এই নগরে-দূরগ্রামে
রিজেন্ট এয়ারওয়েজের ব্যাংকক ‘হট সামার প্যাকেজ’
দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ ব্যাংকক ভ্রমণের জন্য ‘হট সামার প্যাকেজ’ ঘোষণা করেছে। বিমান সংস্থাটির সহযোগী প্রতিষ্ঠান রিজেন্ট হলিডেজের ব্যবস্থাপনায় এ প্যাকেজের আওতায় ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে ব্যাংককে যাওয়া-আসার বিমান টিকিট, চার তারকা মানের হোটেল গ্র্যান্ড প্রেসিডেন্টে অবস্থান, সকালের নাশতা, বিমানবন্দর থেকে হোটেলে আনা-নেওয়া, একটি মোবাইল সিম ও ব্যাংকক হাসপাতালে চিকিৎসা সেবায় ২০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা দেওয়া হচ্ছে। সব ট্যাক্সসহ ঢাকা থেকে তিন দিন ও দুই রাতের প্যাকেজের মূল্য ২৫ হাজার ৯৯৯ টাকা এবং চট্টগ্রাম থেকে চার দিন ও তিন রাতের প্যাকেজের মূল্য ২৮ হাজার ৬৯৯ টাকা ধরা হয়েছে। একসঙ্গে কমপক্ষে দুজন হলে এই প্যাকেজ সুবিধা পাবেন। রিজেন্ট এয়ারওয়েজের সব বিক্রয়কেন্দ্র কিংবা ট্রাভেল এজেন্ট থেকে এই প্যাকেজ সংগ্রহ করা যাবে। বাড়তি চার্জ দিয়ে অতিরিক্ত রাত অবস্থান করারও সুযোগ রাখা হয়েছে। এই অফার আগামী ৩০ জুন পর্যন্ত থাকবে। বিজ্ঞপ্তি।
মহেশখালীতে কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহেশখালী উপজেলায় গত ২৬ এপ্রিল নানা কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এর পর হাসাপাতাল সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুচিন্ত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মাহফুজুল হক, মোহাম্মদ নিজাম উদ্দিন, ঝুলন বড়ুয়া, আশিষ দে, ছালেহ আহমদ, প্রণব বিকাশ চৌধুরী, বজলুর রহমান, আব্দুল মন্নান, আনিসুল হক, সাইফুল হক, সাদেকুর রহমান, নুরুল আলম, আজিজুর রহমান, সানজিদা আকতার, মোহাম্মদ আলি, রুম্পা রানি শীল, রতনা রানি দে প্রমুখ।
—মহেশখালী প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় ঝরে পড়া শিক্ষার্থীদের পাঠদান বিষয়ে অবহিতকরণ সভা
দুর্গম এলাকায় শিক্ষাবঞ্চিত ও ঝরে পড়া শিক্ষার্থীদের পাঠদান বিষয়ে অবহিতকরণ সভা রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত হয়। ঢাকা আহছানিয়া মিশন ও চিলড্রেন লার্নিং সেন্টার (সিএলসি) প্রকল্পের উদ্যোগে সভার আয়োজন করা হয়। শিলক ইউপি সদস্য বিশ্বজিত বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা আহছানিয়া মিশন চট্টগ্রাম বিভাগের প্রশিক্ষক রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শওকত আলী তালুকদার, বোরহান উদ্দিন, আবু তালেব, এরশাদুর রহমান ও মো. হোসেন।
সভায় জানানো হয়, ঢাকা আহছানিয়া মিশনের অধীনে রাঙ্গুনিয়া উপজেলার ১১ ইউনিয়নের ৬৫টি বিদ্যালয় ও রাউজান উপজেলার দুটি ইউনিয়নে ২৫টি শিশু শিখন কেন্দ্র রয়েছে। দুর্গম এলাকায় ৬-১৪ বছরের শিশু ও ঝরে পড়া শিক্ষার্থীদের এসব বিদ্যালয়ে পাঠদান করা হয়।
—রাঙ্গুনিয়া সংবাদদাতা
মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী
লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি চার্টার নাইটের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর এস এম শামসুদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট জাহেদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর এম ডি এম কামাল উদ্দিন চৌধুরী, প্রথম ভাইস জেলা গভর্নর সিরাজুল হক আনসারী, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর মোস্তাক হোসেন। অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান মুজিবুর রহমান, কোরআন তেলাওয়াত করেন মইনুল ইসলাম, লিও প্লেজ পাঠ করেন আনোয়ারুল ইসলাম চৌধুরী। সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন ক্লাব সেক্রেটারি দিদারুল আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এস জোহা চৌধুরী, নিগার সুলতানা, আতাউর রহমান, এসএম আবু তৈয়ব প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন, অনুষ্ঠান পরিচালনা করেন জাহাঙ্গীর মিয়া। বিজ্ঞপ্তি।
মিরসরাইয়ে নবনির্মিত মসজিদ উদ্বোধন
মিরসরাই উপজেলায় গত ২৫ এপ্রিল সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড়ের মহানগর গ্রামে নবনির্মিত মসজিদ উদ্বোধন করা হয়। সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা আলী হাসান সালেম আল মারজুকি, আহম্মদ হাসান সালেম আল মারজুকি ও মোহাম্মদ সালেম আল মারজুকির অর্থায়নে এবাদাল্লাহ সালেহীন নামের এই মসজিদ নির্মিত হয়। মসজিত উদ্বোধনের সময় তাঁরা উপস্থিত ছিলেন।
৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই মসজিদ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা মসজিদ কমিটির সভাপতি আবুল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মসজিদের খতিব মাওলানা নুরুল কবিরের সঞ্চালনায় বক্তব্য দেন জহুর আলম চৌধুরী, মোস্তফা কামাল, নুরুল আবছার, জয়নাল আবেদীন, দাউদ হোসেন, সেলিম উদ্দিন, মাহমুদ নজরুল, আবু সুফিয়ান, নিজাম উদ্দিন প্রমুখ।—মিরসরাই প্রতিনিধি
সিভিও পেট্রোকেমিক্যালের বিক্রয় কার্যক্রম উদ্বোধন
আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরুর পর বিক্রয় কার্যক্রম শুরু করেছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। নয় হাজার লিটার মিনারেল টারপেন টাইন (এমটিটি) বিক্রয়ের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। গত সোমবার দুপুরে নগরের বায়েজিদ এলাকার কারখানায় এ কার্যক্রমের উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
এ সময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম হাবিব উল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন মাহমুদ হোসেন, সিএফও মিজানুর রহমান, চিফ কনসালটেন্ট এ এফ এম ইসহাক, পরিচালক মোহাম্মদ ইমরানুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন কোম্পানির চিফ এডিটর আহমদুল হক।
কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন জানান, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে অনুমতিপ্রাপ্ত এই রিফাইনারি প্লান্টের দৈনিক উৎপাদন ক্ষমতা ১৫০ মেট্রিক টন। এতে বছরে ৫০ হাজার মেট্রিক টন গ্যাস কনডেনসেট কাঁচামাল হিসেবে ব্যবহার করে পেট্রল, ডিজেল, অকটেন, এমটিটি ও থিনার উৎপাদন করা হবে। বিজ্ঞপ্তি।
রাসেল বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা পর্ষদের অভিষেক
পটিয়ার দক্ষিণ ভূর্ষি রাসেল বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত ব্যবস্থাপনা পর্ষদের অভিষেক গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী, সমিতির সংগঠক হুমায়ুন কবির, সমিতির সাবেক ব্যবস্থাপক কানু দে ও শেখ রাসেল স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন চক্রবর্তী, পটিয়া উপজেলা যুবলীগ ও শেখ রাসেল স্মৃতি পাঠাগারের সভাপতি মো. সেলিম, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হারুনুর রশিদ সিদ্দিকী।
সমিতির সভাপতি মু. রিজুয়ান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পাঠাগারের উপদেষ্টা সন্তোষ কুমার চক্রবর্তী, নিহার কান্তি চক্রবর্তী, চৌধুরী মাহবুবুর রহমান, ভুবন কুমার দে, শিপুল কুমার দে প্রমুখ।
অনুষ্ঠানের শেষে রাসেল সংগীতাঙ্গনের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন সমিতির সম্পাদক মিহির চক্রবর্তী। বিজ্ঞপ্তি।
পাঠশালার শিশু উৎসব
নগরের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে সম্প্রতি নগরের ডিসি হিলে (নজরুল স্কয়ার) শেষ হলো পাঠশালার দুদিনব্যাপী শিশু উৎসব। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক গাজী সালেহ উদ্দিন। তিনি বলেছেন, সুবিধাবঞ্চিত শিশুরা সমাজেরই অংশ, এদের অন্ধকারে রেখে সমৃদ্ধ দেশ সম্ভব নয়। তাদের স্বাভাবিক বেড়ে ওঠায় আমাদের মনোযোগী হতে হবে। প্রধান আলোচক ছিলেন খাগড়াছড়ি জেলা ভূমি কমিশনের সচিব মাহাবুবুর রহমান।
আলোচনা সভা শেষে অতিথিরা মহানগরের সুবিধাবঞ্চিত প্রায় অর্ধশতাধিক শিশুর হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক শুকলাল দাশ। অনুপম দেবনাথের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শিশু উৎসব উদ্যাপন পরিষদের কো-চেয়ারম্যান এসএম ফরহাদ আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাধব দীপ, কো-চেয়ারম্যান জয়নাল আবেদীন চৌধুরী, লায়ন শওকত আলী, মহাসচিব সুদীপ বসাক, যুগ্ম মহাসচিব জাহেদুর রহমান, যুগ্ম মহাসচিব রত্নাকর দাশ ও অ্যাডভোকেট যীশু কৃষ্ণ রক্ষিত।
বক্তব্য দেন রাশেদ খান মেনন, সজল দাশ, মিন্টু কুমার দাশ, দেবাশিষ দত্ত ক্রেডিট, অভিজিত রায়, রেজাউল করিম, সুরঞ্জিত শীল, সৈয়দ শিবলী ছাদেক কফিল, নাজিম উদ্দিন, এএসএম কাউসার, গোলাম সারওয়ার, লোকমান হোসেন, উজ্জ্বল দত্ত, মিন্টু সিকদার প্রমুখ।
অন্যান্য অনুষ্ঠানসূচির মধ্যে ছিল নগরের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ, চিরায়ত বাংলার পিঠা ও ফল প্রদর্শনী, বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, শিশুদের আঁকা চিত্রকর্ম, শিশুতোষ চলচ্চিত্র ও জাদু প্রদর্শনী।বিজ্ঞপ্তি।