এই নগরে-দূরগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ারের স্থাপত্য বিভাগের সঙ্গে মার্কিন বিশেষজ্ঞের মতবিনিময়
আমেরিকান সেন্টার চট্টগ্রামের আমন্ত্রণে মার্কিন উন্নয়ন বিশেষজ্ঞের সঙ্গে ২০ মে সকালে অনলাইনে মতবিনিসয় অনুষ্ঠানে অংশ নেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। তাঁদের সঙ্গে অনলাইনে সরাসরি আলোচনায় অংশ নেন যুক্তরষ্ট্রের টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ কারস্টেন রিচি। ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত এ লেকচার অনুষ্ঠানে ঢাকায় মার্কিন দূতাবাস অংশ নেয়।
কারস্টেন রিচি টেকসই উন্নয়ন ও বাংলাদেশের মতো অঞ্চলে এর প্রয়োগ নিয়ে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন। লেকচার অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রধান আবু ইউসুফ বলেন, টেকসই নগর উন্নয়নে সাংস্কৃতিক উত্কর্ষকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে অংশ নেওয়া অন্য শিক্ষকদের মধ্যে ছিলেন প্রভাষক হোসেন মুরাদ, ইমরান বিন হোসেন, কুহেলি চৌধুরী, রাবেয়া নুসরাত, সায়মা জাহান ও ওবায়দুল হক। সার্বিক সহযোগিতায় ছিলেন রুমা দাস। বিজ্ঞপ্তি।

রাউজান ক্লাবের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ৫ জুন
রাউজান ক্লাবের উদ্যোগে ২০১৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ৫ জুন চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সংবর্ধনার জন্য জন্মসূত্রে রাউজানের বাসিন্দা ও ক্লাবের দাতা আজীবন সদস্যের সন্তানেরাই শুধু নাম অন্তর্ভুক্ত করতে পারবে। শিক্ষার্থীদের নাম নিবন্ধনের শেষ সময় ৩১ মে। নিবন্ধনের নির্ধারিত ফরম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ল্যানসেট ডায়াগনোসিস ও রিসার্চ সেন্টারে নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ওমর ফারুকের চেম্বারে পাওয়া যাবে। বিস্তারিত জানা যাবে মুঠোফোনে (০১৭১১২৬৮৩৩৪ ও ০১৮১৯৩২০১৬৮)। বিজ্ঞপ্তি।

রাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপনের প্রস্তুতি সভা
রাঙ্গুনিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা সম্প্রতি বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের সহসভাপতি আইয়ুব রানা।
বক্তব্য দেন পরিচালনা পরিষদ সদস্য আবদুল নবী, মোকারম হোসেন, ইকবাল হোসেন, প্রধান শিক্ষক এম মিজানুর রহমান, প্রাক্তন ছাত্র আসলাম খান, জামাল উদ্দিন, নজরুল ইসলাম, মোজাহেরুল ইসলাম, নুরুল হক, কামাল উদ্দিন, অমলেন্দু ধর, রহিম উদ্দিন সিকদার, আবু সায়েম, মো. ফারুক প্রমুখ।
সভায় পরিচালনা পরিষদের পাঁচজন ও প্রাক্তন ছাত্র পরিষদের পাঁচজনের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।

ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন
উপদেষ্টাদের সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান
চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের উপদেষ্টাদের সংবর্ধনা ও নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠান ২০ মে সন্ধ্যায় প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মঞ্জুরুল আলম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী ও সাংবাদিক হাউজিং সোসাইটির নবনির্বাচিত চেয়ারম্যান মঈনুদ্দিন কাদেরী।
সংবর্ধিত অতিথিরা হলেন প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দেবপ্রসাদ দাস, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিশির বড়ুয়া, বিএফইউজের যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, বৈশাখী টিভির হেড অব নিউজ অশোক চৌধুরী, মাছরাঙা টিভির চট্টগ্রাম ব্যুরোপ্রধান সমরেশ বৈদ্য, প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী ও বৈশাখী টিভির চট্টগ্রাম ব্যুরোর প্রযোজক মোহাম্মদ ফারুক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি দিদারুল আলম। বিজ্ঞপ্তি।

এইডস ক্যান্ডেল লাইট মেমোরিয়াল দিবস উদ্যাপন
আশার অলো সোসাইটির উদ্যোগে গত মঙ্গলবার উদ্যাপিত হয়েছে আন্তর্জাতিক এইডস ক্যান্ডেল লাইট মেমোরিয়াল দিবস। এতে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মো. জাহিদ হোসেন। অতিথি ছিলেন আশার আলো সোসাইটির চিকিত্সক শ্যামলী দত্ত ও বিভাগীয় সমন্বয়কারী কাজী আরিফুর রহমান।
আরিফুর রহমান বিশ্ব ক্যান্ডেল লাইট মেমোরিয়াল দিবস ২০১৪-এর উদ্দেশ্য ও প্রতিপাদ্য তুলে ধরেন। তিনি বলেন, সারা পৃথিবীতে এইচআইভি/এইডস রোগে আক্রান্ত হয়ে যাঁরা মৃত্যুবরণ করেছেন, তাঁদের স্মরণে এবং যাঁরা এই রোগ নিয়ে বেঁচে আছেন তাঁদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে মোম প্রজ্বলনের মধ্য দিয়ে এই দিবস উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে দুজন এইচআইভি আক্রান্ত ব্যক্তি তাঁদের স্বজন হারানোর ব্যথা এবং জীবন যাপনের করুণ অভিজ্ঞতা তুলে ধরেন। পরে মোমবাতি প্রজ্বলন করা হয়। বিজ্ঞপ্তি।

