এই নগরে-দূরগ্রামে
আন্তর্জাতিক সুফি সম্মেলন অনুষ্ঠিত
সুফিবাদ, ওলিবাদ, আন্তধর্মীয় সংঘাত ইত্যাদি বিষয় নিয়ে নগরে অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী আন্তর্জাতিক সুফি সম্মেলন। মাইজভান্ডারি একাডেমির আয়োজনে চট্টগ্রাম মেডিকেল কলেজে অবস্থিত শাহ আলম বীর উত্তম মিলনায়তনের চত্বরে এই সম্মেলনের উদ্বোধন করা হয় ১৭ এপ্রিল।
এতে সভাপতিত্ব করেন মাইজভান্ডারি একাডেমির সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। সুফি সম্মেলন উদ্বোধন করেন মাইজভান্ডার শরিফ গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান। স্বাগত বক্তব্য দেন মাইজভান্ডারি একাডেমির উপদেষ্টা ও চবি অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুফি সম্মেলনের সেক্রেটারি জেনারেল এওয়াই এম জাফর।
সুফি মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পাকিস্তানের সুফি বিশেষজ্ঞ অধ্যাপক হাসান মহিউদ্দিন কাদেরী এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব তাসমানিয়ার অধ্যাপক আবু বকর সিরাজুদ্দিন। এ ছাড়া বক্তব্য দেন সেলিম জাহাঙ্গীর, সৈয়দ মুহাম্মদ সাজ্জাদ কবির, মুহাম্মদ হেলাল উদ্দিন, সৈয়দ জালাল উদ্দিন আল আযহারী এবং জিনবোধি ভিক্ষু।
শুক্রবার ও শনিবার মাইজভান্ডার দরবার শরীফসহ চট্টগ্রাম মহানগর ও জেলার ইসলামী ঐতিহ্যমন্ডিত স্থাপনাসমূহ পরিদর্শন করেন দেশি-বিদেশি সুফি ব্যক্তিত্ব ও ইসলামী চিন্তাবিদেরা। শনিবার সমাপনী দিবসে সকাল সাড়ে নয়টায় আগ্রাবাদ চট্টগ্রাম চেম্বার হাউস মিলনায়তনে আলোচন সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মিসর আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল ফারুক জিব্রিল মাহমুদ। বিজ্ঞপ্তি।
পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন সেশনের ক্লাস শুরু ৪ মে
চট্টগ্রামস্থ পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন সেশনের ক্লাস শুরু হচ্ছে ৪ মে থেকে। ২১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক মো. নূরল আনোয়ারের সভাপতিত্বে একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম এনামুল হক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জহির আহমেদ, ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক মো. মুজিবুর রহমান, এহসানুল হক, টিপু সুলতান, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর ও বিবিএ বিভাগের চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষকেরা। উল্লেখ্য, গ্রীষ্মকালীন সেশনে এখনো ভর্তি কার্যক্রম চলছে। বিজ্ঞপ্তি।
প্রতিটি শিশুকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে: আনিস
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, আলোকিত সমাজ গড়তে প্রত্যেক শিশুকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। এ জন্য বিদ্যালয়ের শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। উত্তর মাদার্শা আনোয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনর্নির্মিত ভবনের উদ্বোধন ও বিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সমিহা সলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউনুচ গণি চৌধুরী, হাটহাজারী শিক্ষা কর্মকর্তা মো. আবদুল হামিদ, উপজেলা ভূমি কর্মকর্তা মো. সামশুদ্দিন, শিক্ষক আবু তাহের, খালেদা বেগম চৌধুরী, লায়ন হুমায়রা কবির চৌধুরী, নাজরিন রহমান, হাসিনা সেলিম, সৈয়দা মাসুদা খাতুন, জামাল উদ্দিন, শিপ্রা বড়ুয়া, আবেদা বেগম, আলতাফুল আলম, শফিউল্লাহ প্রমুখ।
এ ছাড়া বিনা মূল্যে চক্ষুশিবির, রক্তের গ্রুপ নির্ণয়, শিশুদের দৃষ্টিশক্তি পরীক্ষণ, ২০১২ সালের ডা. সানাউল্লাহ স্মৃতি বৃত্তি প্রদানও করা হয় এই অনুষ্ঠানে। বিজ্ঞপ্তি।
শহীদ শেখ মোজাফ্ফর আহম্মদ ও শেখ আলমগীর স্মরণে সভা
মুক্তিযুদ্ধে শহীদ শেখ মোজাফ্ফর আহম্মদ ও শেখ আলমগীরের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রত্যয় ’৭১ এর উদ্যোগে স্মরণসভা ১৭ এপ্রিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ।
সংগঠনের সাধারণ সম্পাদিকা শামীমা হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এসকে পাল।
বিশেষ অতিথি ছিলেন দীপঙ্কর চৌধুরী ও মুহাম্মদ শামসুল হক। বক্তব্য দেন পরিতোষ বড়ুয়া, সাইফুদ্দিন খালেদ, সিজার বড়ুয়া, রতন আচার্য্য, মো. মছরুল হোসেন, ফারজানা, আশীষ বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।
‘প্রকৃত অর্থে কলম সৈনিক ছিলেন এবিএম মূসা’
‘সাংবাদিক এবিএম মূসা ছিলেন একজন প্রকৃত কলম সৈনিক। তাঁর ক্ষুরধার লেখনীতে দুর্নীতির চিত্র ও সমাজের অসংগতি উঠে আসত। তিনি ছিলেন সত্য অনুসন্ধানের মূর্ত প্রতীক, আপসহীন যোদ্ধা। সত্য প্রকাশে ছিলেন নির্ভীক।’ ১৭ এপ্রিল সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে আয়োজিত স্মরণসভায় বক্তারা তাঁর কর্মময় জীবনের ওপর আলোকপাত করতে গিয়ে এসব কথা বলেন।
ফেনী প্রেসক্লাবের সভাপতি বখতেয়ার ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল করিম মজুমদার, আবু তাহের, মীর হোসেন, সাংবাদিক কামাল উদ্দিন ভুঞা, রবিউল হক, দিলদার হোসেন, এনএন জীবন, শেখ কামাল প্রমুখ। সভায় তাঁর আত্মার শান্তি কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
—নিজস্ব প্রতিবেদক, ফেনী
পাণ্ডুলিপি সম্পাদনা বিষয়ক কর্মশালা
পাণ্ডুলিপি সম্পাদনা ও নির্ঘণ্ট প্রণয়নকারী প্রতিষ্ঠান ‘সম্পাদনা’র উদ্যোগে ২৬ এপ্রিল চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির আমেরিকান কর্নারে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় সহযোগিতা করছে বাতিঘর, খড়িমাটি ও আমেরিকান কর্নার চট্টগ্রাম।
কর্মশালায় সৃজনশীল ও গবেষণামূলক পাণ্ডুলিপি সম্পাদনা, বাংলা বাক্য ও প্রমিত বাংলা বানান, প্রুফ সংশোধন, মুদ্রণ ও বাঁধাই ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আজ ২৪ এপ্রিল নিবন্ধনের শেষ তারিখ। বিস্তারিত ফোনে (০১৭৬২-০১৬১৩১, ০১৭১১-৯০৩২১২, ০১৭১৩-৩০৪৩৪৪) জানা যাবে। বিজ্ঞপ্তি।
বাতিঘরে শারমিন আহমদের গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান কাল
শারমিন আহমদ রচিত তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় প্রেসক্লাব ভবনস্থ গ্রন্থবিপণি কেন্দ্র বাতিঘরে অনুষ্ঠিত হবে। স্বাধীনতা ও স্বাধীনতা-পরবর্তী ইতিহাসের এই দলিল গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে আলোচনা করবেন ব্যারিস্টার আমীর-উল ইসলাম, ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ও ড. মইনুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। আরও উপস্থিত থাকবেন এই গ্রন্থের লেখক শারমিন আহমদ, প্রকাশনা সংস্থা ঐতিহ্য প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম। বিজ্ঞপ্তি
নভো নরডিস্কের ইনসুলিন ট্রেসিবার মোড়ক উন্মোচন
নভো নরডিস্ক উদ্ভাবিত টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিস চিকিৎসায় নতুন ব্যাসাল ইনসুলিন ট্রেসিবার মোড়ক উন্মোচন অনুষ্ঠান ২২ এপ্রিল হোটেল পেনিসসুলাতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক আবদুস সালেক মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সভাপতি মো. মজিবুল হক খান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শহিদুল গণি ও কলেজের সহকারী অধ্যাপক আমিন উদ্দিন এ খান । বিজ্ঞপ্তি
মুজাফ্ফরাবাদ কালীমন্দিরের সাধারণ সভা
মুজাফ্ফরাবাদ সর্বজনীন কালীমন্দিরের বার্ষিক সাধারণ সভা ১১ এপ্রিল মন্দির চত্বরে সাবেক সভাপতি বিধান রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় গত তিন বছরের হিসাব পেশ করেন সাধারণ সম্পাদক নারায়ণ চৌধুরী। দ্বিতীয় প্রস্তাবে সভাপতি গৌরীশঙ্কর চীেধুরী মন্দির উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাবুল চৌধুরী, ঋষিকেশ চৌধুরী, তপন চৌধুরী, জ্ঞানতোষ চৌধুরী, অটল চৌধুরী, অসীম চক্রবর্তী, প্রদীপ কর প্রমুখ। সভায় প্রণব চৌধুরীকে সভাপতি ও কাঞ্চন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে মন্দিরের স্থায়ী কমিটি ও একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি।
দৌলতপুর কিন্ডারগার্টেনে ভিত্তিফলক উন্মোচন
সাবেক উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ বলেছেন, ‘শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। যুগের সঙ্গে তাল মিলিয়ে কিন্ডারগার্টেন শিক্ষা বিস্তারে এক অনন্য ভূমিকা রাখছে।’
তিনি ১৯ এপ্রিল ফটিকছড়ি উপজেলার দৌলতপুর কিন্ডারগার্টেনের নিজস্ব ভবনের ভিত্তিফলক উন্মোচন শেষে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় গুলতাজ মেমোরিয়াল বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রবীণ শিক্ষক হরিপ্রদ দাশকে সংবর্ধনা দেওয়া হয়।
সমাবেশের উদ্বোধন করেন তৈয়বা খাতুন। গুলতাজ মেমোরিয়াল বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সোহরাব জব্বার চৌধুরী। আরও বক্তব্য দেন আহমেদ আবেদীন, খালেদ আবেদীন, হরিপ্রদ দাশ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৌলত শওকত।
—ফটিকছড়ি প্রতিনিধি
সাতকানিয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচ
সাতকানিয়া পৌরসভা গোয়াজরপাড়ার সামাজিক সংগঠন ক্যানভাসের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ ১৪ এপ্রিল দক্ষিণ ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র একাদশ জুনিয়র একাদশকে সাত উইকেটে পরাজিত করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সংগঠনের সভাপতি মো. ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. আয়ুব চৌধুরী। বক্তব্য দেন আবছার উদ্দিন, জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি মো. আয়ুব চৌধুরী সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিজয়ী ও পরাজিত উভয় দলকে অভিনন্দন জানান। বিজ্ঞপ্তি।