এই নগরে-দূর গ্রামে
ত্রিতরঙ্গের কর্মশালার উদ্বোধনত্রিতরঙ্গ আবৃত্তি দলের উদ্যোগে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা ও সংবাদপাঠবিষয়ক কর্মশালার ১২তম ব্যাচের উদ্বোধন হবে আগামীকাল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে সকাল সাড়ে নয়টায়। কর্মশালায় অংশ নিতে আগ্রহী ব্যক্তিদের যথাসময়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। রোটারি ক্লাব অব সাগরিকার উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণরোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার উদ্যোগে ২৮ সেপ্টেম্বর শুক্রবার আন্দরকিল্লার চিন্তাহারী গীতা শিক্ষাকেন্দ্রের গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে কেন্দ্রের পরিচালক পলাশ নাথের সভাপতিত্বে সজীব দত্তের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার সভাপতি আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের বিদায়ী সভাপতি খনরঞ্জন রায়, মিত্রা দেব, চন্দন দেবনাথ, প্রদীপ কুমার দে, সঞ্জিত বৈদ্য, সজল দাশ, কবরী রক্ষিত, সুমন সেন, গীতা সংগঠক রূপক মজুমদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন শিপন রায় চৌধুরী, মিশু তালুকদার, পূজা চৌধুরী, দীপ্ত দেবনাথ, নিবেদিতা দেবী, পূজা সিংহ, টিটু মল্লিক, প্রমি ভূঁইয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।প্রতিবন্ধী রিসোর্স সেন্টার পরিদর্শনে কোরিয়ান প্রতিনিধিদলসম্প্রতি কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কইকা) ও অ্যাল্যাক্রটি ফর পোভার্টি অ্যালিভিয়েশন ইন বাংলাদেশের (এপিএবি) প্রতিনিধিদল উন্নয়ন সংস্থা নওজোয়ান পরিচালিত পটিয়ায় প্রতিবন্ধী রিসোর্স সেন্টার পরিদর্শন করে। এ সময় তারা প্রতিবন্ধী শিশু-কিশোর ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করে।প্রতিনিধিদলের সদস্যদের সেন্টারের বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে অবহিত করেন নওজোয়ানের প্রধান নির্বাহী মো. ইমাম হোসেন চৌধুরী। কোরিয়ান প্রতিনিধিদলের সদস্যরা হলেন সি জে চুং, বাং হাং চু, ওক কাই কিম, ইক মো জাং, কিম সা হাই ও ওয়াল্টার বিশ্বাস। বিজ্ঞপ্তি।পটিয়া সমিতি-চট্টগ্রাম সিটির উদ্যোগে চিকিৎসা শিবিরপটিয়া সমিতি-চট্টগ্রাম সিটির উদ্যোগে বিনা মূল্যে ওষুধসহ বিপুলসংখ্যক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ২১ সেপ্টেম্বর পটিয়ার জিরি আনোয়ারা জামান মেমোরিয়াল হাসপাতালে দিনব্যাপী চিকিৎসা শিবির উদ্বোধন করেন পটিয়া সমিতি-চট্টগ্রাম সিটির সভাপতি খলিলুর রহমান। উপস্থিত ছিলেন সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি ও পটিয়া উপজেলার পরিষদের চেয়ারম্যান ইদ্রিস মিয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক নুরউল আরসাদ চৌধুরী। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা উপপরিষদের আহ্বায়ক এম সামশুল হক। বক্তব্য দেন জিরি জনকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান নজরুল ইসলাম, গাফফার নাহার ট্রাস্টের চেয়ারম্যান সামশুল আলম, নাসির উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের নেতা নুরুল হাকিম, শেখ নুরুল ইমান চৌধুরী, ফজল আহমদ চৌধুরী, ফারুক আহমদ, আমিনুল ইসলাম, এম এ হাকিম, আবদুল আলিম, আবদুস সামাদ প্রমুখ। বিজ্ঞপ্তি। জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের সৌজন্য সাক্ষাৎবৌদ্ধ কল্যাণ ট্রাস্ট্রের একটি প্রতিনিধিদল ভাইস চেয়ারম্যান স্বজন কুমার তালুকদারের নেতৃত্বে ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাডোশিমার সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি জ্ঞানেন্দ্রীয় চাকমা, মং ক্য চিং চৌধুরী, সুপ্ত ভূষণ বড়ুয়া, ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া । শুরুতেই ট্রাস্টের চেয়ারম্যান ও ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান।তিনি ট্রাস্ট কর্তৃক প্রকাশিত পালি-বাংলা অভিধান (১ম ও ২য় খণ্ড) ও ট্রাস্টের বার্ষিক জার্নাল সপ্তপর্ণী ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বর্তমান সরকারের তিন বছরের অগ্রগতি-সংক্রান্ত বুকলেট রাষ্ট্রদূতকে উপহার হিসেবে প্রদান করেন। বৈঠকে উভয় দেশের মধ্যে ধর্মীয়, কৃষ্টি, শিক্ষা, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন উত্তরোত্তর সুদৃঢ় করার লক্ষ্যে জাপানে বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রতিনিধিদল প্রেরণের বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া জাপানের জাতীয় দিবসের অনুষ্ঠানে বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিদের আমন্ত্রণ জানানোর অনুরোধ জানানো হয়। রাষ্ট্রদূত সব বিষয়ে সম্ভাব্য সহায়তা ও সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি।ভাড়াটেদের সঙ্গে গ্লোবাল মানবাধিকার কমিশনের মতবিনিময়চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় অবস্থানরত ভাড়াটেদের সঙ্গে গ্লোবাল মানবাধিকার কমিশনের এক মতবিনিময় সভা কমিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন বখতপুরীর সভাপতিত্বে মহানগর কার্যালয়ে গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় ভুক্তভোগীরা বলেন, বাড়িভাড়া বৃদ্ধির জন্য দেশে প্রচলিত আইন রয়েছে; কিন্তু বাড়ির মালিকেরা নিজেদের খেয়ালখুশিমতো বাড়িভাড়া বৃদ্ধি করে থাকে। এতে বাড়ির মালিক ও ভাড়াটের সঙ্গে বিবাদ দেখা দেয়। তাঁরা অবিলম্বে এই সমস্যা নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং অন্যায়ভাবে ভাড়া বৃদ্ধির সঙ্গে জড়িত মালিকদের শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান। সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট আবদুল আল মামুন, গাজী মোহাম্মদ আইয়ুব খান, রাশেদুল আলম, হাসনাহেনা, নিশাত সুলতানা, ফোরকান, বোরহান, নাছির উদ্দীন, নুরুল আলম, ফোরকানুল ইসলাম চৌধুরী, সোলায়মান, সজল কুমার রায়, এম মোসাদ্দেক ফারুক, শাহেদ, রাকিব নেওয়াজ খান, পিপলু কান্তি নাথ, মোহাম্মদ আলী, আফজল হোসেন, হাজেরা, নাসিক আহমদ, এম এ মালেক, রোজিনা, আবদুর রহমান, পারভিন, শারমিন সোলতানা, আবছার রশীদ আইয়ুব, কাজী আমান উল্লাহ, নাজিম উদ্দিন খান চৌধুরী, সমীর দেব, মো. সোহরাওয়ার্দী, আহাদ উদ্দীন, সমির দেব, জয়দেব বৈদ্য, মো. সিরাজুল ইসলাম, আক্কাছ হায়দার, মো. শহীদুল ইসলাম, অজিত চক্রবর্তী, আদালত খান, হরিকৃষ্ণ, ফাহিমা আফরোজ প্রমুখ। বিজ্ঞপ্তি।সেন্ট্রাল লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৮ সেপ্টেম্বর এক শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি জামিয়াতুল ফালাহ মসজিদের পশ্চিম গেট থেকে শুরু হয়ে লায়ন্স হেডকোয়ার্টার জাকির হোসেন সড়কে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন ক্লাবের সভাপতি কোহিনুর কামাল ও প্রথম ভাইস জেলা গভর্নর এস এম সামসুদ্দিন, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর সিরাজুল হক ও ক্লাবের নেতারা। শোভাযাত্রা শেষে হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে সভাপতি কোহিনুর কামালের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন ক্লাবের সাবেক সভাপতি লায়ন মোস্তাক হোসেন। উপস্থিত ছিলেন জেলা গভর্নর অধ্যাপক এম কামালউদ্দিন চৌধুরী, সাবেক জেলা গভর্নর কাইয়ুম চৌধুরী, রফিক আহমদ, নাজমুল হক চৌধুরী। ক্যাপটেন ভূঁইয়া সভায় স্বাগত বক্তব্য দেন।