এই নগরে-দূরগ্রামে
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ল্যাঙ্গুয়েজ ল্যাব উদ্বোধন
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বিদ্যানগর ক্যাম্পাসে ইংরেজি বিভাগের নতুন ডিজিটাল ল্যাঙ্গুয়েজ ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক অজিত কুমার দাশ। ল্যাব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সরোজ কান্তি সিংহ হাজারী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. নুরুল হুদা শিকদার। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক খালেদ বিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক মো. আব্দুর রশীদ, সহকারী রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার প্রমুখ।
সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, বিশ্বায়নের এই যুগে উন্নত শিক্ষা গ্রহণে প্রযুক্তির বিকল্প নেই। বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতে সহজেই প্রযুক্তির মাধ্যমে উন্নত শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য বিশ্ববিদ্যালয় সচেষ্ট। এর ধারাবাহিকতায় ইংরেজি বিভাগের জন্য এই আধুনিক ল্যাব তৈরি করা হয়েছে। বিজ্ঞপ্তি।
মির্জা আহমেদ ইস্পাহানী উচ্চবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন
নগরের পাহাড়তলীর মির্জা আহমেদ ইস্পাহানী উচ্চবিদ্যালয়ে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এরপর ইস্পাহানী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মির্জা আলী বেহরুজ ইস্পাহানি নতুন ভবন উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ইস্পাহানি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানী, ইস্পাহানী গ্রুপের পরিচালক মির্জা শাকির ইস্পাহানী, হাসান ইস্পাহানী, পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলসের প্রধান পরিচলন কর্মকর্তা মাহবুবুল আলম, টি ব্লেন্ডিং অ্যান্ড প্যাকেজিং কারখানার মহাব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মোস্তফা, ইস্পাহানী গ্রুপের সাপ্লাই চেইন বিভাগের মহাব্যবস্থাপক ফৌজিয়া ইয়াসমিন প্রমুখ। বিজ্ঞপ্তি।
সিইউজের নবনির্বাচিত কমিটির প্রথম সভা
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নবনির্বাচিত কমিটির প্রথম সভা গত বৃহস্পতিবার সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এজাজ ইউসুফী। সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সাংগঠনিক মাস, মে দিবস পালন ও তিন দিনব্যাপী বুনিয়াদি সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজনসহ নানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের পরিচালনায় সভায় বক্তব্য দেন সাবেক সভাপতি শহীদ উল আলম, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য মোহাম্মদ ফারুক, সিইউজের সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, যুগ্ম সম্পাদক ম. শামসুল ইসলাম, অর্থ সম্পাদক আবসার মাহফুজ, সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, নির্বাহী সদস্য রাশেদ মাহমুদ, ফারুক তাহের, এনামুল হক, প্রতিনিধি ইউনিট প্রধান সমীর বড়ুয়া, দৈনিক আজাদীর ইউনিট প্রধান খোরশেদ আলম, পূর্বকোণ ইউনিটের ডেপুটি প্রধান রোকসারুল ইসলাম, সুপ্রভাত বাংলাদেশ ইউনিট প্রধান স ম ইব্রাহীম, কর্ণফুলী ইউনিট প্রধান মোহাম্মদ আলী পাশা, চট্টগ্রাম মঞ্চ ইউনিট প্রধান নুরুল আমীন চৌধুরী, সিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।
পটিয়া কুসুমপুরায় শেখ রাসেল স্মৃতি ক্রিকেটের ফাইনাল সম্পন্ন
পটিয়া উপজেলা কুসুমপুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শেখ রাসেল স্মৃতি সংসদ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী সভা ৪ এপ্রিল রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা ছাত্রলীগের নেতা দিদারুল আলমের সভাপতিত্বে ছাত্রনেতা ফোরকানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ নাছির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ মোরশেদ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোহাম্মদ জাবেদ। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন। বক্তব্য দেন কুসুমপুরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, পটিয়া উপজেলা ছাত্রলীগের নেতা রেজাউল করিম চৌধুরী, গাজী আজগর আলী, মোহাম্মদ হারুন, রমজান আলী, দেলোয়ার, নুরুল হাকিম, মহিউদ্দিন, আরিফ, রোহান প্রমুখ। ফাইনাল খেলায় ‘চাপড়া ইয়াং প্যাসিফিক ক্রিকেট সংঘ’ ৩৪ রানে ‘উত্তর দেয়াং কোঠরপাড়া ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজ্ঞপ্তি।
মোহরা শতায়ু মর্নিং ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
মোহরা শতায়ু মর্নিং ফ্রেন্ডস ক্লাবের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল নানা কর্মসূচি পালিত হয়। সকালে শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ ছাড়া ছিল পান্তা-ইলিশ খাওয়া, আলোচনা সভা, খেলাধুলা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোরশেদুল আলম কাদেরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেক। বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র জোবাইরা নার্গিস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ক্লাবের সহসভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মনোজ কুমার দত্ত প্রমুখ। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী মো. মেহেদী হাসানকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন খায়রুল বাশার। বিজ্ঞপ্তি।
