এই নগরে-দূরগ্রামে
সিইউজে ও পিআইবির উদ্যোগে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ
সংবাদপত্র মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখছে। তাই সাংবাদিকদের পেশার মান উন্নয়নও জরুরি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ইফতেখার উদ্দীন চৌধুরী সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) যৌথ উদ্যোগে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শিরোনামে তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
এর আগে গত সোমবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক শাহ মোহাম্মদ আলমগীর। এতে বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদ ও বাসসের জ্যেষ্ঠ প্রতিবেদক খায়রুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিআইবির জ্যেষ্ঠ প্রশিক্ষক ও কর্মশালার সমন্বয়ক রাফিজা রহমান। কর্মশালা শেষে অতিথিরা প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন। বিজ্ঞপ্তি।
একেবিসি ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীর প্রস্তুতি সভা
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান একেবিসি ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। আগামী ঈদুল ফিতরের পরের দিন পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন একেবিসি ইনস্টিটিউটের সভাপতি আসিফ ইকবাল। উপস্থিত ছিলেন পেশাজীবী মুজাফ্ফর আহমেদ, ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত, ইসলামী ব্যংকের ডিপোজিট ডিরেক্টর হুমায়ুন বখতিয়ার, পূবালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক আবুল কাশেম প্রমুখ।
সভায় চট্টগ্রাম ও কাঞ্চনায় পুনর্মিলনী সংগঠকদের সঙ্গে সমন্বয় সভা, ফান্ড গঠন, স্মরণিকা প্রকাশনা, বিদ্যালয়ের ইতিহাস, উদ্যোক্তা ও দাতাদের তথ্য সংগ্রহ, বিদ্যালয়ের বর্তমান অবকাঠামো এবং শিক্ষাব্যবস্থার উন্নয়ন, ৯২-এর পূর্ববর্তী ব্যাচের সমন্বয়কারী নির্বাচন প্রভৃতি বিষয়ে সিদ্ধান্ত হয়। পুনর্মিলনী অনুষ্ঠানের নিবন্ধন প্রক্রিয়া চলছে। নিবন্ধনের শেষ তারিখ : ৩০ জুন ২০১৪। বিস্তারিত জানতে যোগাযোগ : নাসির সিদ্দিকী (০১৮১১৮৫২৮২৫) ও রাশেদ কামাল (০১৮১৯৩০৬৮৬০)। বিজ্ঞপ্তি।
ওয়াইজরপাড়া মহল্লা কমিটি গঠিত
জসীম উদ্দিন মাহমুদকে আহ্বায়ক ও জোবাইর আলমকে সদস্য সচিব করে নগরের পূর্ব বাকলিয়ায় অবস্থিত ওয়াইজরপাড়া মহল্লার আহ্বায়ক কমিটি গঠিত হয়। ১৮ এপ্রিল সংগঠনের বৈঠকে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষিত হয়।
সভা সঞ্চালনা করেন মোহাম্মদ জোবাইর আলম। অনুষ্ঠানে বক্তব্য দেন নুরুল আলম, মনজুর আলম, মোহাম্মদ আলী, মোহাম্মদ শাহাজান সিরাজ, শামসুল আলম, আবদুল নবী, হাশেম সওদাগর, নুর মোহাম্মদ, মোহাম্মদ জাহেদ, সালাউদ্দিন বাদশা প্রমুখ। বিজ্ঞপ্তি।
‘সৈয়দ মোস্তফা জামাল সমাজের আলোকবর্তিকা হিসেবে কাজ করেছেন’
রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান বলেছেন, সাংবাদিক সৈয়দ মোস্তফা জামাল সমাজের আলোকবর্তিকা হিসেবে কাজ করেছেন। তিনি সাংবাদিকতা ছাড়াও ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
ভাষাসৈনিক ও সাংবাদিক সৈয়দ মোস্তফা জামালের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২২ এপ্রিল প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সৈয়দ মোস্তফা জামাল ফাউন্ডেশন এ সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি কুতুব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, মানবাধিকার কমিশনের বিভাগীয় সমন্বয়কারী জাফর উল্লাহ ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।
বক্তব্য দেন নুরুল আবছার চৌধুরী, আবদুর রহিম, মাসুম চৌধুরী, সৈয়দ সিরাজদ্দৌলা, আমান উল্লাহ, মোহাম্মদ সেলিম, সৈয়দ মাহফুজুন্নবী, মোহাম্মদ কামাল উদ্দিন, সোহেল মো. ফখরুদ্দীন, বিপ্লব দত্ত, আবদুল গফুর, ইসহাক চৌধুরী, রহিমা বেগম, সমতা বড়ুয়া, মনির চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী, কাজল বড়ুয়া, সৈয়দ গোলাম নবী প্রমুখ।
একই দিন সৈয়দ মোস্তফা জামালের গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলার সোনাকানিয়ায় মিলাদ মাহফিল, কোরানখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।
জোরারগঞ্জে জমজম সুইটসের বিক্রয়কেন্দ্র উদ্বোধন
মিরসরাই স্কুল গেটের আল মদিনা শপিং সেন্টারে চট্টগ্রামের জমজম সুইটসের জোরারগঞ্জ শাখা ২১ এপ্রিল উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন। উপস্থিত ছিলেন জোরারগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী হাসান, জমজম সুইটসের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ উদ্দিন, মহিলা কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম, জেবি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার প্রমুখ। বিজ্ঞপ্তি।
কদম মোবারক এম ওয়াই উচ্চবিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান
কদম মোবারক এম ওয়াই উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ২১ এপ্রিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জহুর। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি আ জ ম নাছির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী অনুপম সেন। এতে বক্তব্য দেন জিনবোধি ভিক্ষু, মো. আবদুস সালাম, এস এম মোরশেদ হোসেন, বিজয় কুমার চৌধুরী, রাজীব দাশ, গাজী ইসলামাবাদী প্রমুখ। আলোচনা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও খাবার তুলে দেন। বিজ্ঞপ্তি।
মহেশখালীতে থ্যালাসেমিয়াবিষয়ক সচেতনতামূলক সভা
থ্যালাসেমিয়া সেবাকেন্দ্র বাংলাদেশ এবং রোটারি ক্লাব অব চিটাগাংয়ের যৌথ উদ্যোগে মহেশখালীতে থ্যালাসেমিয়াবিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আশেক উল্লাহ। তিনি বলেন, সচেতন হলে অনেক থ্যালাসেমিয়ার মতো রোগ প্রতিরোধ করা সম্ভব হয়। সাবেক চেয়ারম্যান মুহাম্মদ শহিদুল্লাহর সভাপতিত্বে সভায় উদ্বোধনী বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল। বিশেষ অতিথি ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাংয়ের প্রেসিডেন্ট সৈয়দ হাসেম। আরও উপস্থিত ছিলেন শহিদুল্লাহ চৌধুরী, মাহমুদ এ চৌধুরী, থ্যালাসেমিয়া সেবাকেন্দ্র বাংলাদেশের সাধারণ সম্পাদক আশীষ ধর, কুতুবদিয়া কলেজের অধ্যক্ষ এম এ মান্নান, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজিজুল হক প্রমুখ। অনুষ্ঠানে মহেশখালী আইল্যান্ড হাইস্কুলে ১০০ জন ছাত্রছাত্রীকে থ্যালাসেমিয়া যাচাইমূলক রক্ত পরীক্ষা করানো হয়। বিজ্ঞপ্তি।
ফেনী জেলা সমিতির মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, বর্তমানে দেশে শিক্ষিত ব্যবসায়ীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আজকের মেধাবী তরুণ প্রজন্মই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব।
১৯ এপ্রিল নগরের একটি কমিউনিটি সেন্টারে ফেনী জেলা সমিতি-চট্টগ্রামের আয়োজনে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমিতির সভাপতি মো. নুুরুন নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ। এম এ লতিফ বলেন, এই নবীন শিক্ষার্থীরা আগামী দিনে দেশ ও সমাজের কল্যাণে গুরু দায়িত্ব পালন করবে। তিনি সমিতির প্রতি দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র চালুর আহ্বান জানান।
অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করেন আবদুল হাই। বক্তব্য দেন মোস্তাফিজুল কবির, মো. শফিকুল ইসলাম, মো. মহিউদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।
ঝিনুকমালা খেলাঘর আসরের নতুন কমিটি গঠন
কক্সবাজার শহরের শিশু-কিশোর সংগঠন ঝিনুকমালা খেলাঘর আসরের সম্মেলন ১৮ এপ্রিল শেষ হয়েছে। সম্মেলনে সুবিমল পাল সভাপতি, দীপক শর্মা সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আবছারকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যের কার্যকরী পরিষদ গঠন করা হয়।
এরপর কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান।
বিগত কমিটির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন জেলা খেলাঘর আসরের সভাপতি জাহেদ সরওয়ার, সাধারণ সম্পাদক আশরাফুল হুদা ছিদ্দিকী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল, খেলাঘর কর্মকর্তা চন্দন কান্তি দাশ, রমজান আলী সিকদার, আবু জাহেদ চৌধুরী, মাহবুবুর রহমান, ইসমাঈল ফারুক, শফিকুল ইসলাম, সুমন বড়ুয়া প্রমুখ।
—নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে সাহিত্যবিষয়ক সেমিনার
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে মাসিক সাহিত্যবিষয়ক সেমিনার ৬ এপ্রিল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবন্ধ পাঠ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহীত উল আলম এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাহনাজ পারভিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান। প্রবন্ধের ওপর আলোচনা করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শৈবাল দেব রায় এবং অতিথি শিক্ষক অ্যালি পোলাসক। বিজ্ঞপ্তি।
স্কুল অব কমিউনিকেশনের উদ্যোগে চলচ্চিত্রবিষয়ক কর্মশালা
চলচ্চিত্র সংগঠন স্কুল অফ কমিউনিকেশনের উদ্যোগে ‘মেক ইউর ওন মুভি’ শিরোনামে মাসব্যাপী চলচ্চিত্র নির্মাণ কর্মশালা শুরু হচ্ছে ১ মে থেকে। কর্মশালায় চলচ্চিত্র সম্পর্কিত প্রাথমিক ধারণা, ফিল্ম ও ডিজিটাল প্রযুক্তি, বেসিক ক্যামেরা ফিচার, সিনেমা কৌশল, সিনেমাটোগ্রাফি, চিত্রায়ণ, কাহিনি নির্মাণ, নান্দনিকতা, প্রি-প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হবে।
কর্মশালার মডারেটর হিসেবে থাকবেন রফিকুল আনোয়ার ও মোর্শেদ হিমাদ্রী। কর্মশালায় অংশ নেওয়ার জন্য ৩০ এপ্রিলের মধ্যে ৬ বি, ফরুখ ম্যানসন (৩য় তলা), কদম মোবারক বাই লেইন, ৩৫ মোমিন রোড, চট্টগ্রাম—এই ঠিকানায় যোগাযোগ করতে হবে। বিস্তারিত ফোনে (০১৭৩০-০৬৭৪৫১, ০১৮১৯-৩৭৬৬৫৬, ০১৮১৯-৩২৭৪৮৪) জানা যাবে। বিজ্ঞপ্তি।