এই নগরে-দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোক থিয়েটারের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীলোক থিয়েটার তাদের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৯ জুন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এতে থাকছে সকাল ১০টায় থিয়েটার ইনস্টিটিউট চত্বরে নাটকর্মী সম্মিলন, বিকাল পাঁচটায় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম। সন্ধ্যা ছয়টায় নাটকের গান পরিবেশন করবে লোক থিয়েটার। আবৃত্তি পরিবেশন করবেন রণজিৎ রক্ষিত। নৃত্য পরিবেশন করবে নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি। সন্ধ্যা সাতটায় পরিবেশিত হবে লোক থিয়েটার প্রযোজিত বিমল বন্দ্যোপাধ্যায় রচিত নাটক একটি অবাস্তব গল্প । বিজ্ঞপ্তি।কোয়ান্টাম ফাউন্ডেশনের রক্তদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান কালকোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি থাকবেন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ফসিউর রহমান। সভায় ৫৫৯ জন রক্তদাতাকে সনদ ও ক্রেস্ট দেওয়া হবে। বিজ্ঞপ্তি।পোর্ট্রেটের ফটোগ্রাফিক কার্নিভালপর্যটন নগর কক্সবাজারে পোর্ট্রেট আয়োজন করেছিল দুই দিনব্যাপী এফএনসি ফটোগ্রাফিক কার্নিভাল। ২২ জুন ফটোগ্রাফিক কার্নিভালের উদ্বোধন করেন অনলাইন সংবাদপত্র বিএনএ-এর সম্পাদক মিজানুর রহমান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সফিউদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন পোর্ট্রেটের পরিচালক রূপম চক্রবর্তী। তিনি বলেন, ‘বাংলাদেশের আনাচকানাচে এখন বহু আলোকচিত্রী। প্রত্যেকে যে যাঁর অঞ্চলে থেকে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আলোকচিত্রীদের মধ্যে আন্তসম্পর্ক গড়ে তোলার জন্য আমাদের এ উদ্যোগ।’ সেমিনার, আলোকচিত্র প্রতিযোগিতা, আউটিং, স্লাইড শো, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল কার্নিভালের মূল আকর্ষণ। ২৩ জুন সমাপনী দিনের প্রধান অতিথি ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব দিদারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনএ এর নির্বাহী পরিচালক মেজবা উর রহমান, মুনির হোসেন। প্রধান অতিথি কার্নিভালে অংশগ্রহণকারী আলোকচিত্রীদের মধ্যে সম্মাননাস্মারক ও সনদপত্র বিতরণ করেন। ঢাকা, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, নারায়ণগঞ্জ, রংপুর, মুন্সিগঞ্জ, ষোলশহর, রাজশাহী, কুষ্টিয়া ও চট্টগ্রামের ৫০-এর অধিক আলোকচিত্রী সাংবাদিক এ কার্নিভালে অংশগ্রহণ করেন। কক্সবাজারের ওপর তাঁদের তোলা তাৎক্ষণিক ছবি প্রতিযোগিতায় প্রথম হয়েছেন রাজশাহীর আজাহার উদ্দিন, দ্বিতীয় সিলেটের ফখরুল ইসলাম, তৃতীয় সিলেটের মাজেদ আহমেদ, সম্মানসূচক পুরস্কার পেয়েছেন চট্টগ্রামের নাসিমা আকতার। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন মিম ও লিটন সেন। —আলোকিত প্রতিবেদক চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র ও বিশদ বাঙলার যৌথ আয়োজনে চলচ্চিত্র বিষয়ক কর্মশালা ৫ জুলাইচট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র ও বিশদ বাঙলার যৌথ উদ্যোগে আগামী ৫ জুলাই তিন দিনব্যাপী চলচ্চিত্রবিষয়ক কর্মশালা শুরু হবে। বিশদ বাঙলা মিলনায়তনে অনুষ্ঠেয় কর্মশালা পরিচালনা করবেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জন ডব্লিউ হুড। কর্মশালায় অংশগ্রহণে আগ্রহী ব্যক্তিদের ৩ জুলাইয়ের মধ্যে নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত ফোনে (০১৭১৭ ০২৪৩৩৫) জানা যাবে। বিজ্ঞপ্তি।জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সম্মেলনজন্মাষ্টমী উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন ২০ জুন জেএম সেন হলে অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাখাল দাশগুপ্ত। বক্তব্য দেন ট্রাস্টি জিতেন্দ্র প্রসাদ নাথ ও অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাউজান পৌরসভার সাবেক মেয়র দেবাশীষ পালিত সভাপতি ও অ্যাডভোকেট চন্দন তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিদায়ী সভাপতি সুকুমার চৌধুরী, সাধারণ সম্পাদক তপন কান্তি দাশ, উপদেষ্টা নিত্যগোপাল সরকার, অধ্যক্ষ ননী গোপাল আচার্য প্রমুখ। বিজ্ঞপ্তি।ফুলগাজী-পরশুরামে শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের নির্বাচন সম্পন্নফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের নির্বাচন ১৭ জুন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে রফিকুল বারী ও সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।শিক্ষক কল্যাণ পরিষদ সূত্র জানায়, নির্বাচনে সভাপতি পদে রফিকুল বারী এবং সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে মো. মোস্তফা ও মো. মহিউদ্দিন আহমদ, সহ-সম্পাদক পদে সাইফুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক মো. সেলিম উদ্দিন, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক পদে মাহবুল আলম চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মো. হানিফ নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন অধ্যক্ষ তাজুল ইসলাম, প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন ফুলগাজী পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. গোলাম মর্তুজা।মোট ৪৮৭ জন ভোটারের মধ্যে ৪৭৩ জন শিক্ষক কর্মচারী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। —নিজস্ব প্রতিবেদক, ফেনী গীতা শিক্ষা কমিটির অভিষেক কালবাংলাদেশ গীতা শিক্ষা কমিটির নবগঠিত কেন্দ্রীয় সংসদের অভিষেক আগামীকাল শুক্রবার সকাল আটটা থেকে নগরের মুসলিম ইনস্টিটিউট হলে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে উদ্বোধনী পর্ব, অভিষেক, কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা, বস্ত্র ও শিক্ষাসামগ্রী, শিক্ষাবৃত্তি ও গাছের চারা বিতরণ, জীবন ও দাতা সদস্য সম্মাননা ও সংগীতানুষ্ঠান। এ উপলক্ষে ২৪ জুন প্রস্তুতিসভা সংগঠনের সহসভাপতি স্বপন কান্তি দের সভাপতিত্বে ও অভিষেক উদ্যাপন পর্ষদের সদস্য সচিব শুভাশীষ শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন দেশপ্রিয় চৌধুরী, পলাশ কান্তি নাথ, অনুপম দেবনাথ, তপন কান্তি নাথ, বনগোপাল চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি। বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টমিউনিসিপ্যাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২৫ জুন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কোতোয়ালি থানার প্রাথমিক বিদ্যালয়গুলো অংশ নেয়।বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনালে চ্যাম্পিয়ন হয় মিউনিসিপ্যাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। রানার্সআপ হয় কাপাসগোলা সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের ফাইনালে চ্যাম্পিয়ন হয় ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও রানার্সআপ হয় কাপাসগোলা সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন থানা শিক্ষা অফিসার মুনিরা ইসলাম ও অ্যাডভোকেট মো. ছুরত জামাল। বিজ্ঞপ্তি।কবি নজরুল গোল্ড মেডেল শিক্ষাবৃত্তি পরীক্ষা আগামী ৬ জুলাইজাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতিসভা ২০ জুন নজরুল স্মৃতিরক্ষা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ কামালউদ্দিনের সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৬ জুলাই শিক্ষাবৃত্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়। প্রথম-পঞ্চম শ্রেণীর পরীক্ষা সকাল নয়টা থেকে ১১টা এবং ষষ্ঠ-দশম শ্রেণীর পরীক্ষা বিকেল চারটা-পাঁচটায় নগরের ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানার জন্য ০১৮১৯৩১৭০০৬, ০১৮১৬৬০৭৩৩৩, ০১৮১৭৭০০০৮১ নম্বরে যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তি।নিউজ পেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণনিউজ পেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটির (নিউজ) নবনির্বাচিত কমিটি ২৩ জুন আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছে। নূর আহমদ সড়কের তাদের অস্থায়ী কার্যালয়ে নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত পুরোনো কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।মোহাম্মদ আলমগীর হায়দারের সঞ্চালনায় মো. খায়রুল ইসলামের কোরান তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অভিষেক অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য দেন সমিতির বিদায়ী সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। এ ছাড়া আরও বক্তব্য দেন মো. আবদুস শুক্কুর, সুজিত কুমার দাশ ও মো. নুরুল হুদা। শেষে সমাপনী বক্তব্য দেন মো. জসীম উদ্দীন।সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে সংবর্ধনা জানাল ‘কিশোরকাল’কিশোরকাল পত্রিকার পক্ষ থেকে সোস্যাল ইসলামী ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিনকে সংবর্ধনা জানানো হয়।কিশোরকাল সম্পাদক সাহেদুল ইসলামের নেতৃত্বে কিশোরকাল পরিবারের সদস্যরা তাঁকে অভিনন্দনপত্র, ফুল এবং ক্রেস্ট দিয়ে অভিনন্দিত করেন। সংবর্ধনার জবাবে নাসির উদ্দিন বলেন, কিশোরকাল শিশুদের বিকাশে সহায়তা করছে। চট্টগ্রাম থেকে এ ধরনের পত্রিকা প্রকাশ প্রশংসার দাবিদার। বিজ্ঞপ্তি। পানছড়ি পাহাড়ি ছাত্রপরিষদের কৃতী শিক্ষার্থী সংবর্ধনাখাগড়াছড়ির পানছড়ি উপজেলায় এসএসসির তিন শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে পাহাড়ি ছাত্রপরিষদ। ২০ জুন কলেজ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। ছাত্র পরিষদের পানছড়ি শাখার সভাপতি বিবর্তন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পানছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা, অবসরপ্রাপ্ত শিক্ষক সুমেন চাকমা, পানছড়ি কলেজের প্রভাষক রত্ন কুমার চাকমা, শিক্ষক নবজ্যোতি চাকমা, ডিপু চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি নতুন কুমার চাকমা, পানছড়ি ইউনিটের ইউপিডিএফ প্রতিনিধি স্বপন চাকমা, হিল উইমেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি হিমাদ্রী চাকমা প্রমুখ। —পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতাঘাসফুলের বার্ষিক সাধারণ সভাবেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন শনিবার নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান গোলাম রহমান।সভার শুরুতে ২০১১-১২ অর্থবছরে ঘাসফুল পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ তুলে ধরেন ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আফতাবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ঘাসফুলের প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান। বিজ্ঞপ্তি।