এই নগরে-দূরগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোস্তারপাড় সিটি করপোরেশন বালক উচ্চবিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান
দেওয়ানহাটস্থ পোস্তারপাড় সিটি করপোরেশন বালক উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। প্রধান শিক্ষক মো. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহ।
আরও বক্তব্য দেন মোহাম্মদ মমতাজুর রহমান, বাদশাহ মিয়া, মো. শামসুল আলম, মোহাম্মদ হোসেন, আবদুল হালিম, মোহাম্মদ রফিক, সিরাজুল ইসলাম, মো. জাহেদ হোসেন, আলী আজগর, নুরুল আলম, মো. এস এম আয়ুব আলী, মো. এরশাদ হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ ইউসুফ, মো. আবদুল আজিম, মোহাম্মদ জাহেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।

অ্যাপোলো হসপিটালস ব্যাঙ্গালুরুর তথ্যকেন্দ্র চালু
নগরের ও আর নিজাম সড়কে অ্যাপোলো হসপিটালস ব্যাঙ্গালুরুর তথ্যকেন্দ্র চালু করা হয়েছে গত ২৯ মার্চ। এখন থেকে ব্যাঙ্গালুরুগামী রোগীরা ভিসা, চিকিৎসা ব্যয় ও চিকিৎসার সময়কাল সম্পর্কে তথ্য এবং টেলিমেডিসিন সুবিধা পাবেন এই কেন্দ্রে। তথ্যকেন্দ্রটি উদ্বোধন করেন অ্যাপোলো হসপিটালস ব্যাঙ্গালুরু, ভারতের উপমহাব্যবস্থাপক বি জি চালাগেরি।
উদ্বোধন শেষে এই কেন্দ্রে আয়োজিত চিকিৎসা ক্যাম্পে রোগীদের চিকিৎসাবিষয়ক পরামর্শ ও সেবা দেন নিউরোসার্জন অরুণ এল নায়েক, হূদরোগ বিশেষজ্ঞ মোহাম্মদ হারুনুর রশিদ, ক্যানসার বিশেষজ্ঞ এম চন্দ্র শিখর, অর্থোপেডিক সার্জন মালিনাথ জি। বিজ্ঞপ্তি

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল বিদ্যালয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা
বিতর্ক মানবিক ও যুক্তিময় সমাজ গঠনের হাতিয়ার এ প্রত্যয়কে ধারণ করে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের সংসদীয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা সম্প্রতি সম্পন্ন হয়েছে। বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত চার দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয় ‘কুশিয়ারা’ দল। এ প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে প্রধান অতিথি ও স্পিকার ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক চৌধুরী মোহাম্মদ আলী। মোট চারটি দলে বিভক্ত হয়ে প্রতিযোগীরা এতে অংশ নেয়। অন্য দলগুলো ছিল তিস্তা, মধুমতি ও সুরমা। বিজয়ীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন দি রাইজিং চিটাগাং লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ রেজাউল হক চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক মো. গোলজার আলম আলমগীর। বিজ্ঞপ্তি।

শারীরিক কসরতে স্কার প্রকল্পের শিশুদের সাফল্য
জেলা প্রশাসনের আয়োজনে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে ৬০ জন শিশুর পরিবেশনায় ‘এক সাগর রক্তের বিনিময়ে’ দেশাত্মবোধক গানের সঙ্গে শারীরিক কসরত প্রদর্শন করে প্রথম হয়েছে সার্ভিসেস ফর চিলড্রেন এট রিস্ক (স্কার) প্রকল্প। সমাজসেবা অধিদপ্তর এ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
ঝুঁকিপূর্ণ এতিম, দুস্থ, অসহায় ও নির্যাতিত শিশুদের শারীরিক কসরত দেখে পুরো স্টেডিয়াম করতালিতে মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ প্রতিষ্ঠানের প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। সমাপনী বক্তব্যে প্রধান অতিথি স্বাধীনতার চেতনায় সবাইকে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।

শিল্পমন্ত্রীর সঙ্গে শ্রমিক লীগ নেতাদের মতবিনিময়
শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু সম্প্রতি চট্টগ্রাম সফরে এলে বিমানবন্দরে জাতীয় শ্রমিক লীগের পতেঙ্গা-হালিশহর অঞ্চলের নেতারা মতবিনিময় সভায় মিলিত হন। ওই সময় নেতারা মন্ত্রীকে দেশের সরকারি নিয়ন্ত্রণাধীন ভারী বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির একমাত্র কারখানা জিইএম কোম্পানির নানা সমস্যার কথা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফর আলী, বিসিআইসি ফেডারেশনের সভাপতি এম কামাল উদ্দিন, জাতীয় শ্রমিক লীগ পতেঙ্গা হালিশহর অঞ্চলের সভাপতি মো. ইউনুছ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, জিইএম কোম্পানি সিবিএ সভাপতি নূর আহমদ, সহসভাপতি প্রদীপ কুমার মজুমদার, সাংগঠনিক সম্পাদক অনুপ কুমার দাশ, নিজাম উদ্দিন, আবুল কাশেম প্রমুখ। বিজ্ঞপ্তি।

চিটাগাং টোয়েন্টি টোয়েন্টির বস্ত্র বিতরণ
চিটাগাং টোয়েন্টি টোয়েন্টির উদ্যোগে এক অনাড়ম্বরপূর্ণ আয়োজনে ঝাউতলাস্থ এতিম খানার ২৫ জন শিক্ষার্থীকে বস্ত্র সামগ্রী প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলী। অনুষ্ঠানে চিটাগাং টোয়েন্টি টোয়েন্টির চিফ অর্গানাইজার সাহেদুল ইসলাম, রাজীব শীল, উক্যম্রা, ডায়মন্ড সিমেন্টের ডিজিএম (মার্কেটিং) আবদুর রহিম, আবদুল মোতালেব, মোখলেসুর রহমান, আমান উল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি