এই নগরে-দূরগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানগর ছাত্রদলের সাংগঠনিক সপ্তাহ শুরু
‘বাংলাদেশের মানুষ আজ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দেশের সার্বভৌমত্ব আজ বিপন্ন। তাই ছাত্রদলের নেতা-কর্মীদের ভোদাভেদ ভুলে আন্দোলনে নামতে হবে।’ চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাংগঠনিক সপ্তাহ ও সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান।
৭ এপ্রিল নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে সাংগঠনিক সপ্তাহ ও সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ এতে সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান, কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি আহমেদুল আলম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।

বাদুরতলা হযরত জঙ্গীশাহ (র.) মাজারের পুনর্নির্মাণকাজ শুরু
হযরত জঙ্গীশাহ আল কুরাইশী (র.) মসজিদ ও মাজারের পুনর্নির্মাণকাজ ২ এপ্রিল শুরু হয়। সংস্কারকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শফিকুল আলম চৌধুরী। সভা পরিচালনা করেন মো. কামাল উদ্দিন চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম।
এতে বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. একরাম হোসেন চৌধুরী, মীর মোহাম্মদ শাহরিয়ার, লোকমান হাকিম, ওয়াক্ফ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন হযরত গরীব উল্লাহ্ শাহ (র.) মসজিদের খতিব মাওলানা আনিসুজ্জামান আল কাদেরী। বিজ্ঞপ্তি।

প্রকাশিত সংবাদের ব্যাখ্যা
নরসিংদী জেলা সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভার পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে দ্বিমত পোষণ করেছেন মো. এমদাদুল হক। সম্প্রতি আলোকিত চট্টগ্রামের দ্বিতীয় পৃষ্ঠায় সংগঠনের কমিটি গঠনসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
মো. এমদাদুল হক নিজেকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দাবি করে বলেন, দ্বিবার্ষিক সাধারণ সভায় আগের কমিটির মেয়াদ আগামী ছয় মাসের জন্য বর্ধিত করা হয়েছে। বিজ্ঞপ্তি।

লেডিস ক্লাবের বৈশাখী মেলা
লেডিস ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে দুই দিনব্যাপী বৈশাখী মেলা ১০ এপ্রিল শেষ হয়েছে। মেলায় দেশি-বিদেশি তৈরি পোশাক, হস্তশিল্প, বুটিক, শোপিস, অলংকার, চারু ও কারুশিল্প, মৃৎশিল্পসহ নানা পণ্যসামগ্রীর ৪২টি স্টল ছিল। মেলা উদ্বোধন করেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বেগম কামরুন মালেক। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আনোয়ারা আলম ও আইপিডিসির প্রধান মাইক্রো মার্কেটিং ইনিশিয়েটিভ মোহাম্মদ সিরাজুল হক। সভাপতিত্ব করেন ক্লাব সভানেত্রী জিনাত আজম। বক্তব্য দেন সংসদ সদস্য সাবিহা মুসা ও ক্লাব সম্পাদিকা খালেদা আউয়াল। স্বাগত বক্তব্য দেন মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক রুহী মোস্তফা। সঞ্চালক ছিলেন ফরিদা ফরহাদ।
বক্তার বলেন, বাংলা নববর্ষ ও বৈশাখী মেলা আমাদের সর্বজনীন উৎসব। বাংলা ও বাঙালির সঙ্গে এ উৎসব নিবিড়ভাবে জুড়ে আছে। বৈশাখের শুভ্র হাতে আমরা মানবিক ও জীবনের মূল্যবোধ জাগ্রত করতে পারি, অপরদিকে জীবন থেকে তাড়াতে পারি অপসংস্কৃতি।

