এই নগরে-দূরগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকের প্রজন্মের উদ্যোগে মুক্তিযুদ্ধের গল্প শোনা কর্মসূচি
‘যে লক্ষ্যকে সামনে রেখে একাত্তরে এ দেশ স্বাধীন হয়েছিল, সেই লক্ষ্যে পৌঁছাতে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রতিষ্ঠা করতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা।’
ফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্মের উদ্যোগে মুক্তিযোদ্ধার গল্প শোনা কর্মসূচিতে এসব কথা বলেন যুদ্ধকালীন বিএলএফ কমান্ডার আনোয়ারুল আজিম। ১২ এপ্রিল নাজিরহাট বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের গল্প শোনান মুক্তিযোদ্ধারা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বোরহান আহমেদ। প্রধান অতিথি ছিলেন সংগঠনের আজীবন সদস্য এ কে এম হোসেন। শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের গল্প শোনান মুক্তিযোদ্ধা আনোয়ারুল আজিম, আহাম্মদ ছাফা ও খায়রুল বশর চৌধুরী। বক্তব্য দেন মো. ইউছুপ, ফয়জুল ইসলাম, আনোয়ার হোসেন, শামসুদ্দিন তাবরিজ, শফিউদ্দিন জাহাঙ্গীর, আদিত্য সৈকত, শাহাবুদ্দিন, শাহাদাত হোসেন, সুজন চক্রবর্তী, রুবেল বিশ্বাস, সাইফুর রহমান সোহান, মীর মাহাফুজ আনাম প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বিজ্ঞপ্তি।

বে ভিউ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
বে ভিউ বিদ্যালয়ের রজতজয়ন্তী উপলক্ষে নানা আয়োজনের অংশ হিসেবে ১০ এপ্রিল অনুষ্ঠিত হয় বিজ্ঞান মেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্ট স্কলাসটিকাস গার্লস স্কুলের অধ্যক্ষা সিস্টার মেরি পালমা। বিশেষ অতিথি ছিলেন বিষদ বাঙলার ব্যবস্থাপনা পরিচালক ও লেখক আলম খোরশেদ।
বিজ্ঞান মেলায় প্লে গ্রুপ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা ১৮টি প্রকল্প উপস্থাপন করে। সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত এ প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত ছিল।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন বে ভিউ বিদ্যালয়ের অধ্যক্ষা এনজেলা বৈশাখী মেনডিস। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন বিদ্যালয়ের চেয়ারম্যান নোয়েল মেনডিস।
অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্ব পালন করেন শিক্ষিকা ইন্দ্রানী চৌধুরী। বিজ্ঞান মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষিকা মর্তুজা বেগম। বিজ্ঞপ্তি।

ইলিয়াছ মিয়া-জাহেদ আলী খান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেছেন, বাংলাদেশ আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের সফল আয়োজন করে সারা বিশ্বে সুনাম অর্জন করেছে। সততা, একাগ্রতা ও নিষ্ঠা থাকলে যেকোনো কঠিন কাজও সফলতার সঙ্গে করা যায়। তিনি ছাত্র ও যুবসমাজকে ক্রীড়ামুখী হওয়ার আহ্বান জানান।
তিনি ৮ এপ্রিল বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা বায়েজিদ থানার উদ্যোগে আয়োজিত অ্যাডভোকেট ইলিয়াছ মিয়া ও জাহেদ আলী খান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা সেলিম রনি ও প্রধান পৃষ্ঠপোষক আবু সাদাত মো. সায়েম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক চট্টলার সম্পাদক জি এম শাহাবুদ্দীন খান। বক্তব্য দেন পাঁচলাইশ যুব সংঘের চেয়ারম্যান মনজুর আলম চৌধুরী, জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার চট্টগ্রাম মহানগরের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক ওসমান গনি প্রমুখ।
টুর্নামেন্টে ২১টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় ভুলিয়াপাড়া একতা সংঘ হারুন এন্টারপ্রাইজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজ্ঞপ্তি।

মহেশখালী কেজি অ্যান্ড প্রি-ক্যাডেট বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান
মহেশখালী কেজি অ্যান্ড প্রি-ক্যাডেট বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মকছুদ মিয়া।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ ছৈয়দুল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মোশাররফ হোসেন, মোহাম্মদ হারুনুর রশিদ, খাইরুল্লাহ, বীনা রানি দে, শাহেদ খান, সুশীল কান্তি দে, হিমাসু বিকাশ, শান্তিপদ বড়ুয়া, শাহিনা আলম, মুক্তি দে, দিল আফরোজা শারমিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মহেশখালী কলেজের শরীরচর্চার শিক্ষক আমিনুল হক। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
—মহেশখালী প্রতিনিধি

রিমা ট্রাস্টের নতুন চেয়ারম্যান এস এম নুরুল হক
রিমা ট্রাস্টের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস এম নুরুল হক। গত সোমবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম ল্যাবরেটরি কলেজ এবং রিমা টিচার্স ট্রেনিং কলেজের পৃষ্ঠপোষক সংগঠন হলো রিমা ট্রাস্ট।
নতুন নির্বাচিত চেয়ারম্যান ‘রিসার্চ ফর এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট একাডেমি’ রিমা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য। তিনি বিদায়ী কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এবং বাংলাদেশ-মিয়ানমার চেম্বারের সহসভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।
ট্রাস্টের নবনির্বাচিতরা হলেন ভাইস চেয়ারম্যান মো. গোলাম হোসেন, সেক্রেটারি অধ্যাপক হাবিব রহমত উল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক বাহার উদ্দিন মো. জোবায়ের। সদস্য অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ ইব্রাহিম, এ এম এম এহতেশামুল হক, অধ্যাপক আহসানুল করিম ছিদ্দিকী ও আকবর হোসেন। বিজ্ঞপ্তি

শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডিপি বয়েজ ক্লাব
কাজির দেউড়ির সামাজিক সংগঠন তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত দিবা-রাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যম্পিয়ন হয়েছে ডিপি বয়েজ ক্লাব। রানার্সআপ হয়েছে কেএসবিসি দল। ১১ এপ্রিল কাজির দেউড়ি সিডিএ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে কেএসবিসি দলকে দুই উইকেটে পরাজিত করে ডিপি বয়েজ ক্লাব। খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজক সংগঠনের আহ্বায়ক সাজ্জাত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এম আর আজিম, জহুর আহম্মদ চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক সরফুদ্দিন আহম্মদ চৌধুরী, ক্রীড়ানুরাগী সাইফুল আলম খান প্রমুখ। বিজ্ঞপ্তি

পথশিশুদের সঙ্গে বন্ধুসভার বনভোজন
নগরের খুলশীতে অবস্থিত জালালাবাদ পাহাড়ে প্রথম আলো খুলশী বন্ধুসভার উদ্যোগে ৪ এপ্রিল পথশিশুদের জন্য বনভোজনের আয়োজন করা হয়। এতে দিনব্যাপী পথশিশুদের জন্য নানা আয়োজন করেন বন্ধুরা। সকালের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এরপর দুপুরে মধ্যাহ্নভোজ ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।
এর আগে শিশুদের নিয়ে শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলশী বন্ধুসভার সমন্বয়ক হারুন অর রশিদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বর্ণের হাতেখড়ি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিনা তাকসমুস, খুলশী বন্ধুসভার আহ্বায়ক এম এইচ স্বপন, বন্ধু দিদারুল ইসলাম, রহম আলী, জমির উদ্দিন, ইব্রাহিম খলিল, আফসানা বৃষ্টি, ফারজানা কবির, ইভা রহমান প্রমুখ। উল্লেখ্য, এই আয়োজনে সহযোগিতা করেন বর্নের হাতেখড়ি বিদ্যালয়। বিজ্ঞপ্তি।

