এই নগরে-দূরগ্রামে
শেখ রাসেল স্মৃতি পাঠাগারের কার্যকরী পরিষদ নির্বাচন
পটিয়ার দক্ষিণ ভূর্ষিতে অবস্থিত শেখ রাসেল স্মৃতি পাঠাগারের দ্বিবার্ষিক নির্বাচন ৯ মে পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সন্তোষ চক্রবর্তী।
এতে ২০১৪-১৫ সাল মেয়াদে মোহাম্মদ সেলিমকে সভাপতি ও বিকাশ দেকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কার্যকরী পরিষদ গঠন করা হয়। নির্বাচিত অন্যরা হলেন: সহসভাপতি রতন কুমার দে, সহসাধারণ সম্পাদক অজিত দেবনাথ, অর্থ সম্পাদক তিলক চক্রবর্তী, সাহিত্য সম্পাদক অর্পণ চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক পুলক কুমার চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অর্ণব চক্রবর্তী, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ রায়হান হামিদ, দপ্তর সম্পাদক বিপ্লব চক্রবর্তী, কার্যকরী পরিষদ সদস্য রফিকুল ইসলাম, মোহাম্মদ কামাল উদ্দিন, সুপ্রকাশ চক্রবর্তী। বিজ্ঞপ্তি।
তিন চলচ্চিত্র ব্যক্তিত্ব সংবর্ধিত
চট্টগ্রামের তিন কৃতী চলচ্চিত্র ব্যক্তিত্বকে সংবর্ধনা দিয়েছে প্রত্যয় ৭১। ১০ মে সন্ধ্যা ছয়টায় নগরের থিয়েটার ইনস্টিটিউট গ্যালারি মিলনায়তনে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের (সিএফসি) পরিচালক শৈবাল চৌধুরী, সিএফসির উপদেষ্টা স্থপতি বিধান বড়ুয়া ও সত্যজিৎ গবেষক আনোয়ার হোসেনকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সাইফুদ্দিন খালেদ বাহারের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। আরও বক্তব্য দেন গিয়াস আহমেদ, মিজানুর রহমান, নাজিম উদ্দিন, বালাগাত উল্লা, দীপংকর চৌধুরী, সত্যব্রত বড়ুয়া।
সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চলচ্চিত্র কেন্দ্রের উপদেষ্টা শহীদ জায়া মুশতারী শফি। সভার শুরুতে প্রত্যয় ’৭১-এর পক্ষ হতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীমা হারুন। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রত্যয় ’৭১ এর সহসভাপতি লোকপ্রিয় বড়ুয়া। বিজ্ঞপ্তি।
হাটহাজারী কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম গঠনের সভা ২৪ মে
হাটহাজারী কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম গঠনের লক্ষ্যে সভা প্রাক্তন ছাত্র লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মো. নাসির উদ্দীন, মো. শামীম, মোজাম্মেল হক চৌধুরী, মো. নুরুল আলম, গাজী হাফিজুর রহমান, অরূপ দত্ত, ইফতেখার উদ্দীন মো. আলমগীর, কাজী আবুল মনছুর, রেহেনা চৌধুরী, বিপ্লব কুমার চৌধুরী প্রমুখ।
সভায় ২৪ মে সকাল ১০টায় হাটহাজারীস্থ জাগৃতি ক্লাব কার্যালয়ে ফোরাম গঠনের সভা আয়োজনের সিদ্ধান্ত হয়। আগ্রহী প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মুঠোফোনে (০১৮১৯১০৮০৪১ ও ০১৮২৯৩৩০৫৬০) যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
ঘাসফুল এডুকেয়ার কেজি স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ঘাসফুল এডুকেয়ার কেজি স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৭ মে পশ্চিম মাদারবাড়িস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী। প্রধান অতিথি ছিলেন আগ্রাবাদ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ আনোয়ারা আলম। বিশেষ অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস, শিক্ষানুরাগী আফরোজা বানু ও বেলজিয়াম ব্রাসেলস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাকী নগরু। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ হোমায়রা কবীর চৌধুরী।
প্রধান অতিথি বলেন, বড় হয়ে সৎ পথে থেকে দেশের সেবা করবে। নিজেকে উৎসর্গ করবে দেশের প্রয়োজনে। আলোচনা সভা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।
মিরসরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষামূলক নাটক মঞ্চায়ন