সাদার্ন বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ফলপ্রসূ বিপণন পরিকল্পনাবিষয়ক কর্মশালা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রধান আলোচক ছিলেন আইডিএলসির জ্যেষ্ঠ ব্যবস্থাপক আবুল কালাম আজাদ। তিনি বিপণন পরিকল্পনার লক্ষ্য, উদ্দেশ্য ও কলাকৌশল তুলে ধরেন।
ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কাজী নাজমুল হুদার তত্ত্বাবধানে এই কর্মশালায় ৫৫ জন শিক্ষার্থী অংশ নেন। বিজ্ঞপ্তি।

শামসুল আলম-শামসুন নাহার মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান
রাঙ্গুনিয়াস্থ শামসুল আলম-শামসুন নাহার মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ৫ এপ্রিল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের প্রধান সমন্বয়ক এস এম ইলিয়াস। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল) মোহাম্মদ আবু ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকারকর্মী নুরুল ইসলাম। অতিথি ছিলেন মরিয়মনগর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক, মরিয়ম নগর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মইনুদ্দীন ও রাঙ্গুনিয়া নুরুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নাসির উদ্দীন।
বক্তারা ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকার ক্যালিফোর্নিয়া প্রবাসী প্রকৌশলী মোহাম্মদ শহিদুল হককে মরিয়ম নগরের শিক্ষার প্রসারে অবদান রাখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে মরিয়মনগরের দুটি উচ্চবিদ্যালয় ও দুটি মাদ্রাসার ২৯০ জন গরিব শিক্ষার্থী এবং চারজন শ্রেষ্ঠ শিক্ষকের মধ্যে বৃত্তি টাকা বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।

স্যার মরিস ব্রাউন ইন্টারন্যাশনাল স্কুলে মানসাঙ্কের প্রদর্শনী
স্যার মরিস ব্রাউন ইন্টারন্যাশনাল স্কুলে এলোহার শিক্ষার্থীদের মানসাঙ্কের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। যোগ, বিয়োগ, গুণ, ভাগ নামতা কীভাবে মুখে মুখে করা যায় তা তুলে ধরা হয় প্রদর্শনীতে।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন স্যার মরিস ব্রাউন স্কুলের প্রধান নুজহাত নাঈম সিদ্দীক, বিদ্যালয়ের পরিচালকমণ্ডলীর সদস্য আবদুল হালিম এবং এলোহার পরিচালক আসাদুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন বিথীকাি বশাক। বিজ্ঞপ্তি।

রামদাশ হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
রাঙামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাংসদ সৈয়দা ফিরোজা বেগম বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বের বুকে সমৃদ্ধশালী হিসেবে পরিচিত করতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিমুখী শিক্ষার বিস্তার ঘটাতে হবে। সেই সঙ্গে নারী শিক্ষার ব্যাপক প্রসার ও সর্বক্ষেত্রে ডিজিটালাইজেশনে জোর দিতে হবে। তিনি ৭ এপ্রিল শতবর্ষী রামদাশ হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের সহউপাচার্য অধ্যাপক মো. জাহিদ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার মো. ইদ্রিস মিয়ান, উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল কাদের, মুক্তিযোদ্ধা আবুল কদর, মো. সেলিম উদ্দিন চৌধুরী, লায়ন আহাম্মদ হোসেন, শেখ ফিরোজ আহমদ, জালাল উদ্দিন, নুরুল আবছার, জাকির হোসেন, আবদুল মালেক, শফিউল আলম, আবদুল সালাম প্রমুখ। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব চৌধুরী। বিজ্ঞপ্তি।

মিরসরাইয়ে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
মিরসরাইয়ের করেরহাট কে এম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণ গোপাল ভৌমিকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ৬ এপ্রিল বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাখাওয়াত উল্লাহ।
শিক্ষক রাশেদা আক্তারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন, প্রথম আলোর মিরসরাই প্রতিনিধি শারফুদ্দীন কাশ্মীর, প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামলেন্দু দাশ, বর্তমান প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া, করেরহাট উদয়ন ক্লাবের সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, অভিভাবক সদস্য মহিউদ্দিন কিরণ, শিক্ষক বাবলু কুমার ঘোষ প্রমুখ।
প্রাণ গোপাল ভৌমিক বলেন, ‘৪৪ বছরের শিক্ষকতা জীবনে ২৯ বছরই করেরহাট কে এম উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করেছি। অনেক শিক্ষার্থী এখন জাতীয় পর্যায়ে অবদান রাখছেন।’ তিনি বিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।
—মিরসরাই প্রতিনিধি

উত্তর কাট্টলী কালীবাড়িতে বাসন্তী পূজা উদ্যাপন
উত্তর কাট্টলী রক্ষাকালীবাড়ি মন্দির প্রাঙ্গণে ৫ এপ্রিল বাসন্তী পূজা ও ধর্মসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ সংসদীয় আসনের সাংসদ দিদারুল আলম। বীরেন্দ্র লাল দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর নিছার উদ্দিন আহম্মেদ। অজয় মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন রক্ষাকালীবাড়ির সাবেক সভাপতি দাশ কঙ্কন দাশ শর্মা, শুভাষ দাস প্রমুখ। এতে উপস্থিত ছিলেন সুদর্শন চক্রবর্তী, সুখময় চক্রবর্তী, পলাশ কান্তি নাথ, অমল মিত্র।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ধর্মীয় সংগীত পরিবেশন করেন অর্পা দে, কাঞ্চন দাশ, পাপিয়া দে, পূর্ণা দাশ, বৃষ্টি দে, মিতু দে, সৃষ্টি দত্ত, রিম্পা দেওয়ানজি, অগ্নিলা কর প্রমুখ। নাচ পরিবেশন করেন অন্তি দে ও রিয়া সেন। সংগীতানুষ্ঠান পরিচালনা করেন রবিশংকর দে ও লিংকন দাশ। বিজ্ঞপ্তি।

নবনির্বাচিত মহিলা সাংসদের সঙ্গে ছাত্রলীগের মতবিনিময়
নবনির্বাচিত মহিলা সাংসদ ওয়াসিকা আয়েশা খানের সঙ্গে মতবিনিময় করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। সম্প্রতি নগরের চন্দনপুরায় সাংসদের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ওয়াসিকা আয়েশা খান ছাত্রনেতাদের পড়ালেখার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান।
ছাত্রলীগের নেতারা নবনির্বাচিত সাংসদকে ফুল দিয়ে অভিনন্দন জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও আমজাদ হোসেন, আমরা মুক্তিযুদ্ধের সন্তানের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুরজিৎ হোসেন প্রমুখ।

বাঘাইছড়িতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও সভা
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে বাঘাইছড়ি দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা ১ এপ্রিল অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন মাঠ থেকে প্রথমে শোভাযাত্রা বের করা হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক দেব প্রসাদ দেওয়ান। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চোধুরী, বাঘাইছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, কাচালং শিশু সদনের প্রতিষ্ঠাতা তিলোকানন্দ মহাথের, কাচালং কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দে, পৌর কাউন্সিলর মো. আবদুল শুক্কুর মিয়া, সাবেক পৌর প্রশাসক নিজাম উদ্দিন, কাচালং বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা প্রমুখ।
সভায় উপজেলা প্রশাসনের দুজন সৎ কর্মতর্কাকে পুরস্কৃত করা হয়। তাঁরা হলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহ আলম ও প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
—বাঘাইছড়ি প্রতিনিধি

পূর্বসূরি গ্রন্থের মোড়ক উন্মোচন
রাউজানের জমিদার কালাচাঁদ চৌধুরী বাড়ির ইতিকথা নিয়ে রচিত পূর্বসূরি গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠান সম্প্রতি নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বইটি লিখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের শিক্ষক শাহ নেওয়াজ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ লা মং, জেলা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ইমরান হোসেন, রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান মোহাম্মদ ও সমাজবিজ্ঞানী মঞ্জুরুল আমিন চৌধুরী।
—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি