এই নগরে-দূর গ্রামে
পটিয়ার হরিণ খাইনে সামাজিক বনায়ন কার্যক্রমপটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা, মেহের আটি, বিনানিহারা, কুসুমপুরা, হরিণ খাইনের বিভিন্ন সড়কের উভয় পাশে এবং স্কুল, মসজিদ ও মাদ্রাসার মাঠের উপযুক্ত স্থানে দক্ষিণ বন্দর বিটের অধীনে বন বিভাগ সামাজিক বনায়ন কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে হরিণ খাইন নব দিগন্ত ক্লাবের প্রধান উপদেষ্টা শওকত আকবরের সভাপতিত্বে ২ জুলাই এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন প্রকল্পের সভাপতি ইউনুছ বাঙালি, রফিক উদ্দিন, আবু ছৈয়দ বালী, আহমদ হোসেন মাতোয়াল্লী, হারুন সওদাগর, নুরুল আমিন, আবুল কাসেম প্রমুখ। বিজ্ঞপ্তি।ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের বার্ষিক সাধারণ সভাভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের বার্ষিক সাধারণ সভা ১৯ জুলাই সন্ধ্যায় ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন। সাধারণ সভায় কার্যকরী কমিটির সদস্যসহ ক্লাবের গলফ সদস্য ও তাঁদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। সভায় গত অর্থবছরের বিস্তারিত রিপোর্ট পেশ করেন ক্লাবের সহসভাপতি (প্রশাসন ও অর্থ) ব্রিগেডিয়ার জেনারেল মো. সামসুজ্জামান। সভায় ক্লাবের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত উন্নয়নে ও প্রসারে বিশেষ কৃতিত্ব ও অবদান রাখার জন্য সাতজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। এঁরা হলেন হাবিবুল্লাহ খান, আমিনুর রহমান, সৈয়দ কায়ছার আলী, ইকরামুল হক, এম আর চৌধুরী, লে. কর্নেল এম ইকবাল শফি (অবঃ) এবং এম সালমান ইস্পাহানী । মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন তাঁদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। বিজ্ঞপ্তি। গীতা শিক্ষা কমিটি মহানগর সংসদের সম্মেলনবাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর সংসদের সম্মেলন ১৩ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ড. শ্যামাপদ দে। মহানগর সংসদের সভাপতি অধ্যাপক বনগোপল চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্বে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ। এতে অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট তপন কান্তি দাশ, মহানগর প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী ও কেন্দ্রীয় সভাপতি দিলীপ কুমার ভট্টাচার্য। বক্তব্য দেন দীপেন দাশ, অপূর্ব সূত্রধর, লিটন দাশ, ডা. দেবাশীষ মজুমদার, সুখেন বিশ্বাস, ডা. অপূর্ব ধর, চন্দনময় নন্দী, প্রবীর ভট্টাচার্য, প্রদীপ দাশ, মানিক দেবনাথ, অরবিন্দ পাল প্রমুখ। সম্মেলনে অধ্যাপক বনগোপল চৌধুরীকে সভাপতি ও ডা. অঞ্জন কুমার দাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বিজ্ঞপ্তি। চট্টগ্রাম কলেজের শিক্ষক পরিষদ ও শিক্ষক ক্লাবের নির্বাচন অনুষ্ঠানচট্টগ্রাম কলেজের শিক্ষক পরিষদ ও শিক্ষক ক্লাবের ২০১২-১৩ সালের নির্বাচন গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিক্ষক পরিষদের সম্পাদক পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নূরুল বাশার, যুগ্ম সম্পাদক পদে গণিত বিভাগের প্রভাষক সৌমেন বড়ুয়া ও ভূগোল বিভাগের প্রভাষক সুরাইয়া হোসেন, কোষাধ্যক্ষ পদে সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবু নসর মো. কাশেম নির্বাচিত হয়েছেন। শিক্ষক ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক পদে রসায়নবিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ সালাউদ্দিন এবং মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক রুমানা আক্তার নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।সিইউডিএস আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সমাপনীচিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) আয়োজিত আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা গত বৃহস্পতিবার শেষ হয়েছে। ‘তারুণ্যের দীপ্তিতে সৃজনের পথচলা’ স্লোগান নিয়ে ১৬ জুলাই থেকে এই প্রতিযোগিতা শুরু হয়।তিন দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ড. মো আলাউদ্দিন এবং আইন অনুষদের ডিন অধ্যাপক জাকির হোসেন। সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দুবার এভারেস্ট বিজয়ী বাংলাদেশি এম এ মুহিত। এম এ মুহিত বলেন, ‘জীবনের প্রতিটি ক্ষেত্রে একজন তরুণ তাঁর নিজ কর্মে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবে। এ জন্য দরকার সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার।’ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৬০টিরও বেশি দলের অংশগ্রহণে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ‘মরুঝড়’ এবং রানার আপ হয়েছে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ‘ঈশান’। ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ‘এফবিডিএ গ্রিন’ এবং রানার আপ হয়েছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ‘এমসিসি’। বাংলায় শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন ইসলামের ইতিহাস বিভাগের মো. ইকবাল হোসাইন এবং ইংরেজিতে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নুর হোসাইন। সিইউডিএসের সভাপতি লুতফর রহমানের সভাপতিত্বে বিতর্কের চূড়ান্ত পর্বের বিচারক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আদনান মান্নান, দ্য ইন্ডিপেনডেন্টের চট্টগ্রাম ব্যুরো প্রধান নাজিম উদ্দিন , সিইউডিএস এর সাধারণ সম্পাদক মতিউর রহমান ভূঁইয়া। বিজ্ঞপ্তি।সরকারি মহিলা কলেজে রক্তদান কর্মসূচিআর্তমানবতার সেবায় ‘রক্ত দিন জীবন বাঁচান’ এ প্রত্যয় নিয়ে সরকারি মহিলা কলেজের যুব রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ১৬ জুলাই অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ আবদুল মোনাইম নিজে রক্তদান করে কর্মসূচি উদ্বোধন করেন। স্বেচ্ছায় রক্তদান করাকে মানবসেবার শ্রেষ্ঠ উপায় উল্লেখ করে তিনি সবাইকে রক্তদান করার আহ্বান জানান। বক্তব্য দেন উপাধ্যক্ষ সাহিদা আকতার, শিক্ষক পরিষদের সম্পাদক কামাল উদ্দিন আহমদ চৌধুরী, মিনহাজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক তাজরুল ইসলাম। বিপুল সংখ্যক শিক্ষার্থীসহ শিক্ষকেরা কর্মসূচিতে অংশ নেন। বিজ্ঞপ্তি।প্রয়াসের উদ্যোগে অনুদানের অর্থ বিতরণসামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান ১৩ জুলাই সংগঠনের সভাপতি হাসান মুরাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান সমিতির সহসভাপতি মোস্তাক হোসাইন। বিশেষ অতিথি ছিলেন প্রয়াসের সহসভাপতি হাবিব উল্লাহ, নেওয়াজ উদ্দিন হায়দার, ইবনে শরিয়ত ও মো. আলী হোসেন। অনুষ্ঠান সঞ্চালন করেন সাধারণ সম্পাদক কিবরিয়া হোসাইন। বিজ্ঞপ্তি।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বাস উপহার দিল অগ্রণী ব্যাংকঅগ্রণী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটি বাস উপহার দিয়েছে। ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখার আধুনিকায়নকৃত ভবন উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় উপাচার্যের হাতে গাড়ির চাবি তুলে দেন ব্যাংকের পরিচালক শাহজাদা মো. মহিউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালক শাহজাদা মোহাম্মদ মহিউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ আবদুল হামিদ ও মহাব্যবস্থাপক আ আ ম শাহজাহান। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখার ব্যবস্থাপক অজয় কুমার চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের কর্মকর্তা কে এম মহিউদ্দিন। উপাচার্য তাঁর বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটি বাস উপহার দেওয়ায় অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা উন্নয়নে অগ্রণী ব্যাংকের দৃষ্টান্ত অনুসরণ করে অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে উপাচার্য ফিতা কেটে ব্যাংকের আধুনিকায়নকৃত ভবন উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, হলের প্রভোস্ট, শিক্ষক সমিতির নেতারা, প্রক্টর, রেজিস্র্বার (ভারপ্রাপ্ত) ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি। নতুন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচননতুন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ১২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিতরা হলেন সভাপতি মোহাম্মদ ফোরকান, জ্যেষ্ঠ সহসভাপতি মো. সাইফুল আলম, সহসভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ, যুগ্ম সম্পাদক গোলাম মাওলা, সাংগঠনিক সম্পাদক শাহাদাতুল আরমান, অর্থসম্পাদক সোলাইমান জিহাদী, ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক মো. দিদারুল আলম, দপ্তর সম্পাদক মো. ফারুক হোসেন, নির্বাহী সম্পাদক এমদাদুল বাবর ও নুরুল আফসার । বিজ্ঞপ্তি।মিতালির উদ্যোগে বিনা মূল্যে ইফতারসামগ্রী বিতরণচট্টগ্রাম হাটহাজারীস্থ সেবামূলক প্রতিষ্ঠান মির্জাপুর মিতালির উদ্যোগে ২০ জুলাই শুক্রবার স্থানীয় কার্যালয়ে ২০০ জন গরিব-দুঃস্থর মাঝে বিনা মূল্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে ক্লাবের সভাপতি বলাই শীলের সভাপতিত্বে এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান সেকান্দার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশব কুমার বড়ুয়া। বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ জাফর হোসাইন, হাবিবউল্লাহ দুলাল, মুজিবুর রহমান চৌধুরী, মহিউদ্দীন মাসুদ, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, শাকের উল্লাহ চৌধুরী, আব্বাস চৌধুরী, টিপু চৌধুরী প্রমুখ। চট্টগ্রামে জাতীয় মূসক সপ্তাহের সফল সমাপ্তিকাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম জাঁকজমকপূর্ণভাবে জাতীয় মূসক সপ্তাহ-২০১২ উদ্যাপন করেছে। ১০ জুলাই র্যালি দিয়ে শুরু এবং ১৬ জুলাই সুধী সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে এর সমাপ্তি। উদ্বোধন এবং সমাপ্তি উভয় অনুষ্ঠানেই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুচ ছালাম আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কমিশনারেটের বাংলো হার্মিটেজ ভবনে রাতে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে শিল্পপতি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং কমিশনারেটের সব কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিডিএর চেয়ারম্যান ছাড়াও চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার ড. মারুফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামের কমিশনার জামাল হোসেন সভাপতিত্ব করেন। সার্বিক আয়োজনে ছিলেন অতিরিক্ত কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন ও রাজস্ব কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন। সাংস্কৃতিক অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে সহকারী রাজস্ব কর্মকর্তা আশীষ কুমার রায়ের উপস্থাপনায়।