এই নগরে-দূর গ্রামে
কর্ণফুলী ট্রলিং ফিশ মার্চেন্ট সোসাইটির বার্ষিক অনুষ্ঠানচট্টগ্রামের কর্ণফুলী ট্রলিং ফিশ মার্চেন্ট সোসাইটির বার্ষিক অনুষ্ঠান ১৪ জুন কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি এম বোরহান উদ্দিন ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পপতি আজিম আলী প্রধান অতিথি এবং চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী ও মেরিন হোয়াইট ফিশ ওনার্স ট্রলার অ্যাসোসিয়েশনের সভাপতি জানে আলম বিশেষ অতিথি ছিলেন।অন্যান্যের মধ্যে সংগঠনের উপদেষ্টা মির্জা বাহার উদ্দিন ও শওকত আলী, সাধারণ সম্পাদক মাস্টার আবদুল মোনাফ এবং সংগঠনের নেতা এম এ সালাম, আনোয়ারুল ইসলাম, আনিসুর রহমান, নাসির উদ্দিন, সাইফুল ইসলাম বুলবুল, আবুল কালাম, আবু তাহের, আবদুল হালিম, শফিক আহমেদ, আবদুল্লাহ মাবুদ বাবুল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুই দিনের অনুষ্ঠানসূচিতে ছিল মতবিনিময়, ক্রীড়ানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। সংগঠনের বিপুলসংখ্যক সদস্য ও তাঁদের পরিবার এতে অংশ নেয়। বিজ্ঞপ্তি।নিরাপদ খাদ্য বিষয়ে ক্যাবের মতবিনিময় সভাগবেষকদের তথ্য অনুযায়ী বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় ১৫২টি খাদ্যপণ্যে ক্ষতিকারক উপাদান রয়েছে। খাদ্যপণ্যে সরাসরি ক্ষতিকারক উপাদান ব্যবহারের কারণে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির সম্মুখীন। একে তো ভেজালপণ্যে বাজার সয়লাব, তার সঙ্গে নামীদামি কোম্পানির পণ্যেও ব্যবহূত হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক উপাদান। ভেজালপণ্যে সয়লাব হয়ে গেছে বাজার। খাদ্যপণ্য থেকে শুরু করে প্রসাধনসামগ্রী সবখানেই ভেজালের ছড়াছড়ি। বাদ যাচ্ছে না বোতলজাত পানি এবং ওষুধও। দিন দিন ভেজালকারীদের দাপট এবং দৌরাত্ম্যের কাছে অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ। তবু যেন হুঁশ নেই ভেজাল রোধে ব্যবস্থা গ্রহণকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। জেলা প্রশাসন চট্টগ্রাম, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং বাংলাদেশ ফুড সেফটি নেটওয়ার্কের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ১৮ জুন চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. এহসানে এলাহীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (উপসচিব) যোবায়ের আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির, ক্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম নাজের হোসাইন। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি জেসমিন সুলতানা ও সাধারণ সম্পাদক অজয় মিত্র। বিজ্ঞপ্তি। মুসলিম হাইস্কুল প্রাক্তন ছাত্র সমিতির কৃতী শিক্ষার্থী সংবর্ধনাগত শনিবার নবীন ও প্রবীণের পদচারণে মুখরিত হয়ে ওঠে চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুল প্রাঙ্গণ। এই দিন স্কুলের প্রাক্তন ছাত্র পরিষদ চলতি বছরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সাফল্যের অধিকারী ৪২৪ জন কৃতী শিক্ষার্থীর সংবর্ধনার আয়োজন করে। একই সঙ্গে সম্মাননা জানানো হয় স্কুলের শিক্ষকদের। অনুষ্ঠানে যোগ দিতে রাজধানী ঢাকা থেকে ছুটে আসেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, গণিত অলিম্পিয়াডের অন্যতম উদ্যোক্তা মুনির হাসান, শিল্পী আইয়ুব বাচ্চুসহ অনেক খ্যাতিমান ব্যক্তি। চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুল প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ওয়াহিদ উল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রাক্তন ছাত্র ইমরান বিনদ ইউনুস, মঈনুল ইসলাম মাহমুদ, মুনির হাসান, মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক জিয়াউর হায়দার, শিক্ষার্থী এস এম আশরাফুল ইসলাম ও রাবির হোসেন। স্বাগত বক্তব্য দেন প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদ। অনুষ্ঠান পরিচালনা করেন জামাল নাসের চৌধুরী।বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেন, কৃতিত্বের এই গর্ব সবারই। দীর্ঘদিন পর সাফল্যের যে ধারা সূচিত হয়েছে, তাকে অব্যাহত রাখতে হবে। পরে সংগীত পরিবেশন করেন মুসলিম হাইস্কুলের প্রাক্তন ছাত্র বিশিষ্ট শিল্পী আইয়ুব বাচ্চু। —নিজস্ব প্রতিবেদকডিজাইনার্স ফোরামের নতুন কার্যকরী পরিষদ গঠন ডিজাইনার্স ফোরামের সভা ৬ জুন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভাপতি রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ২০১১ সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ‘ব্র্যান্ডিং চিটাগাং’-এর আয়-ব্যয়সহ সংগঠনের ২০১১-১২ সালের হিসাব অনুমোদন করা হয়। এ ছাড়া সংগঠনের ২০১২-১৩ সালের জন্য ১৫ সদস্যের নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদ: রওশন আরা চৌধুরী, চন্দ্রশেখর সাহা, বিশ্বজিৎ চৌধুরী ও কানিজ আলমাস খান। কার্যকরী পরিষদ: সভাপতি আহমেদ নেওয়াজ, সহসভাপতি আইভী হাসান, সাধারণ সম্পাদক এইচ এম ইলিয়াছ, যুগ্ম সম্পাদক সুলতানা নূরজাহান, কোষাধ্যক্ষ সুব্রত বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সদস্য লুৎফা সানজিদা, মিতা কোরাইশী, শিমুল খালেদ, আমিনা রহমান, রেজাউল হক, নাজমা আক্তার, কাজী শাহতাজ পারভীন, মনি দীপা দাশ, শুভ্রা নেওয়াজ ও সালেহ রবি। বিজ্ঞপ্তি।