এই নগরে-দূর গ্রামে
বাঘাইছড়িতে ধর্মরত্ন মহাস্থবিরের দাহ অনুষ্ঠানরাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নে মধ্যম বাঘাইছড়ি নবোদয় বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও ধর্মীয় গুরু ধর্মরত্ন মহাস্থবিরের দাহ অনুষ্ঠান ৮ মার্চ সম্পন্ন হয়েছে। ধর্মীয় অনুষ্ঠানের পর বিহারের পাশে তাঁকে দাহ করা হয়। অনুষ্ঠানে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়।মধ্যম বাঘাইছড়ি নবোদয় বৌদ্ধ বিহার সূত্রে জানা গেছে, শ্রীমৎ ধর্মরত্ন মহাস্থবিরের জন্ম ১৯২৪ সালের ২০ ফেব্রুয়ারি। মৃত্যুবরণ করেন গত ২০ ফেব্রুয়ারি।বৌদ্ধবিহার কমিটির সভাপতি প্রিয় কিশোর চাকমা জানান, গত মাসে তাঁর মৃত্যু হয়েছে। এত দিন বিশেষ ব্যবস্থায় মরদেহ রাখা হয়েছিল। ২২ মার্চ তাঁর উদ্দেশে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। —বাঘাইছড়ি প্রতিনিধি‘চাটগাঁ ভাষার রূপ পরিচয়’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানচাটগাঁ ভাষা পরিষদ থেকে প্রকাশিত চাটগাঁ ভাষার রূপ পরিচয় বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ৯ মার্চ প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অধ্যাপক মো. আবুল কাশেম। প্রধান অতিথি ছিলেন সাংসদ নুরুল ইসলাম বিএসসি। মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক মোহীত উল আলম। আলোচক ছিলেন চট্টগ্রাম সমিতি, ঢাকার সভাপতি রেজাউল হক।পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক মাহবুবুল হক, মঈনুল ইসলাম মাহমুদ, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, শিল্পী আবদুল গফুর হালী, লেখক ছিদ্দিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।উল্লেখ্য, বইটি সম্পাদনা করেন অধ্যাপক মাহবুবুল হক ও শিমুল বড়ুয়া। প্রকাশে সহযোগিতা করে এ কে খান ফাউন্ডেশন। বিজ্ঞপ্তি।যুব রেড ক্রিসেন্টের নতুন কার্যকরী পর্ষদ গঠনচট্টগ্রাম যুব রেড ক্রিসেন্টের বার্ষিক সাধারণ সভা সম্প্রতি সংগঠনের কার্যালয়ে ইউনিটের যুবপ্রধান বেনজির বিন ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় যুবপ্রধান ২০১৩-১৪ সেবাবর্ষের জন্য নতুন কার্যকরী পর্ষদ ঘোষণা করেন। নতুন কার্যকরী পর্ষদের সদস্যরা হলেন যুবপ্রধান কাজী তৌফিকুল আজম, যুব উপপ্রধান জনি সাহা ও ফখরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক বিভাগীয় প্রধান ইসমাইল হক ফয়সাল, সাংগঠনিক বিভাগীয় উপপ্রধান যথাক্রমে পৃত্থিরাজ বড়ুয়া, তিশা মেলডি সমাদ্দার ও তন্ময় দাশ, অফিস বিভাগীয় প্রধান সৌমেন ভোমিক, উপপ্রধান পারুল আকতার, প্রশিক্ষণ বিভাগীয় প্রধান শুভাশীষ দাশ, উপপ্রধান শান্তা দাশ ও রিমা খানম, প্রকাশনা বিভাগীয় প্রধান দিপংকর দাশ, উপপ্রধান রাজিব দে, তথ্য ও প্রচার বিভাগীয় প্রধান শাহরিয়ার মোর্শেদ, উপপ্রধান আরিফুর রহমান, সাংস্কৃতিক বিভাগীয় প্রধান তন্বী বড়ুয়া, উপপ্রধান নাজিফা কানিজ, বন্ধুত্ব বিভাগীয় প্রধান জিয়াউল কবির, উপপ্রধান স্বপন উদ্দিন মাহমুদ, রক্ত বিভাগীয় প্রধান হারুন-উর-রশিদ, উপপ্রধান মেজবাহ উদ্দিন ও সেতু সাহা, সেবা বিভাগীয় প্রধান সাবরিনা চৌধুরী ও উপপ্রধান আরাফাত হোসাইন।২০১৩-১৪ সেবাবর্ষের জন্য গঠিত নতুন কার্যকরী পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ৮ মার্চ অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিরাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ৩০ মার্চরাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ৩০ মার্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি ১৬ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে তা পিছিয়ে গেছে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন চলবে ২০ মার্চ পর্যন্ত। ১০ মার্চ পুনর্মিলনী প্রস্তুতি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন যুগ্ম আহ্বায়ক নুরুল আজিম সিকদার। বিজ্ঞপ্তি‘সকল ধর্মের মধ্য দিয়ে সভ্যতা সংস্কৃতিকে এগিয়ে নিতে হবে’শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে আমাদের মূল চেতনা। সকল ধর্মের মধ্য দিয়ে আমরা আমাদের সভ্যতা সংস্কৃতিকে এগিয়ে নিতে চাই। যারা রামু ও পটিয়া বৌদ্ধবিহারে আগুন দিয়েছে, তারা হাজার বছরের সভ্যতা-সংস্কৃতিতে আঘাত করেছে। ধর্মীয় বৈষম্যের কারণে কেউ অধিকারবঞ্চিত হবে না, বাস্তুহারা হবে না। সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।’গত শুক্রবার চট্টগ্রামের পটিয়ার কর্ত্তালা গ্রামে কর্মবীর প্রজ্ঞানন্দ স্থবিরের মহাস্থবির বরণ ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ কথা বলেন। কর্ত্তালা বেলখাইন সদ্ধর্মালংকার বিহার চত্বরে অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন শাসনপ্রিয় মহাস্থবির। সংঘরাজ ধর্মসেন মহাস্থবিরের সভাপতিত্বে সাগর বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাংসদ শামশুল হক চৌধুরী, শ্রীলঙ্কার হাই কমিশনার সারাথ কুমারা হোয়েরাগোদা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকেয়া পারভীন, বসুমিত্র মহাস্থবির, শাসনানন্দ মহাস্থবির, কর্নেল মৃণাল বড়ুয়া ও অধ্যাপক সুকোমল বড়ুয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংঘপ্রিয় থেরো, প্রকৌশলী প্রমতোষ বড়ুয়া, প্রকৌশলী প্রদীপ বড়ুয়া, শিক্ষক জিতেন্দ্র লাল বড়ুয়া, থাপা বড়ুয়া প্রমুখ। সভা শেষে জিকো, রিন্টু ও সেন্টু বড়ুয়ার পরিচালনায় প্রজ্ঞানন্দ স্থবিরের জীবন ও কর্ম নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।এর আগে সকালে বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠানমালা। দুপুরে প্রথম পর্বের উদ্বোধন করেন কে. সংঘরক্ষিত মহাস্থবির। বিজ্ঞপ্তি।কাজের মধ্যেই বেঁচে থাকবেন কাজী জাফরুল ইসলামসাংবাদিক কাজী জাফরুল ইসলাম ছিলেন সত্য ও ন্যায়ের পথে আপসহীন। সাংবাদিকতা বিষয়ে তাঁর লেখা গ্রন্থ তরুণ সাংবাদিকদের গবেষণার কাজে সহায়ক হবে। এ ছাড়া, তিনি ছিলেন একজন সফল শিশুসংগঠক। কাজের মাধ্যমেই সবার কাছে স্মরণীয় হয়ে থাকবেন তিনি।৬ মার্চ নগরের ইসলামাবাদী মিলনায়তনে খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে কাজী জাফরুল ইসলামের শোকসভায় বক্তারা এসব কথা বলেন।সংগঠনের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রূপক চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন প্রবীণ রাজনীতিক আহসান উল্লাহ চৌধুরী, শিশুসংগঠক অমল কান্তি নাথ, সাংবাদিক এম নাসিরুল হক, নাজিম উদ্দীন, ডা. আরিফুজ্জামান, চন্দন দাশ, শিক্ষকনেতা অঞ্চল চৌধুরী, সুকুমার শীল, আশীষ সেন, দিলীপ দাশ, ইফতেখার উদ্দিন, ওসমান গণি চৌধুরী প্রমুখ। সভার শুরুতে শোকসংগীত পরিবেশন করে খেলাঘরের শিশু-কিশোর বন্ধুরা। বিজ্ঞপ্তি।