এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তারেক মাসুদ ও মিশুক মুনীর মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিয়েছেন সবখানে’
ফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ১৪ আগস্ট নাজিরহাটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বোরহান আহমেদ।
সভায় বক্তারা বলেন, দেশব্যাপী দুর্ঘটনার নামে যে হত্যাযজ্ঞ শুরু হয়েছে তাতে হাজার হাজার পরিবার প্রতিদিন নিস্ব হয়ে যাচ্ছে। পঙ্গু হয়ে অনেকে অভিশপ্ত জীবনযাপন করছেন।
সভায় বক্তব্য দেন ফয়জুল ইসলাম, আবুল বশর তালুকদার, আহমেদ এরশাদ, সৈয়দ গোফরান, সৈয়দ শফিউল আজিম, মো. নাছির উদ্দিন, ওমর ফারুক সিকদার, হুমায়ুন কবির, মো. সাজ্জাদ হোসেন, আজিত্য সৈকত, মো. আনোয়ার প্রমুখ। তারেক মাসুদ ও মিশুক মুনিরের জীবনী পাঠ করেন নুরুল আলম।
এদিকে আজকের প্রজন্ম সুয়াবিল ইউনিয়ন কমিটির সম্মেলন ১৬ আগস্ট বারমাসিয়া মেমোরিয়াল ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ওমর ফারুক সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের আজীবন সদস্য জাহেদ উদ্দিন সিকদার। সভায় ভোটের মাধ্যমে ওমর ফারুক সিকদারকে সভাপতি প্রতাপ রায়কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভা: মিডিয়া ব্যক্তিত্ব মিশুক মুনীর ও চলচ্চিত্রকার তারেক মাসুদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার শাখার সভা ১৪ আগস্ট সংগঠনের দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম। অতিথি ছিলেন ভাস্কর ডি কে দাশ।
বক্তারা বলেন, ‘মিশুক মুনীর ও তারেক মাসুদ আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিয়েছেন সবখানে। তাঁদের সৃজনশীল কর্মকাণ্ড বাঙালি সংস্কৃতির ভান্ডার সমৃদ্ধ করেছে।’
অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের ইয়াসির আরাফাত, স ম জিয়াউর রহমান, সুজিত চৌধুরী, খোরশেদ আলম, প্রবীর বড়ুয়া, অচিন্ত কুমার দাশ, সজল দাশ, আসিফ ইকবাল, রিংকু ভট্টাচার্য, ফয়সাল বাপ্পী, মিথু চৌধুরী, মো. সালাউদ্দিন প্রমুখ।

বাকশিসের সভায় শিক্ষা জাতীয়করণের আহ্বান
শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১৭ দফা বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকশিস)। ৪ আগস্ট নগরের এনায়েত বাজার মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত বাকশিসের সভায় শিক্ষক নেতারা এই দাবি জানান।
সভায় শিক্ষক নেতারা কুদরত-ই-খুদা শিক্ষা কমিশনের আলোকে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান জানান। পাশাপাশি জিডিপির সাত শতাংশ শিক্ষা খাতে বরাদ্দেরও দাবি করেন। এসব দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তাঁরা।
শিক্ষক নেতা এস এস ইকবালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রণজিত কুমার দে, বাকশিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, জেলার সাধারণ সম্পাদক উত্তম চৌধুরী, শিক্ষক নেতা গনেশ চন্দ্র রায়, মনসুর হাবীব, কৃষ্ণ কুমার দত্ত, রাজুল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।

ন্যাপের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা
তত্ত্বাবধায়ক সরকারের একদফা দাবি আদায়ে সরকারকে বাধ্য করার জন্য ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ-ভাসানী) নেতা-কর্মীদের চলমান আন্দোলন বেগবান করার আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
১৭ আগস্ট ন্যাপের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে নোমান আরও বলেন, সব ভেদাভেদ ভুলে দেশ-জাতি ও ইসলামের স্বার্থে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।
সভায় সভাপতিত্ব করেন নগর ন্যাপের সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এনামুল হক। এতে উপস্থিত ছিলেন, ন্যাপ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক শিব শংকর বড়ুয়া, আজিম মোহাম্মদ প্রমুখ। বিজ্ঞপ্তি।

