এই নগরে-দূরগ্রামে
রাউজান ক্লাবের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান
ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (আইইউবি) সহ-উপাচার্য অধ্যাপক ইরশাদ কামাল খান বলেছেন, শিক্ষা মানুষকে শুধু মেধার দিক থেকে বড় করে না, সামাজিক ও আর্থিক, এমনকি রাষ্ট্রীয়ভাবেও সম্মানিত করে। আজকের এ মেধাবী ছাত্রছাত্রীরা আগামী দিনে স্বনির্ভর জাতি গঠনে ভূমিকা রাখবে।
৫ জুন চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে রাউজান ক্লাবের উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আনোয়ারা আলম। ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ মহসীন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ইসলাম, দৈনিক পূর্বদেশ-এর সম্পাদক ওসমান গণি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা বেগম ও স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক মোহাম্মদ সামশুল আলম।
স্বাগত বক্তব্য দেন রাউজান ক্লাব সভাপতি মোহাম্মদ ওমর ফারুক। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান। বক্তব্য দেন মো. রফিকুল আলম, মুসলেহ উদ্দিন মুহম্মদ বদরুল প্রমুখ।
মাইজভান্ডারি একাডেমির সভা
মাইজভান্ডারি একাডেমির কার্যকরী পরিষদের সভা ৩১ মে হামজারবাগ গাউসিয়া হক ভান্ডারি খানকা শরিফের সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী।
বক্তব্য দেন মীর মো. তরিকুল আলম, সৈয়দ মাসুম কামাল আজহারী, এইচএম রাশেদ খান, মো. শায়েস্তা খান, মো. শাহনেওয়াজ হোসেন চৌধুরী, মহিউল হক, রেজাউল করিম, সৈয়দ আবু আহম্মদ, কাজী নিজামুল ইসলাম, দিদারুল আলম চৌধুরী, মো. ইফতেখার রহমান, এম এম সাইফুদ্দীন খালেদ চৌধুরী, মো. মহিউদ্দিন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।
সাদার্ন বিশ্ববিদ্যালয়ে পরিবেশ দিবস পালন
‘হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়াব না আর’—এই স্লোগানকে সামনে রেখে সাদার্ন বিশ্ববিদ্যালয় পালন করল বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে বের করা হয় শোভাযাত্রা। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলীর নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন ট্রেজারার সরওয়ার জাহান, সহ-উপাচার্য শরীফুজ্জামান, ব্যাবসা প্রশাসন বিভাগের ডিন আবদুল মোক্তাদীর, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা মোজাম্মেল হক, রেজিস্ট্রার মন্তাজুল ইসলাম চৌধুরী, জেনারেল এডুকেশন বিভাগের প্রধান শাখাওয়াতুল্লাহ চৌধুরী প্রমুখ। অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, বৈশ্বিক উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ গলছে অতি দ্রুত। যার ফলে সাগরের উচ্চতা অস্বাভাবিক হারে বেড়ে চলছে। এই উষ্ণায়নের বিরুদ্ধে বিশ্বব্যাপী ব্যাপক সচেতনতার উদ্যোগ নিতে হবে। বিজ্ঞপ্তি।
নিরাপদ স্বাস্থ্য দিবস উপলক্ষে মহিলা পরিষদের সভা
আন্তর্জাতিক নিরাপদ স্বাস্থ্য দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে গত ২৮ মে সংগঠন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লতিফা কবির। বক্তব্য দেন সুগতা বড়ুয়া, রওশন আরা, সিতারা শামীম, পূর্বা দাশ, শিরীন আকতার, গীতা রুদ্র, নেলী দত্ত প্রমুখ। বিজ্ঞপ্তি।
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে সেমিনার
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উদ্যোগে বিজনেস স্টাডিজ ইন প্র্যাকটিস শিরোনামে সম্প্রতি একটি সেমিনার অনুষ্ঠিত হয়। নাসিরাবাদ ক্যাম্পাসে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী। দিনব্যাপী সেমিনারে দুটি অধিবেশনে চারটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।
প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহিদুর রহমান এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য।
অধ্যাপক শান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে মোহাম্মদ জাকারিয়া জামাল আরও দুটি প্রবন্ধ উপস্থাপন করেন। পরে সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।
আনোয়ারায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
আনোয়ারা উপজেলার বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান গত ৩১ মে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জমান। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম আলমগীর চৌধুরী, সাবেক চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী, সাবেক ছাত্রনেতা এম এ কাইয়ুম শাহ, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক চৌধুরী, এনজিও ফোরামের সভাপতি নুরুল আবছার তালুকদার, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহাবুদ্দিন চৌধুরী, চিকিৎসক বাবুল শীল ও নাছির উদ্দিন সিকদার। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পিংকু পালিত।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। —আনোয়ারা প্রতিনিধি
সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ক্রীড়া সামগ্রী বিতরণ
ফেনীর সামাজিক সংগঠন সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দাগনভূঞা উপজেলার উত্তর চণ্ডীপুর দাখিল মাদ্রাসায় গত ২৮ মে ক্রীড়াসামগ্রী ও চেক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান এম শরীফ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা ফয়েজ উল্যাহ, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মারুফ, সহপরিচালক আবুল বাশার, ব্যবসায়ী আকবর হোসেন ও কাজী ইফতেখার। বিজ্ঞপ্তি।
যুব রেড ক্রিসেন্ট কমার্স কলেজ শাখার বৃক্ষরোপণ কর্মসূচি
‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এ স্লোগানকে সামনে রেখে যুব রেড ক্রিসেন্ট সরকারি কমার্স কলেজ ইউনিট সম্প্রতি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম। এ ছাড়া উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আইযুব ভূঁইয়া, কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ কামাল হোসাইনের সভাপতিত্বে কর্মসূচি শুরু হয়। প্রধান অতিথি কর্মসূচি উদ্বোধনের পরে যুব রেড ক্রিসেন্ট সরকারি কমার্স কলেজ ইউনিটের যুব সদস্যরা কলেজের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন। বিজ্ঞপ্তি।
রোটার্যাক্ট জেলা সম্মেলন
রোটার্যাক্ট জেলা সংগঠন ৩২৮২ বাংলাদেশ-এর দুই দিনব্যাপী সম্মেলন গত ৩১ মে চট্টগ্রামের এলজিইডি সম্মেলনকক্ষে শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। উপস্থিত ছিলেন রোটারি জেলা গভর্নর এম আমিনুজ্জামান ভুঁইয়া ও ওয়েল গ্রুপের পরিচালক সিরাজুল ইসলাম। আগের দিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন।
বক্তব্য দেন আবদুল আহাদ, তৈয়ব চৌধুরী, আফতাব উদ্দীন সিদ্দিকী, মুফতি শামীম, মীর নাজমুল আহসান, মোস্তফা আশরাফুল ইসলাম, শওকত আউয়াল চৌধুরী, জোবায়ের হোসেন, ওয়ালিউল্লাহ শাহরিয়ার, নোটন প্রসাদ ঘোষ, সাজিদ মেহমুদ প্রমুখ।
অনুষ্ঠানমালার প্রথম দিনে ‘ডিজিটাল বাংলাদেশ ও তরুণ প্রজন্ম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিজয় বাংলার প্রবর্তক মোস্তফা জব্বার। বিজ্ঞপ্তি।
অধ্যক্ষ ওবায়দুল্লাহর শোকসভা
হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজ প্রাক্তন ছাত্র ফোরামের উদ্যোগে কলেজের সাবেক অধ্যক্ষ আ ম ম ওবায়দুল্লাহর শোকসভা গত শনিবার এবিএল প্রপার্টি ম্যাজেমেন্ট কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা আইন সহায়তাকেন্দ্রের সাধারণ সম্পাদক মো. শামীম। সভা পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ইফতেখার উদ্দীন মো. আলমগীর।
বক্তারা বলেন, অধ্যক্ষ ওবায়দুল্লাহ আমৃত্যু শিক্ষার আলোকবর্তিকা জ্বেলে দেশ ও জাতিকে আলোকিত করেছেন। তাঁর নামে কলেজ প্রশাসনিক ভবনটির নামকরণের প্রস্তাব করা হয়।
সভায় বক্তব্য দেন লিয়াকত হোসেন, মো. নুরুল আলম তালুকদার, গাজী হাফিজুর রহমান, রেহেনা চৌধুরী, আনোয়ারুল ইসলাম, মো. নেজামুল ইসলাম, বিপ্লব চৌধুরী, রিমন মুহুরী, অরূপ চৌধুরী। বিজ্ঞপ্তি