এই নগরে-দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিত্যানন্দ ধাম পূজা উদ্যাপন পরিষদের মহোৎসবনগরের ফিরিঙ্গি বাজার নিত্যানন্দ ধাম পূজা উদ্যাপন পরিষদ ও সমাজ উন্নয়ন কমপ্লেক্সের উদ্যোগে রামঠাকুর স্মরণে মহোৎসব নানা কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বাল্যভোগ, কীর্তন, রাজভোগ, ভোগারতি, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ। ধামের সভাপতি রাজীব নন্দীর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন সমাজসেবক ফারুক আহমেদ, যুবলীগের নেতা আবুল কালাম, জাহেদুর রহমান। বক্তব্য দেন সঞ্জয় শিকদার দয়াল, প্রবীর মহাজন, পিন্টু মহাজন, রাজীব দাশ, সুদীপ মজুমদার, টিংকু দাশ, রুবেল দাশ প্রমুখ। রাউজান ক্লাবের প্রীতি সম্মিলন ও গুণীজন সংবর্ধনা রাউজান ক্লাবের বার্ষিক প্রীতি সম্মিলন, গুণীজন সংবর্ধনা ও মেজবান অনুষ্ঠান ১৯ এপ্রিল নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তৌহিদ হোসেন চৌধুরী। সংবর্ধিত অতিথিরা হলেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি মাহবুব আলম, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ সাইফুদ্দিন মো. তারেক ও কনিয়া-চ্যানেল আই সেরাকণ্ঠের বিজয়ী বৃষ্টি মুৎসুদ্দি। সাংস্কৃতিক সংগঠক মুহাম্মদ মহসীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাবের সভাপতি ওমর ফারুক, এম সিরাজুদৌলা, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, গোলাপুর রহমান, আবদুল আলম মুবিন চৌধুরী, রিয়াজুল হাসান, চৌধুরী মনিরুল হাসান, নুরুল ইসলাম, মেজর (অব.) এমদাদ, পারভিন মেহতাব, এম নাজিম উদ্দিন চৌধুরী প্রমুখ।বক্তারা বলেন, সুস্থ সমাজকাঠামো ছাড়া টেকসই রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠতে পারে না। সমাজের সহিংসতা নিরসনে মানুষের মন ও মননের পরিবর্তন দরকার। এ ক্ষেত্রে রাউজান ক্লাবের মতো সমাজকল্যাণ সংগঠনগুলো দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে। বিজ্ঞপ্তি।কেয়াগড় সৎসঙ্গের নির্বাহী পরিষদ গঠিতআনোয়ারার কেয়াগড়ে অনুকূলচন্দ্র সৎসঙ্গের ২১ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ সভায় এই কমিটির ঘোষণা দেওয়া হয়। আনোয়ারা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রকৃতি রঞ্জন দত্ত এতে সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে মিলন দত্তকে সভাপতি ও সুকান্ত দত্তকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। সভায় বক্তব্য দেন রঘুনাথ দত্ত, দুলাল সিকদার, সমীর দত্ত, রামকমল দত্ত প্রমুখ। বিজ্ঞপ্তি।পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুনগরের খুলশীতে নিজস্ব ক্যাম্পাসে যাত্রা শুরু করেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়। ব্যবসায় প্রশাসন, প্রকৌশল, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ নিয়ে প্রথমবারের মতো কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওবায়দুর রহমান বলেন, ‘শিক্ষার গুণগত মান বজায় রাখতে আমরা দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ। সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়ে সামার সেশনে ভর্তির কার্যক্রম চলছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করে। বিজ্ঞপ্তি। সমাজসেবী মো. শফির শোকসভাআগ্রাবাদ পানওয়ালাপাড়া সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা মো. শফির শোকসভা গত বৃহস্পতিবার সবুজবাগে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাবেদ নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর রেহেনা বেগম। বক্তব্য দেন শেখ মনির, আবদুল মাবুদ, সৈয়দ আহমদ, রফিক সরদার, আবদুল মালেক প্রমুখ।বক্তারা বলেন, মোহাম্মদ সফি ছিলেন একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। তিনি সমাজের যেকোনো কল্যাণকর কাজে এগিয়ে আসতেন। বিজ্ঞপ্তি।চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিতচট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৫ ও ১৬ এপ্রিল গবেষণা কার্যক্রমে দক্ষতা বৃদ্ধিবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন মো. কবিরুল ইসলাম খান। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক পরিতোষ কুমার বিশ্বাস। কর্মশালায় বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এম এ ফায়েজ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সহযোগী অধ্যাপক মো. মনিরুজ্জামান মোল্লা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিকস ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান লুলুওয়াল মারজান।১৬ এপ্রিল কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস মাহফুজুল বারী। বক্তব্য দেন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) ডিন মো. আরিফুজ্জামান, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ডিন জিনি গারেট এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ইমরান বিন ইউনুস। চারুলতা বিদ্যাপীঠের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনঅনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আশার দীপশিখা সঙ্গে নিয়ে এক বছর আগে একঝাঁক উদ্দীপ্ত তরুণের স্বপ্ন প্রোথিত হয়েছিল নগরের ষোলশহরের তুলাতলী বস্তিতে। সেই স্বপ্নের বাস্তব রূপ আজকের ‘চারুলতা বিদ্যাপীঠ’। শিক্ষার সুযোগবঞ্চিত সুপ্ত খুদে প্রাণকে সঙ্গে নিয়ে ‘চারুলতা বিদ্যাপীঠ’ পাড়ি দিল একটি বছর। ১১ এপ্রিল চারুলতা বিদ্যাপীঠের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে হয়ে গেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন এসএ টিভির চট্টগ্রামের ব্যুরোপ্রধান শাহনেওয়াজ রিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণ-এর সহসম্পাদক মোজাম্মেল মাহামুদ ও প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রামের সভাপতি সঞ্জয় বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপিকা নুরুন্নাহার বেগম। আলোচনা শেষে সাংস্কৃতিক আয়োজনে জাদু প্রদর্শন করেন রাজীব বসাক। এ ছাড়া প্রথম আলো বন্ধুসভার সদস্যরা গান পরিবেশন করেন। বিজ্ঞপ্তি।আরও দুটি কনটেইনার জাহাজ নির্মাণে চুক্তিবদ্ধ ওয়েস্টার্ন মেরিনআরও দুটি কনটেইনার জাহাজ নির্মাণে চুক্তিবদ্ধ হয়েছে দেশের অন্যতম জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন। ১২ এপ্রিল নিপা পরিবহন লিমিটেড ও মীর অ্যান্ড ইসলাম এন্টারপ্রাইজের সঙ্গে দুটি জাহাজ নির্মাণে চুক্তি সই হয়। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন, নিপা পরিবহন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান চৌধুরী ও মীর অ্যান্ড ইসলাম এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মীর মোহাম্মদ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। ১৬০ টিইইউএস কনটেইনার ধারণক্ষমতার জাহাজ দুটি চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনালে কনটেইনার স্থানান্তর করবে। সরকার এ ধরনের ৫০টি জাহাজ নির্মাণের অনুমোদন দিয়েছে। এ জাহাজগুলোর মধ্যে ওয়েস্টার্ন মেরিন ইতিমধ্যে ছয়টি জাহাজ নির্মাণের কার্যাদেশ পেয়েছে। বিজ্ঞপ্তি।