এই নগরে-দূর গ্রামে
সাতকানিয়া আইনজীবী সমিতির অভিষেকসাতকানিয়া আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ১৬ ফেব্রুয়ারি সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট রকিব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়া। সমিতির সাধারণ সম্পাদক ও সাতকানিয়া যুগ্ম জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য দেন চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মীর রুহুল আমিন, পটিয়ার যুগ্ম জেলা জজ মোজাম্মেল হক চৌধুরী, সাতকানিয়ার যুগ্ম জেলা জজ মশিউর রহমান খান, সিনিয়র সহকারী জজ সরওয়ার আলম, সাতকানিয়ার সহকারী জজ কাজী মিজানুর রহমান, সালামত উল্লাহ্, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ ও ইমতিয়াজ উদ্দিন। —সাতকানিয়া সংবাদদাতাআবদুল মালেক কুতুবীর ওরস সম্পন্নহজরত শাহ আবদুল মালেক কুতুবীর ওরস গত বৃহস্পতিবার বাদ মাগরিব পাহাড়তলী বারো কোয়ার্টারে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলে বক্তব্য দেন ছৈয়দুল মিল্লাত আল-কুতুবী, আবুল হাছান মুহাম্মদ, নুর আহাম্মদ কুতুবী, ওরস পরিচালনা কমিটির আহ্বায়ক জসিম উদ্দিন, জামাল ইসলাম, মো. আকতার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।‘পাকিস্তানিদের পক্ষে যারা অস্ত্র ধরেছিল, তারাই হাটহাজারীর ঘটনায় উসকানি দিয়েছে’পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন ও লক্ষ্য নিয়ে বাংলাদেশ নামের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, ১৫ আগস্টের ঘটনার মধ্য দিয়ে তা পথভ্রষ্ট হয়েছে। ষড়যন্ত্রকারীরা এখনো বসে নেই। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় এ দেশে অবস্থান করে যারা পাকিস্তানিদের পক্ষে অস্ত্র ধরেছিল, তারাই সম্প্রতি হাটহাজারীতে হিন্দু-মুসলমানদের মাধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পেছনে উস্কানি দিয়েছিল।’ গত শুক্রবার রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা কদমতলী তুলসিপাড়া গ্রামে স্বামী বিবোধানন্দ স্বরস্বতী মহারাজের ৫৯তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী ধর্মসভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যক্ষ সন্তোষ ভূষণ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মসভায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অপরূপ চৌধুরী, ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় ট্রাস্ট্রি রাখাল দাশগুপ্ত ও চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিছ আজগর। বক্তব্য দেন নৃপেন্দ্র নাথ শিকদার, বাসুদেব কুন্ডু, প্রকাশ ঘোষ, শেখর বিশ্বাস, শৈবাল চক্রবর্তী প্রমুখ।মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধার সন্তানদের মতবিনিময়বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের কর্মকর্তাদের সঙ্গে মুক্তিযোদ্ধার সন্তানদের এক মতবিনিময় সভা মুক্তিযোদ্ধার সন্তান বখতেয়ার সাইদ ইরানের সভাপতিত্বে এবং এস এম মুরশিদ উল আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের কমান্ডার মোহাম্মদ সাহাবউদ্দিন। সভায় বক্তব্য দেন জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার মাহাবুবুল আলম চৌধুরী, সহকারী কমান্ডার (সাংগঠনিক) এ কে এম সারোয়ার কামাল, সদস্য তোফায়েল আহমেদ, মোহাম্মদ ইলিয়াছ মিঞা, হাটহাজারী উপজেলা কমান্ডার নুরুল আলম, বোয়ালখালী উপজেলা কমান্ডার আবুল বশর। মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে বক্তব্য দেন এ কে এম সারোয়ার আলম চৌধুরী, মুহাম্মদ মহিন উদ্দিন, মো. শাহেদ কাদের, ইয়াসির আরাফাত ওয়ানিদ হাসনাত, সাজ্জাদ হোসন প্রমুখ। কলাবাগান বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল বিতরণটাইগারপাস এলাকার কলাবাগান বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের সদস্যদের মধ্যে ২৪ ফেব্রুয়ারি চাল ও নগদ টাকা বিতরণ করা হয়। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের পক্ষে এসব বিতরণ করেন লালাখান বাজার ওয়ার্ড কাউন্সিলর এ এফ কবির আহমদ। এ সময় উপস্থিত ছিলেন দিদারুল আলম, আবু সাঈদ, আব্দুল্লাহ হাসান, শেখ মহিউদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।ওস্তাদ মোহনলাল দাশ স্মৃতি সংসদের কমিটি গঠনওস্তাদ মোহনলাল দাশ স্মৃতি সংসদের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে সভা ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আবুল কাসেম। এতে মমতাজ আলী খানকে সভাপতি এ কে এম জহুরুল ইসলামকে জ্যেষ্ঠ সহসভাপতি ও আলী আযম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য দেন স্বপন কুমার দাশ, ফারুক হাসান, ডি কে দাশ মামুন, আমিন আহমেদ, সামশুল আরেফীন, মৃণালিনী চক্রবর্তী, ত্রিদিব বড়ুয়া, লিয়াকত হোসেন, মনীশ চৌধুরী, দিদারুল ইসলাম, রাজীব শীল, বিধান শীল প্রমুখ। বিজ্ঞপ্তি।