মিরসরাইয়ের কিছমত জাফরাবাদ এম এ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষামূলক নাটক মঞ্চস্থ হয়েছে। ১৪ মে সকালে বিদ্যালয় প্রাঙ্গণে পরিবর্তন নামের নাটকটি মঞ্চস্থ করে সাংস্কৃতিক সংগঠন ভোরের আলো।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এবং ইউনিসেপের সহযোগিতায় মঞ্চস্থ হওয়া নাটকটিতে প্রাথমিক শিক্ষাদানের বিভিন্ন বিষয়, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে সক্রিয় করা, বাল্যবিবাহসহ নানা সামাজিক প্রসঙ্গ উঠে আসে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন। অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ মো. ইকবাল মনসুর, উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী কে এম সাঈদ মাহমুদ, সহকারী শিক্ষা কর্মকর্তা সাব্বির মাহমুদ, হায়াতুল নবী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আজহারুল হক চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বানু প্রমুখ। —মিরসরাই প্রতিনিধি
শিল্পী স্বপন কুমার দাশের বই ও অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান
শিল্পী স্বপন কুমার দাশের খুঁজি তারে বই ও গুরুতত্ত্ব অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ৯ মে শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সরগম একাডেমির সভাপতি স্বদেশ চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিন বোধি ভিক্ষু, ভুবেনশ্বরী মঠের অধ্যক্ষ স্বামী উমানন্দ ব্রহ্মচারী, আধ্যপীঠের অধ্যক্ষ অমৃতানন্দ ভাই, আওয়ামী লীগের মালয়েশিয়া শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদ হাসান, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও হোমিও চেতনা পত্রিকার প্রকাশক আবদুল করিম। অনুষ্ঠান উদ্বোধন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. ফেরদৌস খান।
বক্তব্য দেন মহসিন চৌধুরী, মো. সেলিমুজ্জামান মজুমদার, মো. সাইফুল ইসলাম মজুমদার, নাজিমুদ্দিন চৌধুরী, দেবব্রত ভট্টাচার্য্য, অঞ্জন কুমার দাশ, মো. সেলিম ভূঁইয়া, অভিষেক দাশ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন শিল্পী স্বপন কুমার দাশ। বিজ্ঞপ্তি।
বিপ্লবী পূর্ণেন্দু দস্তিদারের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রিটিশবিরোধী সাধীনতা সংগ্রামী বিপ্লবী পূর্ণেন্দু দস্তিদারের ৪৩তম মৃত্যুবার্ষিকী ছিল ৯ মে। এই উপলক্ষে প্রয়াত বিপ্লবী স্মরণে চট্টগ্রাম জেলা ও নগরের বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পটিয়া উপজেলার উদ্যোগে ৯ মে সংগঠনের কার্যালয়ে বিপ্লবী পূর্ণেন্দু দস্তিদারের স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষক নেতা আবদুস সালাম। সভার শুরুতে পূর্ণেন্দু দস্তিদারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সভায় বক্তব্য দেন উপজেলা সিপিবির সভাপতি মুক্তিমান বড়ুয়া, সাধারণ সম্পাদক পুলক কুমার দাশ প্রমুখ।
অমর-সাত্তার স্মৃতি পাঠাগার: বিপ্লবী পূর্ণেন্দু দস্তিদারের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অমর-সাত্তার স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে ৯ মে স্মরণসভার আয়োজন করা হয়। এর আগে সকাল ১০টায় বিপ্লবী দেওয়ানজি পুকুরপাড় বাসভবনে রাখা প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন অমর-সাত্তার পাঠাগারের সভাপতি সুকুমার শীল। সভায় বক্তব্য দেন অমিতাভ সেন, অজিত দাশ, অরুণ কুমার সাহা প্রমুখ। বিজ্ঞপ্তি।
অন্তরা গিটার শিল্পী গোষ্ঠীর বর্ষপূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা
অন্তরা হাওয়াইয়ান গিটার শিল্পী গোষ্ঠীর ৩২তম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে মোমিন রোড কার্যালয়ে এক প্রস্তুতি সভা ১৪ মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাবুল সেনগুপ্ত। বক্তব্য দেন সুজিত নন্দী, সানু দাশগুপ্ত, আশীষ কুমার বৈদ্য, প্রদীপ দাশ পরাগ, এম. জাকারিয়া তাহের, দুলাল কান্তি দে, মঞ্জুরুল হক, মদন ঘোষ, মো. ইলিয়াছ, ফারুক বিন সাদেক, মানবেন্দ্র বড়ুয়া, নোয়েল জি ম্যান্ডেজ প্রমুখ। সভায় বর্ষপূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে এম জাকারিয়া তাহেরের সমন্বয়ে ১০ সদস্যের বর্ষপূর্তি উদ্যাপন পরিষদ গঠিত হয়। সভায় ২৯ মে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্যাপিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। আন্দরকিল্লাস্থ দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চেমন আরা তৈয়ব, মির্জা কছির উদ্দিন, জহির উদ্দিন, প্রদীপ দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি।