এই নগরে-দূর গ্রামে
সিটি করপোরেশন অস্থায়ী শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ গঠনচট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের চাকরি স্থায়ী করার এক দফা দাবিতে নগর ভবন কার্যালয়ে এক সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উজ্জ্বল চক্রবর্তী। সভা পরিচালনা করেন জাফর আহম্মদ। সভায় ৫১ সদস্যের অস্থায়ী শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের কমিটি গঠন করা হয়। উপস্থিত শ্রমিক-কর্মচারীদের সর্বসম্মতিতে শহীদুল কবিরকে আহ্বায়ক, মেশকাতুল ইসলাম, আসলাম হোসেন, ওমর ফারুক, কাজী লুৎফুর রহমান, জহির উদ্দিন, আবুল মাসুদ, তপন কান্তি দে ও শাহাদাৎ আল মনছুরকে যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ ফজলুল হককে সদস্যসচিব মনোনীত করা হয়। সভায় চাকরি স্থায়ী করার দাবিতে সিটি করপোরেশন মেয়রের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।নেসলের পুরস্কার বিতরণ‘ম্যাগী কিনুন, প্রতিদিন জিতুন’—এ স্লোগানে নেসলে বাংলাদেশ লিমিটেডের কনজ্যুমার প্রমোশন চলছে সারা দেশে। এরই অংশ হিসেবে চট্টগ্রামে প্রথম সপ্তাহের দুই বিজয়ীর মধ্যে পুরস্কার দেওয়া হয় গত শনিবার। এ উপলক্ষে নগরের পাঁচলাইশের আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মোহাম্মদ হামিদুর রহমান, বিক্রয় ব্যবস্থাপক ফতেহ্ নাজমুল ইসলাম, বিক্রয় নির্বাহী মো. তানভীর আহমেদ চৌধুরী, টেরিটরি কর্মকর্তা উম্মে কুলসুম, পরিবেশক আবদুল হক প্রমুখ।পুরস্কার বিজয়ী ব্যক্তিরা হলেন মো. শাহজাহান ও মো. আরিফ মঈনুদ্দীন। পুরস্কার হিসেবে তাঁরা পেয়েছেন সনি এক্সপরিয়া স্মার্ট ফোন ও প্যানাসোনিক মাইক্রোওভেন। উল্লেখ্য, এপ্রিল ও মে মাসজুড়ে চলবে কনজ্যুমার প্রমোশন। —নিজস্ব প্রতিবেদকইম্পেরিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠাননগরের মেহেদীবাগে অবস্থিত ইম্পেরিয়াল স্কুল অ্যান্ড কলেজে বৈশাখী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৪ এপ্রিল। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফখরুল আহমেদ।এতে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের শিক্ষিকা প্রিয়াংকা বড়ুয়া ও লাভলী আক্তার। বিজ্ঞপ্তি।‘আমরা তখন যুদ্ধে’ গ্রন্থের প্রকাশনা উৎসব‘আমরা তখন যুদ্ধে গ্রন্থে নয় মাসের স্বাধীনতাযুদ্ধের কথা ছাড়াও যুদ্ধপূর্ব ইতিহাস ও স্বাধীনতাসংগ্রামের কথা উঠে এসেছে। বাংলাদেশ স্বাধীন হলেও ষড়যন্ত্র থেমে নেই। স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে চলমান যুদ্ধেও আমাদের জয়ী হতে হবে।’গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ অভিমত দিয়েছেন প্রিমিয়ার বিশ্বদ্যািলয়ের অনুপম সেন। ১৯ এপ্রিল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে অধ্যক্ষ শায়েস্তা খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, খাগড়াছড়ি ভূমি কমিশনের সচিব মাহবুবুর রহমান, সাবেক সাংসদ নূরুল আলম চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ এইচ সালাউদ্দিন মাহমুদ, ডা. মাহফুজুর রহমান ও মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার মো. সাহাবউদ্দিন। বক্তব্য দেন গ্রন্থের সম্পাদক নাসিরুদ্দিন চৌধুরী, শিল্পপতি তৈয়বুর রহমান, মো. হারিস, নূর মোহাম্মদ চৌধুরী, লেখকের ছোট ছেলে ইফতেখার আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।কাল বিনোদবিহারী স্মরণে অবসরের অনুষ্ঠান অবসর সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে সদ্য প্রয়াত বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী স্মরণে ‘আমাদের শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক এক অনুষ্ঠান আগামীকাল ২৬ এপ্রিল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন শহীদজায়া ও সাহিত্যিক বেগম মুশতারী শফী, ভাষা গবেষক ড. মাহবুবুল হক, সাহিত্যিক অধ্যাপক ফেরদৌস আরা আলীম, রবীন্দ্র গবেষক ড. প্রকৃতি চক্রবর্তী প্রমুখ।হাটহাজারী গুমান মর্দ্দন এপিএল গোল্ডকাপ শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট শুরুহাটহাজারীর গুমান মর্দ্দনে আলী রাজা সমাজকল্যাণ সমিতির ব্যবস্থাপনায় চ্যালেঞ্জিং ইয়থ আয়োজিত এপিএল গোল্ডকাপ শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ১৯ এপ্রিল স্থানীয় মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুমান মর্দ্দন পেশকারহাট উচ্চবিদ্যালয়ের পরিচালনা সংসদের সভাপতি জসিম উদ্দিন খান। টুর্নামেন্টের উদ্বোধন করেন মো. ওসমান গনি। এ উপলক্ষে ব্যবসায়ী জামাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিদারুল আলম, জয়নাল আবেদীন, মো. আলী, জসিম উদ্দিন, আবদুচ ছালাম, ওসমান খান প্রমুখ।টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হিলফুল ক্রিকেট একাদশ ৩৩ রানে পাঁচবাড়ি ঐক্য পরিষদের বিরুদ্ধে জয়লাভ করে। মোট আটটি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।ডি-ডেভেলপমেন্টসের চট্টগ্রাম কার্যালয় উদ্বোধননগরের লালখানবাজারে এমএইচ গ্রুপ অব কোম্পানিজের শাখা প্রতিষ্ঠান ডি-ডেভেলপমেন্টস লিমিটেডের চট্টগ্রাম কার্যালয় ২০ এপ্রিল উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ডি-ডেভেলপমেন্টসের বিক্রয় ও বিপণনপ্রধান প্রণব কুমার দাস, ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. আহসান হাবিবসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক চট্টগ্রামবাসীর জীবনযাত্রার মান উন্নয়নসহ দীর্ঘদিনের আবাসন-চাহিদা পূরণে দক্ষতার সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। ডি-ডেভেলপমেন্টস ইতিমধ্যে নগরের কোতোয়ালিতে ডিকেসি দে গ্র্যান্ড ক্যাস্্ল নামের একটি আবাসিক প্রকল্পের কার্যক্রম শুরু করেছে। বিজ্ঞপ্তি।জিইএম কোম্পানির সিবিএ নির্বাচননগরের পতেঙ্গায় অবস্থিত জিইএম কোম্পানির সিবিএ নির্বাচন ১৬ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নুর মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বাধীন শ্রমিক কর্মচারী ইউনিয়ন (নিবন্ধন নম্বর: ৯০১) সিবিএ নির্বাচিত হয়।বিজয়ী ইউনিয়নকে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দীন চৌধুরী ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা শুভেচ্ছা জানান। বিজ্ঞপ্তি।ড. জামাল নজরুল ইসলাম বিশ্ব স্মরণসভা কমিটির সভাড. জামাল নজরুল ইসলাম বিশ্ব স্মরণসভা কমিটির আলোচনা সভা ১৫ এপ্রিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আবুল মনসুর চৌধুরী, মোহাম্মদ ফরিদ ও সিতারা গাফফার। বিজ্ঞপ্তি।দ্রুত অষ্টম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণার দাবি সিইউজেরযত দ্রুত সম্ভব সাংবাদিক ও শ্রমিক-কর্মচারীদের জন্য অষ্টম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণার দাবি জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) কর্মকর্তারা। চট্টগ্রাম সার্কিট হাউসে অষ্টম ওয়েজ বোর্ড চেয়ারম্যান বিচারপতি এবাদুর রহমানের নেতৃত্বে বোর্ড সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তাঁরা এ দাবি জানান। তাঁরা বোর্ড চেয়ারম্যানের কাছে ঢাকার সঙ্গে অন্য অঞ্চলের সাংবাদিক ও সংবাদপত্রের মজুরি ও বিজ্ঞাপন বণ্টন ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য রোধসহ ২৬ দফা দাবিনামা হস্তান্তর করেন।২০ এপ্রিল এ মতবিনিময় অনুষ্ঠানে ওয়েজ বোর্ড সদস্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী উপস্থিত ছিলেন। সাংবাদিক-কর্মচারীদের মধ্যে আলোচনায় অংশ নেন সিইউজের সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, বিএফইউজের সহসভাপতি মোস্তাক আহমেদ, সিইউজের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, প্রাক্তন সভাপতি এম নাসিরুল হক, প্রাক্তন সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, মুজাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, জয়নাল আবেদন প্রমুখ। ওয়েজ বোর্ডের পক্ষে বক্তব্য দেন বোর্ডের সদস্যসচিব নাজমুল হাসান, সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার ও সংবাদপত্র প্রেস শ্রমিক ফেডারেশনের সভাপতি আলমগীর হোসেন। বিজ্ঞপ্তি।বাঁশখালীতে বিতর্ক উৎসব কালবাঁশখালীতে আঞ্চলিক বিতর্ক উৎসব আগামীকাল ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। জাতীয় বিতর্ক ফেডারেশনের (এনডিএফ) আয়োজনে এই উৎসবে সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা, চট্টগ্রাম। বাঁশখালী উপজেলার কালীপুরের নেসারা খাতুন আর কে বালিকা উচ্চবিদ্যালয়ে এই বিতর্ক উৎসবের আয়োজন করা হয়েছে। এতে ১৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবে।সকাল নয়টায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হবে দিনব্যাপী আয়োজন। শুরুতেই শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা। এরপর অনুষ্ঠিত হবে বিতর্ক কর্মশালা, ছায়া সংসদ বিতর্ক, উপস্থিত বক্তৃতা, স্বরচিত কবিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আঞ্চলিক বিতর্ক ও বন্ধুসভার বন্ধুদের সাংস্কৃতিক পরিবেশনা। শেষে সম্মাননা জানানো হবে আটজন মুক্তিযোদ্ধাকে। উৎসব উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে থাকবে বইমেলা ও দেয়ালিকা প্রদর্শনী। —আলোকিত প্রতিবেদকস্পিকার্স কাউন্সিলের শিক্ষার্থীদের সংবর্ধনাভাষা শিক্ষাকেন্দ্র স্পিকার্স কাউন্সিলে আইইএলটিএস পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় ১৯ এপ্রিল। নিজস্ব মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা সভায় বক্তব্য দেন সাইফুর রহমান, সাদাত জামান খান, রাহাত বারি, আজিজুল কাদের ও তৌসিফ বিন আলম।সংবর্ধনাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী আইডা টি জনি, পূজা মল্লিক, প্রদমিশা মেনালী আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি পর্বে স্পিকার্স কাউন্সিলের শিক্ষক ও কর্মকর্তাদের আন্তারিক সহযোগিতা ও শিক্ষাদান পদ্ধতির প্রশংসা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন স্পিকার্স কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ, পরিচালক সাদ্দাম হায়াত খান ও ইমরান আহমেদ।উল্লেখ্য, গত বছরের ৮ নভেম্বর স্পিকার্স কাউন্সিল যাত্রা শুরু করেছে। এ পর্যন্ত ৩২ জন শিক্ষার্থী আইইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন।ভোরের আলোর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাশিশু অধিকার বাস্তবায়নমূলক সংগঠন ভোরের আলো তাদের ২০টি শাখার শিশুদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে। সম্প্রতি কাট্টলী সমুদ্র উপকূলে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী। ক্রীড়া প্রতিযোগিতায় মিউজিক্যাল চেয়ার, দড়ি টানাটানি, ফুটবল ও বলীখেলার আয়োজন করা করা হয়। বিজ্ঞপ্তি।