এই নগরে-দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসক এবং ওডেবের আলোচনা সভামানবাধিকার সংগঠন আইন ও সালিসকেন্দ্র (আসক) এবং বেসরকারি সংস্থা ওডেবের উদ্যোগে এক মতবিনিময় ও মুক্ত আলোচনা সভা চট্টগ্রাম জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। ওডেবের প্রধান নির্বাহী শ্যামলী মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ করতে নারী-পুরুষ একসঙ্গে কাজ করতে হবে। বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও নারীর অধিকার রক্ষায় বদ্ধপরিকর। আলোচনায় অংশগ্রহণ করেন জেলা পরিষদের সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, দীপক চৌধুরী, মোস্তাফিজুর রহমান, রতন চক্রবর্তী, সাহাবউদ্দীন, রুহুল আমিন, ফাহমিদা আক্তার, ইসমত মজিদ ইতি, জয় দত্ত বড়ুয়া, গমন কান্তি দে, রবিউল হোসেন, বিজয় কৃষ্ণ নাথ, সৈয়দা নারগিস আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি।শেখ মোজাফফর আহমদের মূল্যায়ন না হওয়ায় ক্ষোভ১৯৭১ সালের ২৪ মার্চ লালদীঘির মাঠে স্বেচ্ছাসেবক বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন ও শপথবাক্য পাঠ করিয়েছিলেন শেখ মোজাফফর। জে এম সেন হলে সাবেক সেনাদের সমাবেশেও স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। আর এ কারণেই পাকিস্তানি বাহিনীর দোসর স্বাধীনতাবিরোধী ফজলুল কাদের চৌধুরীর নির্দেশে শেখ মোজাফফর ও তাঁর ছেলে শেখ আলমগীরকে ধরে নিয়ে হত্যা করে পাকিস্তানি সেনারা। স্বাধীনতাপরবর্তী সময়ে এই দেশপ্রেমিক ব্যক্তিদের কোনো রকম মূল্যায়ন না হওয়া দুঃখজনক। প্রত্যয় ৭১-এর উদ্যোগে অবিভক্ত চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধে শহীদ শেখ মোজাফফর আহমদের স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। গত ২৯ এপ্রিল থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে নগর আওয়ামী লীগের নেতা মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মো. ইসহাক মিয়া। প্রত্যয়-৭১-এর সাধারণ সম্পাদক শামীমা হারুনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের নেতা ইব্রাহীম হোসেন চৌধুরী, সাবিহা মুসা, মফিজুর রহমান, এহসানুল হক চৌধুরী; মুক্তিযোদ্ধা মো. হারিস, ফাহিম উদ্দিন ও অমল মিত্র। বক্তব্য দেন শেখ মো. জাহাঙ্গীর, শেখ খুরশিদ আনোয়ার, সংগঠনের সভাপতি সাইফুদ্দিন খালেদ, সহসভাপতি দীপংকর চৌধুরী ও মুহাম্মদ শামসুল হক, রেজাউল করিম, সাহাবুদ্দিন প্রমুখ। —আলোকিত প্রতিবেদকপ্রজন্ম মিরসরাইয়ের শিক্ষাসামগ্রী বিতরণশিক্ষাবান্ধব সংগঠন প্রজন্ম মিরসরাইয়ের উদ্যোগে গত ২৬ এপ্রিল মায়ানী ইউনিয়নে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মঞ্জুরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক কামাল উদ্দীন কলেজের অধ্যক্ষ নুরুল আবছার। বিশেষ অতিথি ছিলেন জোরারগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ কামরুল হাসান, আবু তোরাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেকী, মায়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, আবু তোরাব উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য গোলাম সরওয়ার, সংগঠনের উপদেষ্টা রাশেদা আক্তার ও পরিচালক দেলোয়ার হোসেন। সভা সঞ্চালনা করেন আবদুর রহিম ও আবদুল আউয়াল। আলোচনা শেষে অতিথিরা ২১ জন মেধাবী ও গরিব শিক্ষার্থীর হাতে শিক্ষাসামগ্রী তুলে দেন। বিজ্ঞপ্তি।অধ্যক্ষ জালাল উদ্দীন ও শেরেবাংলার মাজারে হামলার নিন্দা ওএসির আহলে সুন্নাত সম্মেলন সংস্থা (ওএসি) বাংলাদেশের সভাপতি মাওলানা সোলায়মান আনসারী ও সাধারণ সম্পাদক মঈনুদ্দীন আশরাফী জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে জুমার নামাজের সময় মসজিদের খতিব ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার অধ্যক্ষ জালাল উদ্দীন আল কাদেরীর ওপর হেফাজতে ইসলামের কর্মীদের আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তাঁরা হেফাজতের কর্মীদের জঙ্গি আখ্যায়িত করে বলেন, হেফাজতের মুখোশ সরলপ্রাণ মুসলমানদের কাছে স্পষ্ট হয়েছে। তাঁদের ভণ্ডামি মানুষ বুঝে গেছে। তাঁদের হাত থেকে শরিয়তের আলেম ও পবিত্র মসজিদ-মাজারও নিরাপদ নয়। ওএসির নেতারা ইমামে আহলে সুন্নাত গাজী শেরেবাংলার মাজারসহ দেশের বিভিন্ন স্থানে সুন্নি জনতার ওপর হেফাজতের কর্মীদের আক্রমণের নিন্দা জানান। বিজ্ঞপ্তি।হ্যানিমেনের জন্মজয়ন্তী উপলক্ষে হোমিওপ্যাথিক সোসাইটির সভাহোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে স্যামুয়েল হ্যানিম্যানের ২৫৮তম জন্মজয়ন্তী উপলক্ষে সভা গত ১৯ এপ্রিল পুরোনো গির্জায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রতন চক্রবর্তী। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ দুলাল কান্তি চৌধুরী। প্রধান অতিথি ছিলেন রতন বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন নঈম কাদের। প্রবন্ধ পাঠ করেন অনুপম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ছিলেন অধীন রঞ্জন নাথ, অমরেশ বড়ুয়া চৌধুরী, দিলীপ মিত্র, আশরাফুল করিম, কমল নাথ, সন্তোষ কুমার নাথ ও লিটন চক্রবর্তী।শোভন দাশের পরিচালনায় আরও বক্তব্য দেন মো. আবদুল আজিজ, ডি কে ঘোষ, গোলাম হোসেন, মো. জিয়াউদ্দিন, তপন দাশ, শ্যামল চক্রবর্তী, নার্গিস আক্তার, রজত শীল, জি কে দাশ, মো. ইব্রাহীম। বিজ্ঞপ্তি।প্রমা আবৃত্তি সংগঠন সংবাদ উপস্থাপনার ওপর প্রমার কর্মশালাপ্রমা আবৃত্তি সংগঠনের উদ্যোগে সংবাদ উপস্থাপন ও শুদ্ধ উচ্চারণ বিষয়ে চার মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত ২৬ এপ্রিল শিল্পকলা একাডেমী মিলনায়তনে শেষ হয়। কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের সংবাদপাঠ বিষয়ে প্রশিক্ষণ দেন মাছরাঙা টেলিভিশনের প্রযোজনা প্রধান সংবাদ উপস্থাপক শামসুদ্দিন হায়দার।প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, অরুণ দত্ত, জেরিন মিলি, শর্মিষ্ঠা বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সাভারে ভবনধসে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি। চট্টগ্রাম একাডেমির বৈশাখী মিলনমেলাগান-কবিতা-ছড়া ও কথামালার মধ্য দিয়ে গত ২৭ এপ্রিল চট্টগ্রাম প্রেসক্লাবে আবদুল খালেক মিলনায়তনে উদ্যাপিত হয় চট্টগ্রাম একাডেমির বৈশাখী মিলনমেলা ‘আনন্দ আয়োজন’। এতে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। প্রথম পর্বের শুরুতেই একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক রাশেদ রউফের সঞ্চালনায় সাভার-ট্র্যাজেডিতে নিহত, চট্টগ্রামের মনীষীসহ দেশের বরেণ্য ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অতিথিরা স্বাধীনতার বইমেলা ২০১৩-এর সংকলনের মোড়ক উন্মোচন করেন। স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক নেছার আহমদ। বক্তব্য দেন সাহিত্যিক ফাহমিদা আমিন, বেগম রুনু সিদ্দিকী; লেডিস ক্লাবের সম্পাদক খালেদা আউয়াল, স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, একাডেমির দাতা সদস্য লায়ন মোহাম্মদ আবদুর রশিদ, জীবন সদস্য আবদুর রশিদ। আবৃত্তিশিল্পী আয়েশা হকের সঞ্চালনায় দ্বিতীয় পর্বে গান-কবিতা-ছড়া ও কথামালায় অংশ নেন আনোয়ারা আলম, দীপক বড়ুয়া, রীতা দত্ত, ফজল হোসেন, বিপুল বড়ুয়া, অরুণ শীল, দীপালি ভট্টাচার্য, রহমান হাবীব, তালুকদার হালিম, আবুল কালাম প্রমুখ।