নগর সৈনিক লীগের সভা
বিগত সরকারের পাঁচ বছরের সাফল্য শিরোনামে চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে ১৩ এপ্রিল বিকেল তিনটায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
সংগঠনের মহানগর কমিটির সভাপতি এয়াছিন চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের নগর সদস্য এস এম সালাহউদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জি এইচ এম কাজল। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক এ কে এম এলাহি, মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক কাউন্সিলর পেয়ার মোহাম্মদ, উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. জাকারিয়া প্রমুখ।
সভায় বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির নেতারা আ জ ম নাছির উদ্দিনকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। বিজ্ঞপ্তি।
সাদার্ন বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা মেলা
সাদার্ন বিশ্বাবদ্যালয়ে সম্প্রতি দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ১৫টি স্টলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত পণ্য প্রদর্শন করেন। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলী। এই সময় তিনি বলেন, একমাত্র সফল উদ্যোক্তারাই পারে দেশের মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসা প্রশাসন বিভাগের ডিন আবদুল মুক্তাদীর, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান এবং অধ্যাপিকা হাসিনা জাকারিয়া।
মেলায় শিক্ষার্থীরা আকর্ষণীয় ডিজাইনের জামদানি শাড়ি ও থ্রি-পিস, মাটির গয়না, বাঁশ ও বেতের তৈরি পণ্য প্রদর্শন করেন। মেলার সার্বিক পরিকল্পনা এবং তত্ত্বাবধানে ছিলেন ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কাজী নাজমুল হুদা। বিজ্ঞপ্তি।
উজানটিয়া খান বাহাদুর উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় খান বাহাদুর ফাউন্ডেশন পরিচালিত উজানটিয়া খান বাহাদুর উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১২ এপ্রিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ আলী চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি লেখক আহমদুল ইসলাম চৌধুরী।
উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আতিক উল্লাহ, বিদ্যালয় পরিচালনা কমিটির কমিটির সদস্য তোফাজ্জল করিম, রেজাউল করিম চৌধুরী, মোছাদ্দেকুল করিম চৌধুরী, মুহাম্মদ ইলিয়াছ, খায়রুল ইসলাম, মুহাম্মদ হারুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠান শুরুর আগে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি।
পুরাতন গির্জা ব্যবসায়ী কল্যাণ সমিতির বর্ষপূর্তি
নগরের পুরাতন গির্জা ব্যবসায়ী কল্যাণ সমিতির বর্ষপূর্তি অনুষ্ঠান, বাংলা বর্ষবিদায় ও বরণ অনুষ্ঠান ১৩ এপ্রিল রাতে লালদীঘিরপাড় ‘দি হার্ট অব চিটাগাং’-এ অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি সৈয়দ আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, সমিতির উপদেষ্টা এরশাদ উল্লাহ, আবু বকর সিদ্দিকী, পরেশ চন্দ্র চৌধুরী, কালিপদ দাশ, এ এম নুরুল আলম, নুরুল আবছার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আশীষ কুমার ভট্টাচার্য। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি।
বিপ্লবী বিনোদ বিহারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রত্যয় ’৭১-এর স্মরণসভা
বিপ্লবী বিনোদ বিহারীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রত্যয় ’৭১- এর উদ্যোগে বিপ্লবী কুঠিরে এক স্মরণসভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুদ্দিন খালেদ বাহার। বক্তব্য দেন সাধারণ সম্পাদিকা শামীমা হারুন, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক এস এম দিদার, যুবলীগ নেতা সিজার বড়ুয়া, প্রকৌশলী আশুতোষ দাশ, প্রকৌশলী টিকে সিকদার, সংগঠক রবিশংকর আচার্য, রতন আচার্য, সালমা জাহান মিলি, বাবু দে, সাইফুদ্দীন, নূর মোহাম্মদ প্রমুখ।
সভার শুরুতে বিনোদ বিহারীর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিজ্ঞপ্তি।
প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে বর্ষবরণ ও পিঠা উৎসব
পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও বৈশাখী সংগীতের মাধ্যমে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে বাংলা নববর্ষ উদ্যাপিত হয়। এ উপলক্ষে বৈশাখী মেলা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসব উদ্বোধন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো. জিয়াউদ্দীন আহমেদ ও উপাধ্যক্ষ ই ইউ এম ইনতেখাব।
মেলায় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. রেজাউল হক চৌধুরী, সদস্য সচিব মো. গোলজার আলম, পরিচালক মো. জসীম উদ্দিন, ফিরোজ চৌধুরী, মাসুদুল আমিন খান, আশরাফুল হক খান ও সোলায়মান খান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যবসায় শিক্ষা বিভাগের প্রধান নাহিদ সুলতানা চৌধুরী। বিজ্ঞপ্তি।