এই নগরে - দূরগ্রামে
আমিরবাগ রিক্রিয়েশন ক্লাবের ইফতার
মেহেদীবাগের আমিরবাগ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল গত ৩০ জুলাই আমিরবাগ সোসাইটির জামে মসজিদে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মো. শহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ রউফ। প্রধান বক্তা ছিলেন সিডিএ (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) জামে মসজিদের খতিব মো. গিয়াস উদ্দিন তালুকদার। বক্তব্য দেন আমিরবাগ সোসাইটির ওয়াকিল আহমদ তালুকদার, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, নূর মোহাম্মদ, লোকমান হোসেন তালুকদার, সামশুল হক, সিরাজুল মনোয়ার, এমরান হোসেন, মো. ইউসুফ, জাকির হোসেন, আবু ফয়সাল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ইফতার মাহফিল
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে গত সোমবার নগরের একটি রেস্তোরাঁয় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শফিউল আজম।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর ছাত্রলীগের সভাপতি এম আর আজিম।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন মহানগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক আরশেদুল আলম, নগর ছাত্রলীগের অর্থ সম্পাদক আবু নাছের চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক ফজলুল কবির সোহেল, নুরউদ্দিন বাহার, নগর ছাত্রলীগের সদস্য শিবু প্রসাদ চৌধুরী, মেজবাহ উদ্দিন মোরশেদ, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আলী রেজা প্রমুখ। বিজ্ঞপ্তি।
আইনের শাসন প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান
বাংলাদেশ আওয়ামী আইন ছাত্রপরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় শাখা এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন-পরবর্তী সংবর্ধনা ও ইফতার মাহফিল গত ২৯ জুলাই অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী ও আইন অনুষদের ডিন আবদুল্লাহ আল ফারুক। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি মো. আবুল হাশেম। অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী আইন ছাত্রপরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রিসাদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. কায়সার মাহমুদ, সহসম্পাদক আহমেদ মিরাজ ও এস এম তারিক আজিজ প্রমুখ।
উপাচার্য তাঁর বক্তৃতায় আইনের শাসন প্রতিষ্ঠায় এগিয়ে আসার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।
ইসলামী ব্যাংক বন্দরটিলা শাখার ইফতার মাহফিল
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বন্দরটিলা শাখার উদ্যোগে ‘তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা’ র্শীষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত মঙ্গলবার ব্যাংক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
শাখা ব্যবস্থাপক মো. মনজুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মাহমুদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন পতেঙ্গা ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ।
মো. আবু তারেকের পরিচালনায় এবং কাজী ইকরামুল হকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভায় বক্তব্য দেন শাখার ব্যবস্থাপক মনসুর হায়াত, আলি শাহ জামে মসজিদের খতিব মাওলানা মো. রফিকুল ইসলাম, গ্রাহকদের পক্ষে মো. মামুনুর রশিদ, মো. আবদুল মালেক প্রমুখ। বিজ্ঞপ্তি।
মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির ইফতার
বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি চট্টগ্রাম সার্কেলের উদ্যোগে গত ২৯ জুলাই নগরের একটি হোটেলে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।
বিশেষ অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদুর রহমান ও সহসভাপতি মো. রেজওয়ান।
স্বাগত বক্তব্য দেন সমিতির চট্টগ্রাম সার্কেল সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল হাসান সিদ্দিকী ও সাবেক সাধারণ সম্পাদক ইমরান এফ রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দ ওমর ফারুক। অন্যদের মধ্যে চেম্বারের পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর ও সমিতির চট্টগ্রাম সার্কেলের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
প্রজন্ম মিরসরাইয়ের ইফতার মাহফিল
