এই নগরে-দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া কলেজের একাডেমিক ভবন ও বাস্কেটবল কোর্ট উদ্বোধনরাঙ্গুনিয়া কলেজের একাডেমিক ভবন ও আলহাজ নুরুচ্ছাফা তালুকদার বাস্কেটবল কোর্টের উদ্বোধনী অনুষ্ঠান ২৫ মার্চ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ। কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনব্যোধি ভিক্ষু, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি স্বজন কুমার তালুকদার, আন্তর্জাতিক ইসলামি ত্রাণ সংস্থার কান্ট্রি ডিরেক্টর মো. খালেদ মাহমুদ, আওয়ামী লীগ নেতা জহির আহমদ চৌধুরী, জামাল উদ্দিন, আসলাম খান, শাহজাহান সিকদার, মো. আলী শাহ, শফিকুল ইসলাম, কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে কলেজের দুই প্রবীণ শিক্ষককে বিদায় সংবর্ধনা ও ছাত্র-ছাত্রীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পরিবেশমন্ত্রী বলেন, ‘রাঙ্গুনিয়া কলেজের উন্নয়নে বিগত দিনে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কলেজের একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতেও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা হবে।’ ছোটপুল ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনছোটপুল ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন ২৪ মার্চ সমিতির কার্যালয়ে সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন এম এ কাদের। অন্যান্যের মধ্যে সহসভাপতি পদে আবদুর রহমান, সম্পাদক পদে শাহজাহান হোসাইন এবং কার্যকরী সদস্য পদে মো. রফিক, আবদুস সাত্তার, আবুল হোসেন, সিরাজুল ইসলাম ভূঁইয়া, এ কে এম শহিদুল হক ও সৈয়দ শাহাদাৎ হোসাইন নির্বাচিত হন। নির্বাচন কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন সমবায় কর্মকর্তা সুমন কুমার বিশ্বাস এবং সদস্য হিসেবে ছিলেন মো. সেকান্দর ও মো. শহিদ উল্লাহ। নির্বাচন কমিটির অনুরোধে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন থানা সমবায় কর্মকর্তা শহিদুল ইসলাম। বিজ্ঞপ্তি। ‘বাংলাদেশ হিউম্যান রাইটস স্টুডেন্ট কাউন্সিল’ চট্টগ্রাম জেলা শাখা গঠনবাংলাদেশ হিউম্যান রাইটস স্টুডেন্ট কাউন্সিল-এর চট্টগ্রাম জেলা শাখা গঠিত হয়েছে। মোহাম্মদ জাহিদ হোসেনকে সভাপতি, শারমিন হককে সাধারণ সম্পাদক ও মু. মুস্তফা বিন কালামকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যর এ কমিটি গঠন করা হয়। তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা এ কমিটি গঠন করেন। সম্প্রতি চট্টগ্রাম জেলা আইনজীবী ভবনে কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি