজী, শ্যামল দেওয়ানজী, মিয়া মোহাম্মদ নুরুল হুদা, মোস্তফা মোহাম্মদী, সুবাস সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।সভায় মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদকে চেয়ারম্যান, ডেপুটি কমান্ডার আবুল হাশিমকে মহাসচিব এবং মকসুদ আহম্মদ চৌধুরীকে প্রধান সমন্বয়ক করে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্যাপন পরিষদ-২০১১ এর কমিটি ঘোষণা করা হয়।—মিরসরাই প্রতিনিধি