প্রজন্ম মিরসরাইয়ের উদ্যোগে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল গত ৩০ জুলাই নগরের মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে সংগঠনের সভাপতি মো. মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহসভাপতি তানভির হোসেনের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন বিআরটিসি (বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা) পরিচালক শেখ আতাউর রহমান, সরকারি সিটি কলেজের অধ্যাপক মো. জসিম উদ্দিন, ক্লিফটন গ্রুপের পরিচালক এম ডি এম মহিউদ্দিন চৌধুরী, প্রথম আলোর সহকারী ব্যবস্থাপক মঞ্জুর মোরশেদ, রাশেদা আক্তার, সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরী, ইউনুছ নূরী, দেলোয়ার হোসেন প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন নুরুচ্ছালাম ভূঁইয়া, আবদুর রহিম, ফয়সাল ইসলাম, রাজীব চন্দ্র দাশ, মামুনুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন নিয়াজ মোরশেদ, আজমল হুদা ও মো. সাদেক। বিজ্ঞপ্তি।
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংবর্ধিত
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারীর শিক্ষা মন্ত্রণালয়ের গবেষণা অনুদান লাভ করা উপলক্ষে তাঁকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ। গত ৩০ জুলাই নগরের একটি রেস্তোরাঁয় ফার্মেসি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক তাপসী ঘোষ রায়, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির নিবন্ধক মো. নুরুল হুদা সিকদার, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত কুমার বিশ্বাস, স্টেট ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অধ্যাপক রতন ধর ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত। অন্যদের মধ্যে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মঈনুদ্দিন আহমদ চৌধুরী, অধ্যাপক আহমদ সালাহউদ্দিন, অজিত কুমার দাশ, এ বি এম আবু নোমান, নুরুল আবছার প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের ইফতার মাহফিল
২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ২৮ জুলাই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী
বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম। বক্তব্য দেন নবী দোভাষ, সাবের আহমদ, তৌহিদুল আনোয়ার প্রমুখ। বিজ্ঞপ্তি।
গণায়ন নাট্যসম্প্রদায়ের সভা
গণায়ন নাট্যসম্প্রদায়ের সভা ও ইফতার মাহফিল ২৬ জুলাই জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন দলপ্রধান ম. সাইফুল আলম।
বক্তব্য দেন উদীচীর কেন্দ্রীয় সদস্য চন্দন দাশ, গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাহী সদস্য সাইফুল আলম, সাংবাদিক এজাজ ইউসুফী, প্রমার সভাপতি রাশেদ হাসান, অরিন্দম নাট্যসম্প্রদায়ের মুনির হেলাল, অনন্য থিয়েটারের সুচরিত চৌধুরী, চট্টগ্রাম থিয়েটারের দীপক চৌধুরী, তির্যক নাট্যগোষ্ঠীর জাহাঙ্গীর কবির, কথক নাট্যসম্প্রদায়ের মোহাম্মদ আলী, অঙ্গন থিয়েটার ইউনিটের মো. মাহবুব, প্রতিনিধি নাট্যসম্প্রদায়ের সুজিত দাশ, সমীকরণ থিয়েটারের বাবুল সিংহ রায়, থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের তাপস শেখর প্রমুখ।
চিটাগং মহসিন ক্লাবের ইফতার
সামাজিক সংগঠন চিটাগং মহসিন ক্লাব (সিএমসি) দরিদ্র লোকদের জন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। গত ২৮ জুলাই বিকেলে নগরের দেওয়ান বাজার সিঅ্যান্ডবি কলোনি জামে মসজিদে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আরমান হোসেন। সিঅ্যান্ডবি কলোনি জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আফজাল হোসেনসহ কলোনির কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভা
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে ‘সাম্প্রতিক শিক্ষক আন্দোলনে প্রত্যাশা ও প্রাপ্তি এবং আমাদের করণীয়’ শীর্ষক সভা গত ৩১ জুলাই অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন বাকশিসের সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, শিক্ষক নেতা দিদারুল ইসলাম, ফাউজুল কবির, ফরিদ আহমদ, শামসুর রহমান, আবদুল মান্নান, আমজাদ হোসেন প্রমুখ। সভা শেষে শিক্ষক এস এম তৈয়বকে সংবর্ধিত করা হয়।
সভায় বক্তারা বলেন, বেসরকারি শিক্ষকদের অবহেলা ও বঞ্চনার মধ্যে রেখে শিক্ষার অগ্রগতি অর্জন সম্ভব নয়। দেশের পাঁচ লাখ বেসরকারি শিক্ষকের জীবনমান উন্নত করার জন্য এ সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় শিক্ষকেরা ক্ষুব্ধ। বিজ্ঞপ্তি।
ইউজিসি প্রতিনিধিদলের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধিদল গত ২৭ জুলাই নগরের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন অবকাঠামো ও সার্বিক পরিবেশ সরেজমিনে পরিদর্শন করেন।
প্রতিনিধিদলে ছিলেন ইউজিসি সদস্য আতফুল হাই, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাহাঙ্গীর আলম এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ও ম্যানুফ্যাকচারিং বিভাগের প্রধান মো. মশিউর রহমান খান।
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহির আহমদ, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এ কে এম এনামুল হক এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নূরুল আনোয়ার প্রতিনিধিদলকে স্বাগত জানান। বিজ্ঞপ্তি।