প্রথম আলো কক্সবাজার বন্ধুসভার নতুন কমিটি
প্রথম আলো বন্ধুসভার কক্সবাজার জেলা কমিটি বাতিল করে ১৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০ মে বিকেলে বন্ধুসভার সভায় এ কমিটি গঠন করা হয়। প্রথম আলোর ঝাউতলার আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। শেষে সবার সম্মতিক্রমে বন্ধুসভার প্রধান উপদেষ্টা আবদুুল কুদ্দুস জেলা কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটির ঘোষণা করেন। এই কমিটির মেয়াদকাল চার মাস। এর মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন কমিটি: আহ্বায়ক কাজী মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আহসানুল কবীর ও মোহাম্মদ শাহজাহান, সদস্য দিল তাফরিহা ইসলাম, নোমান হেলালী, মোহাম্মদ মহিউদ্দিন, আব্দুল মোনাফ, শহীদুল ইসলাম, শাহাদাত হোসেন, আহমেদ শরীফ, রফিকুল ইসলাম, দিদারুল আলম, খালেদা আকতার, ফারজানা নাসরিন ও আসমাহুল হোসনা।
—নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

আজকের প্রজন্মের উদ্যোগে মুক্তিযুদ্ধের গল্প শোনা কর্মসূচি
শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্ম আবদুল্লাহপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১০ মে সকাল ১০টায় আবদুল্লাহপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের গল্প শোনানোর আসর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম কুমার মহাজন।
আবদুল্লাপুর উচ্চবিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এস কে এম সেলিমের সভাপতিত্বে শিশু সংগঠক শাহাবুদ্দিনের সঞ্চালনায় কর্মসূচি উদ্বোধন করেন আজকের প্রজন্ম কেন্দ্রীয় সভাপতি বোরহান আহমেদ। শিশু-কিশোরদের মুক্তি- যুদ্ধের গল্প শোনান মুক্তিযোদ্ধা বিপুল কান্তি বড়ুয়া ও অলক বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন আলী তালুকদার।
এতে বক্তব্য দেন আবদুল্লাহপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ হোসাইন, সমর বিজয় বড়ুয়া, আবু তাহের, উদয়ন বড়ুয়া, ইউছুপ আজম, শেখ মো. নাসির, এস এম কায়সার চৌধুরী, ওমর ফারুক সিকদার, মো. ইয়াছিন, রঞ্জু বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।

অ্যাফোর্ড জাফর হ্যাভেন প্রকল্প উদ্বোধন
হালিশহর সোনালী আবাসিক এলাকায় আবাসনপ্রতিষ্ঠান অ্যাফোর্ড প্রপার্টিজের নতুন প্রকল্প ২১ মে উদ্বোধন করা হয়েছে। ‘অ্যাফোর্ড জাফর হ্যাভেন’ নামের এই প্রকল্প উদ্বোধন করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস। এ উপলক্ষে প্রকল্প প্রাঙ্গণে ‘শিশুদের সুন্দর বাড়ি’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে দুই শতাধিক শিশু অংশ নেয়। শিশুদের মধ্যে উপহার বিতরণ করেন আমন্ত্রিত অতিথি, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ওমর ফারুক ও পরিচালক মিজানুর রহমান। অনুষ্ঠানের সমাপনীপর্বে ছিল মেজবান। বিজ্ঞপ্তি।

ছদাহা কেওচিয়া উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন
সাতকানিয়ার ছদাহা কেওচিয়া উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
২১ মে দুই বছরের জন্য এই কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এতে নির্বাচিতরা হলেন সভাপতি মো. নেজাম উদ্দিন, সম্পাদক রতন গুহ (প্রধান শিক্ষক), অভিভাবক প্রতিনিধি মো. ছৈয়দ মিয়া, মাহামুদুল হক, মো. সাহেব মিয়া, মো. হোসেন, বুলু আক্তার ও ঝুনু নন্দী, শিক্ষক প্রতিনিধি আবদুচ ছালাম ও মনির আহমদ। বিজ্ঞপ্তি।

জোবায়দা খানম জিপিএ-৫ পেয়েছে
জোবায়দা খানম ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষবোর্ডের অধীনে লক্ষ্মীপুর জেলার দিঘলী উচ্চবিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সহসভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন ও গৃহিণী পারভীন আক্তারের মেয়ে। জোবায়দা সবার দোয়া প্রার্থী।