এই নগরে - দূর গ্রামে
সৎসঙ্গ বিহারের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার বলেছেন, সরকার বাকলিয়ার ক্ষেতচর এলাকায় গড়ে ওঠা সৎসঙ্গ বিহারের আশ্রম রক্ষার জন্য কর্ণফুলী নদীর তীরে বেড়িবাঁধ নির্মাণপ্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পটির বাস্তবায়নকাজ শিগগিরই শুরু হবে।
মন্ত্রী সম্প্রতি বাকলিয়ার ক্ষেতচরে সৎসঙ্গ বিহারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্মীয় সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় মন্ত্রী চিকিৎসাসেবাসহ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন এবং আশ্রম উন্নয়নের জন্য এক লাখ টাকা অনুদান দেন।
সৎসঙ্গ বাংলাদেশের সম্পাদক ধৃতব্রত আদিত্যের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম। বক্তব্য দেন অধ্যাপক জিনবোধি ভিক্ষু, দীপঙ্কর ভট্টাচার্য, তিমির কান্তি সেন, নেপাল কান্তি দত্ত, রঞ্জন ঘোষ, আশীষ চৌধুরী, তাপস নন্দী, অধ্যাপক শুভাশীষ দাশ, মাধব দত্ত প্রমুখ।
বিকেলে ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। বিজ্ঞপ্তি।
প্রীতি দাশের অকাল মৃত্যুতে শোকসভা
সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী প্রীতি দাশের অকাল মৃত্যুতে শোকসভা ১৮ আগস্ট ইউনিভার্সিটির সম্মেলনকক্ষে উপ-উপাচার্য ড. শরীফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শোক সভায় বক্তব্য দেন অধ্যাপক মোজাম্মেল হক, মহিউদ্দিন চৌধুরী, শামসুজ্জামান খান, মহিউদ্দিন খালেদ ও তাসনীমা জান্নাত। সভায় বক্তারা প্রীতি দাশের অকাল মৃত্যুর জন্য দায়ী ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানান। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য রেল কর্তৃপক্ষকে অনুরোধ জানান তাঁরা। সভার শুরুতে প্রীতি দাশের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি।

দৃষ্টি ডিবেট প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চান্দগাঁও টাইগার্স
‘যুুক্তিবাদী তারুণ্য গড়ে তুলবে দেশ’—এই স্লোগানে ৩ আগস্ট শেষ হলো দৃষ্টি ডিবেট প্রিমিয়ার লিগের চতুর্থ আসর। ভারতীয় সহকারী হাই কমিশনের সহযোগিতায় চার দিনের এই প্রতিযোগিতায় কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সেরা ২৭ বিতার্কিকের সমন্বয়ে গঠিত নয়টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন হয় চান্দগাঁও টাইগার্স এবং রানার্স আপ হয় প্রবর্তক ইলুমিনাত্তি।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন দৈনিক পূর্বকোণ-এর প্রকাশক ও পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক পূর্বকোণ-এর বার্তা সম্পাদক কলিম সরওয়ার। অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, সিটি হোমসের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদুল আলম, দৈনিক পূর্বকোণ-এর সহসম্পাদক ডেইজি মউদুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভ্রা বিশ্বাস, কনফিডেন্স সল্টের নির্বাহী পরিচালক সাদিউল ইসলাম ও ছড়াকার জিন্নাহ চৌধুরী।
সোমনাথ ঘোষ বলেন, ‘বিতর্ক মানুষকে সহনশীল হতে শেখায়। বলতে হলে শুনতে হবে, এভাবেই তৈরি হবে যুক্তিবাদী মানুষ।’
আরও বক্তব্য দেন চিকিৎসক মাসুদ রানা, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি কসশাফুল হক, সহসভাপতি সাইফ চৌধুরী, বনকুসুম বড়ুয়া, যুগ্ম সম্পাদক সাবের শাহ, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন, ডিবেট ক্লাবের পরিচালক মাসুদ বকুল, নির্বাহী সদস্য রাশেদুল আমিন, মিলি চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।

সন্দ্বীপে বেলাল মোহাম্মদের শোকসভা
স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দ সৈনিক কবি বেলাল মোহাম্মদের শোকসভা ১১ আগস্ট সন্দ্বীপ পাবলিক উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশন এ সভার আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শাহাজাহান। মুক্তিযোদ্ধা কমান্ডার এ বি এম ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পৌর মেয়র জাফর উল্লাহ, ফোরকান উদ্দিন, ফিরোজ খান, মোহাম্মদ আলী খসরু, আবুল কাসেম, আয়োজক সংগঠনের সভাপতি আমির হোসেন, কাজী ইফতেখারুল আলম প্রমুখ।
সভায় জানানো হয়, ২০১০ সালে সন্দ্বীপে কবি বেলাল মোহাম্মদকে এই সংগঠনটি সংবর্ধনা দিয়েছিল। বিজ্ঞপ্তি।
বাকলিয়ার অগ্নিদুর্গতদের মধ্যে নুরুল ইসলামের ত্রাণ বিতরণ
নগরের পূর্ব বাকলিয়া এলাকায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন সাংসদ নুরুল ইসলাম। ১৮ আগস্ট পূর্ব বাকলিয়ার কালামিয়া বাজারের জাকির সওদাগর কলোনির অগ্নিদুর্গত ৫৭টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ হিসেবে এক হাজার ৭১০ কেজি চাল, ৫৭ করে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, এম এ হান্নান, আহমেদ ইলিয়াস, আবদুল করিম সওদাগর, আবদুল মান্নান, আবদুল মোনাফ সওদাগর, আবু তাহের প্রমুখ। বিজ্ঞপ্তি।
পাঠানটুলী ছাত্রদলের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
উত্তর পাঠানটুলী ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০ আগস্ট অনুষ্ঠিত হয়। ওয়ার্ড ছাত্রদল সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন নগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লা।
বিশেষ অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান, বিএনপির সাবেক আইন-বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, নগর ছাত্রদলের সহসভাপতি জসীম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন। বক্তব্য দেন মীর মো. কাউছার, মো. বাদশা মিয়া, আবদুল হালিম, সিরাজুল ইসলাম, আবদুল আজিম, সিরাজুল হক, আনু মিয়া, আলী আজগর, আবদুল মান্নান, প্রমুখ। পরে প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেন। বিজ্ঞপ্তি।

দক্ষিণ নালাপাড়া দুর্গোৎসব উদ্যাপন পরিষদ গঠিত
নগরের দক্ষিণ নালাপাড়া দুর্গোৎসব উদ্যাপন পরিষদ গঠিত হয়েছে। ১২ আগস্ট মানিক দেবনাথের সভাপতিত্বে ও বিমলেন্দু দাশের সঞ্চালনায় দক্ষিণ নালাপাড়া পূজা মণ্ডপে অনুষ্ঠিত এক বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে অসিত সেনকে সভাপতি, সৌমেন দেকে সাধারণ সম্পাদক, সৌরভ চৌধুরীকে অর্থ সম্পাদক, শুভাশীষ সেনগুপ্তকে স্মরণিকা সম্পাদক এবং রবিন দাশকে স্বেচ্ছাসেবক প্রধান করে ১৪২০ বঙ্গাব্দের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ নালাপাড়া সনাতনী সমন্বয় পরিষদের সভাপতি ললিত কুমার দত্ত। বার্ষিক প্রতিবেদন পেশ করেন যুগ্ম সম্পাদক সৌমেন দে। বিজ্ঞপ্তি।

হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সোসাইটির সভা
হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সোসাইটি কোতোয়ালি থানা শাখার সভা সম্প্রতি জেলা পরিষদ মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি রতন চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক রতন বড়ুয়া।
প্রধান আলোচক ছিলেন নঈম কাদের। বিশেষ অতিথি ছিলেন পিসি সাহা, অনুপম চৌধুরী, বিধু বিশ্বাস ও শ্যামল চক্রবর্তী। বক্তব্য দেন দেবাশীষ চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম, সমীর চৌধুরী, দেবব্রত চক্রবর্তী, মো. সালাম, তাপস চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তি।