শামসুল আলম-শামসুন নাহার ট্রাস্টের বৃত্তি প্রদানরাঙ্গুনিয়ায় শামসুল আলম-শামসুন নাহার মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান ৯ মার্চ মরিয়মনগর উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মরিয়মনগর ইউনিয়নের দুটি উচ্চবিদ্যালয় ও দুটি মাদ্রাসার মোট ২৩০ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষককে বৃত্তি দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের প্রধান সমন্বয়ক এস এম ইলিয়াস। প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের সহ-উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবু ইউসুফ। অনুষ্ঠানে বক্তারা ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক প্রবাসী প্রকৌশলী মোহাম্মদ শহীদুল হকের মতো শিক্ষার প্রসারে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে ট্রমাতত্ত্ব-বিষয়ক সেমিনার অনুষ্ঠিতনগরের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে ‘ট্রমা ইন লিটারারি অ্যান্ড ফিল্ম স্টাডিজ’ শীর্ষক সেমিনার ৯ মার্চ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এই সেমিনারে দেশি-বিদেশি গবেষকেরা অংশ নেন।সেমিনারে ‘সাহিত্য ও সমাজবিজ্ঞানে ট্রমার প্রভাব’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন খান তৌসিফ ওসমান। এ ছাড়া আলোচনা করেন ট্রমাতত্ত্বের প্রণেতা যুক্তরাষ্ট্রের গবেষক ক্যালি ট্যাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মাসুদ মাহমুদ, জাহাঙ্গীর বিন সরোয়ার, মঈনুল হাসান চৌধুরী, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শারজিতা ইয়াসমিন প্রমুখ। সেমিনার উপলক্ষে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের জার্নাল পালিম্প সেস্ট প্রকাশিত হয়। অনুষ্ঠান সমন্বয় করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান শাহ আহমেদ। বিজ্ঞপ্তি।বিচারব্যবস্থা ও দ্রুত মামলা নিষ্পত্তিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালাবাংলাদেশের বিচারব্যবস্থা ও দ্রুত মামলা নিষ্পত্তি বিষয়ে চট্টগ্রাম জেলার সরকারি আইন কর্মকর্তাদের চার দিনের প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি নগরের একটি হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মার্কিন বিচার বিভাগ ও ঢাকার মার্কিন দূতাবাস এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের সহকারী আইন কর্মকর্তারা। কর্মশালার সমাপনী দিনে চট্টগ্রাম জেলার সরকারি কৌঁসুলি মোহাম্মদ আবুল হাশেমকে গিফট অব অনার পদক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।স্বনির্ভর ইউনিয়নে বিদেশি সংস্থার প্রতিনিধিদলের মতবিনিময়রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর ইউনিয়ন ঘুরে গেলেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ও কিংডম অব নেদারল্যান্ডস সংস্থার ছয় সদস্যের প্রতিনিধিদল। গত ২৬ ফেব্রুয়ারি স্বনির্ভর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে জনস্বাস্থ্য সম্পর্কে খোঁজ-খবর নেন এবং স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা। প্রতিনিধিদলের সদস্যরা এ সময় বিশুদ্ধ পানীয় জল ও স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।এরপর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ওয়াশ আয়োজিত ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে নিরাপদ পানি ও জনস্বাস্থ্যবিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন প্রতিনিধিদলের সদস্যরা। এতে সভাপতিত্ব করেন স্বনির্ভর ইউপি চেয়ারম্যান রহিম উদ্দিন চৌধুুুরী। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের নিরাপদ পানি ও জনস্বাস্থ্যবিষয়ক কর্মসূচি সমন্বয়ক রাডু বার ও কিংডম অব নেদারল্যান্ডস সংস্থার কর্মসূচি সমন্বয়ক মাশফিকুর জেড স্যাটিয়ার দলে নেতৃত্ব দেন। ব্র্যাক ওয়াশের পরিচালক বাবর কবির ও স্বনির্ভর ইউনিয়ন পরিষদের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।—রাঙ্গুনিয়া প্রতিনিধি