রাউজান ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী
রাউজান ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী

রাউজান ক্লাবের ঈদ পুনর্মিলনী
স্বেচ্ছাসেবী সংগঠন রাউজান ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী আলোচনা সভা ২২ আগস্ট নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, সভাপতিত্ব করেন বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাউজান ক্লাবের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ মহসীন চৌধুরী। অতিথি ছিলেন লেখক আনোয়ারা আলম, চট্টগ্রাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইফতেখার আহমেদ খান, ইমাম গাজ্জালী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ আলী, আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটির রেজিষ্ট্রার মুহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক বখতেয়ার হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের নবজাত শিশু বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী চিরঞ্জিব বড়ুয়া।
আলোচক ছিলেন চট্টগ্রাম বিএমএ’র প্রতিষ্ঠাতা সম্পাদক এম এ জাফর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক কামরুল ইসলাম, প্রভাষক ফোরকান আহমেদ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আলী আকবর, জি এম রব্বানী, ফরিদ আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেনকে শুভেচ্ছা জানান সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নেতারা
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেনকে শুভেচ্ছা জানান সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নেতারা

মোশাররফ হোসেনকে সংবাদপত্র সমবায় সমিতির অভিনন্দন
চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রধান উপদেষ্টা মোশাররফ হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নেতারা।
১৯ আগস্ট সকালে সংগঠনের নেতারা মোশাররফ হোসেনের নন্দনকাননের বাসভবনে গিয়ে ফুলের তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এতে নেতৃত্ব দেন হকার্স সমবায় সমিতির সভাপতি ওবায়দুল মজুমদার ও সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. মহিউদ্দিন রাসেদ, উত্তর জেলা যুবলীগের সহপ্রচার সম্পাদক এস এম আবু সুফিয়ান, সমিতির প্রাক্তন সম্পাদক মনির আহমদ, হকার্স নেতা দাউদুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।

রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের জাতীয় শোক দিবসের সভায় বক্তব্য দেন অধ্যক্ষ রাখালচন্দ্র ধর
রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের জাতীয় শোক দিবসের সভায় বক্তব্য দেন অধ্যক্ষ রাখালচন্দ্র ধর

রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে সভা
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা অধ্যক্ষ রাখালচন্দ্র ধরের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।
আয়োজনের দ্বিতীয়পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রাণোচ্ছ্বল এই সমাবেশে আবৃত্তি ও গান করে তৃতীয় শ্রেণীর ছাত্রী আনিকা জামান, চতুর্থ শ্রেণীর ছাত্রী স্নেহা ধর, সপ্তম শ্রেণীর ছাত্র চৌধুরী আবরার এলাহী এবং দশম শ্রেণীর ছাত্রী উম্মে আন্নিছা। অনুষ্ঠান সঞ্চালক ছিলেন শিক্ষক আব্দুল কাদের। বক্তব্য দেন শাহাদাত হোসেন, আমেনা আক্তার, আবদুল কাদের প্রমুখ। বিজ্ঞপ্তি।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ নওজোয়ানের
স্বেচ্ছাসেবী সংস্থা নওজোয়ানের উদ্যোগে এবং নেদারল্যান্ডসের লিলিয়ানিফন্ডসের আর্থিক সহায়তায় ৪৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা বৃত্তি ও উপকরণ বিতরণ অনুষ্ঠান ১৬ আগস্ট পটিয়ায় নওজোয়ান প্রতিবন্ধী উন্নয়নকেন্দ্রে অনুষ্ঠিত হয়।
নওজোয়ানের প্রধান নির্বাহী মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মোহাম্মদ সানাউল হক। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন, সহকারী কমিশনার গৌতম বারৈ, সৈয়দা সামিরা, জাপানী স্বেচ্ছাসেবক খোদাই সাঁতো ও মাইকা কাদসুদা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে একটু সহযোগিতা পেলে অসম্ভবকে সম্ভব করতে পারে। প্রতিবন্ধী সন্তানদের নিয়ে দুঃখ না করে তাদেরকে উপযুক্ত পরিবেশে রেখে মানুষ করার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।

মহেশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্প বাতিলের দাবি
মহেশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপণ প্রকল্পটি বাতিলের দাবি জানিয়েছেন এলাকার লোকজন। ১৯ আগস্ট কক্সবাজার-২ আসনের (মহেশখালী-কুতুবদিয়া) দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ পিনু খানের কাছে দেওয়া স্মারকলিপিতে এ দাবি জানানো হয়েছে। এলাকাবাসীর পক্ষে মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী সাংসদের হাতে স্মারকলিপিটি তুলে দেন।
স্মারকলিপিতে দাবি করা হয়, মাতারবাড়ির এক হাজার ২০০ একর জমির ওপর প্রস্তাবিত তাপবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হলে সংশ্লিষ্ট জমির ওপর থাকা বিভিন্ন স্থাপনাসহ কয়েক হাজার বসতবাড়ি উচ্ছেদ হবে। প্রকল্পটি চালু হলে এলাকার পরিবেশ বিপর্যয় ঘটবে এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে অন্তত ৫০ হাজার মানুষ।
এনামুল হক চৌধুরী বলেন, দাবি মানা না হলে এলাকার ৮০ হাজার মানুষকে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর বাদশাহ, বর্তমান সভাপতি জি এম ছমি উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ, মাহবুব মোর্শেদ, শওকত ইকবাল, হালিমুর রশিদ প্রমুখ। —মহেশখালী প্রতিনিধি

ইস্ট ডেল্টা বিশ্বদ্যািলয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল
সম্প্রতি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার মান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক সৈয়দা লাসনা কবির, সমাজবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক রাবেয়া খাতুন ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব (তথ্য) সৈয়দ কবির উদ্দিন আহমেদ।
বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে সৈয়দা লাসনা কবির বলেন, ঢাকার বাইরে যে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে এই বিশ্ববিদ্যালয় অনেকখানি এগিয়ে রয়েছে। এখানকার পাঠদান, কারিকুলাম, ল্যাবরেটরি সবই মান সম্পন্ন।
এরপর অতিথিরা ক্যারিয়ার ও পাঠদান পদ্ধতি বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান জানান, আন্তর্জাতিক পরিসরেও জায়গা করে নিচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উচ্চ শিক্ষা নিয়ে সম্প্রতি মিশিগান ইউনিভার্সিটির সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের চুক্তিও হয়েছে। বিজ্ঞপ্তি।

গহিরা এ জে ওয়াই এম এস উচ্চবিদ্যালয়
’৯৪ ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের ঈদ পুনর্মিলনী
গহিরা এ জে ওয়াই এম এস বহুমুখী উচ্চবিদ্যালয়ের ’৯৪ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ১৬ আগস্ট বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক কামরুল হাসান। পরিষদের সভাপতি মুহাম্মদ রায়হান হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগদাদ গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ ফেরদৌস খান আলমগীর। মুখ্য আলোচক ছিলেন বেক্সিমকো গ্রুপ চট্টগ্রাম জোনের ব্যবস্থাপক মুহাম্মদ মহসীন চৌধুরী।
বক্তব্য দেন শিক্ষক মনোরঞ্জন চক্রবর্তী, শেখ মুহাম্মদ আজম, মুহাম্মদ আলাউদ্দীন, মো. মাহমুদুল আলম, মোহাম্মদ মাহমুদুল আলম, রেজাউল ফয়েজ, জাবের উদ্দীন, সাহারিয়ার কবির, তারেক সরওয়ার খান, ছায়েদুল হক, আব্দুল্লাহ আল রায়হান, কাজী মুরিদুল ইসলাম, রবিউল হাসান চৌধুরী, সুমন কুমার মহাজন প্রমুখ। বিজ্ঞপ্তি।