কক্সবাজার কলেজে অভিভাবক সমাবেশ
কক্সবাজার সরকারি কলেজ ছাত্রীনিবাসের আবাসিক ছাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ ও নিরাপত্তার নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা ৪ এপ্রিল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী। উপাধ্যক্ষ ও ছাত্রীনিবাস পরিচালনা কমিটির সভাপতি মো. ছলিমুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কলেজশিক্ষক পরিষদের সম্পাদক মো. সোলাইমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. গিয়াস উদ্দিন, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মফিদুল আলম ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ছানোয়ারা বেগম, বাংলা বিভাগের প্রভাষক ফায়েজুন্নেছা প্রমুখ। —নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

প্রধানমন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাক্ষাৎ
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা ৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ৫৭ সদস্যবিশিষ্ট আইনজীবী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. আবদুর রশীদ। এই সময় প্রধানমন্ত্রীর সামনে চট্টগ্রাম আইনজীবী সমিতির নেতারা বিভিন্ন দাবি তুলে ধরেন।
বৈঠকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সহসভাপতি সুধীর চন্দ্র তালুকদার, সহসভাপতি মো. ছুরত জামাল, পাঠাগার সম্পাদক টিপু সুলতান খান, সাংস্কৃতিক সম্পাদক এহতেশাম পারভেজ সিদ্দিকী, নির্বাহী সদস্য আবু সুফিয়ান, মানস দাশ, শহীদুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।

সবুজ সংঘের শিক্ষাসামগ্রী বিতরণ
সাতকানিয়া পৌরসভার গাটিয়াপাড়া সবুজ সংঘের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান ১২ এপ্রিল গাটিয়াপাড়া মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আবদুর রহিম।
বক্তব্য দেন তরুণ শিল্প উদ্যোক্তা লোকমান হাকিম, রাজনীতিক সাইদুর রহমান, সাংবাদিক সৈয়দ মাহফুজ-উন-নবী, শিক্ষক মো. আবু তাহের, শর্মিষ্ঠা চৌধুরী, এম বদিউল আলম, মো. জাবেদ, মো. আলমগীর প্রমুখ ।
—সাতকানিয়া প্রতিনিধি

শিরীণ আখতারের ‘মৎস্যকন্যা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, সাংবাদিকতা ও সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সত্যানুসন্ধান। অন্ধকার থেকে মুক্তির আন্দোলন এ দুটি ক্ষেত্রের চিরায়ত বৈশিষ্ট্য। লেখকেরা সব সময় সত্যানুসন্ধানে নিয়োজিত থাকেন।
১২ এপ্রিল চট্টগ্রাম একাডেমি আয়োজিত কথাসাহিত্যিক শিরীণ আখতারের উপন্যাস মৎস্যকন্যার প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আনোয়ারা আলম। বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী ও বাংলা বিভাগের অধ্যাপক মহীবুল আজিজ। আবৃত্তিশিল্পী আয়েশা শিমুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক রাশেদ রউফ। লেখকের পরিচিতি তুলে ধরেন আবৃত্তিশিল্পী তাসকিয়াতুন নুর।
প্রধান অতিথি আরও বলেন, শিরীণ আখতার সমাজকে প্রশ্ন করেছেন নানাভাবে। সাধারণভাবে তিনি এ উপন্যাসের মাধ্যমে আমাদের চিন্তার খোরাক জুগিয়েছেন। আমরা গণ্ডির মধ্যে আবদ্ধ, যেখানে মেয়েদের যথাযথ সম্মান দিতে পারি না। তাই এ সমাজকে ভাঙতে হবে। বিজ্ঞপ্তি।

মমতার উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উদ্যাপন
বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মমতার উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ৭ এপ্রিল এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মমতার প্রধান নির্বাহী রফিক আহমদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার সহকারী সিভিল সার্জন মুহাম্মদ রফিক উদ্দীন।
বক্তব্য দেন মমতার উপপ্রধান নির্বাহী মো. ফারুক, পরিচালক (সমন্বয়) স্বপ্না তালুকদার, পরিচালক (অর্থ) মুহাম্মদ শাহরিয়ার, উপপরিচালক (কর্মসূচি) ছিবগাত উল্লাহ মো. আরিফ, চিকিৎসা কর্মকর্তা কাজী কাসমিন নাহার প্রমুখ। বিজ্ঞপ্তি।