এই নগরে-দূর গ্রামে
প্রমার আবৃত্তি কর্মশালায় ভর্তি চলছেপ্রমা আবৃত্তি সংগঠনের শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ৩০তম ব্যাচে ভর্তি চলছে। ১৩ জানুয়ারি সকাল ১০টায় কর্মশালার ক্লাস শুরু হবে। কর্মশালায় বাংলা প্রমিত উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা, সংবাদপাঠ, মাইক্রোফোনের ব্যবহার ও শিল্পকলার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ভর্তি ফরম পাওয়া যাবে—বাতিঘর (চেরাগী পাহাড় মোড়), মউর দোকান ও হায়দারের দোকান (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) অজন্তা লাইব্রেরি (চকবাজার), কারেন্ট বুক সেন্টার (জলসা মার্কেট), রংধনু রেকর্ডিং সেন্টার (সেন্ট্রাল প্লাজা), শাহ্জালাল সুইটস্ (নাসিরাবাদ মহিলা কলেজের সামনে), রুমি ফটোস্ট্যাট ও ফাহিম এন্টারপ্রাইজ (কমার্স কলেজের পাশে), শফির দোকান (শিল্পকলা একাডেমী), বিশদ বাংলা (মেহেদীবাগ), কথাকলি (মোমিন রোড)। এ ছাড়াও প্রতি শুক্রবার সকালে শিল্পকলা একাডেমীতে ভর্তির ফরম পাওয়া যাবে। বিস্তারিত মুঠোফোনে (০১৭১১৯৮৩০০৮),(০১৮১৯৬৪০৫১৫) জানা যাবে। চট্টেশ্বরী কালী মন্দিরে গভীর নলকূপ স্থাপননগরের চট্টেশ্বরী কালী মন্দিরে ৭ জানুয়ারি গভীর নলকূপের উদ্বোধন করা হয়েছে। রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে গভীর নলকূপ উদ্বোধন করেন।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দীন, অধ্যাপক ছাবের আহমদ, অরুণ চক্রবর্তী, শান্তিপদ অধিকারী প্রমুখ। বিজ্ঞপ্তি।ধর্মপুর ইউপির উন্নয়ন বিষয়ক মতবিনিময়ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সভাপতিত্বে বার্ষিক উন্নয়নবিষয়ক মতবিনিময় সভা গত ৩১ ডিসেম্বর ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চেয়ারম্যান কাজী মাহমুদুল হক। বক্তব্য দেন শাহজাহান চৌধুরী, মোহাম্মদ মাহাবুবুল আলম চৌধুরী, মোহাম্মদ কবির উদ্দিন, মো. নুরুল হুদা, ছালেহ জহুর, নুরুচ্ছাফা মুন্সী, মো. আবু জাফর, ছরোয়ার উদ্দীন, বিকাল শীল, শোয়াইব আলম।সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি স্মরণে দোহাজারীতে মাহফিলশাহেন শাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (ক.) স্মরণে ৫ জানুয়ারি এক মাহফিল দোহাজারী রেলওয়ে মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি। বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া হক কমিটির কেন্দ্রীয় পরিষদের সভাপতি রেজাউল আলী, জসিম চৌধুরী ও দোহাজারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ। সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন মুফতি খাজা বাকী বিল্লা। বক্তব্য দেন মুফতি আহমদ হোসেন, মোহাম্মদ ওয়াহিদুল আলম। চন্দনাইশ প্রতিনিধি মহিলা পরিষদের সমাবেশবাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে তরুণী সমাবেশ ও সাংগঠনিক মাসের সমাপনী অনুষ্ঠান ৩১ ডিসেম্বর সংগঠন কার্যালয়ে জেলা কমিটির সভাপতি অধ্যাপক লতিফা কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শহীদ জায়া বেগম মুশতারি শফী। বক্তব্য দেন সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়া, সিতারা শামীম, শেলী দে, মৃণালিনী চক্রবর্তী, রমা মহুরী, পূর্বা দাস, পাপড়ি দে প্রমুখ। বিজ্ঞপ্তি।