এই নগরে— দূরগ্রামে
‘নারীরাই পারে পুরুষের বিপথগামী হওয়া ঠেকাতে’‘পুরুষকে অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে নারীরাই পারে কার্যকর ভূমিকা রাখতে। স্বামী যদি হঠাৎ স্বাভাবিকের চেয়ে বেশি টাকা-পয়সা নিয়ে ঘরে ফেরেন, তাহলে স্বামীর কাছে টাকার উৎস জানতে চাইতে পারেন স্ত্রী। স্ত্রী বা মা যদি অনমনীয় হন, তবে অনৈতিক কাজে নিরুৎসাহিত হবেন পুরুষেরা।’ছিপাতলী মানবকল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে হাটহাজারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বাবুল আকতার এ কথা বলেন। গত রোববার দুপুরে স্থানীয় কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী ইসরাত জাহান।সভায় উপস্থিত দেড় শতাধিক নারী সদস্যের উদ্দেশে বাবুল আক্তার বলেন, ‘যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত।’ছেলেমেয়েদের পড়ালেখায় মায়ের ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে বাবুল আকতার বলেন, ‘মা যদি নিয়মিত সন্তানের পড়ালেখার খোঁজ নেন, তাহলে অবশ্যই সন্তান উন্নতি করবে, বিপথে যাবে না।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ডভিশন হাটহাজারীর ব্যবস্থাপক মার্ক দিলীপ মণ্ডল, ছিপতলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলাম ও ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রেহেনা পারভীন প্রমুখ। শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। মধ্যাহ্নভোজের পর সংগঠনের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। —হাটহাজারী প্রতিনিধিচট্টগ্রাম ফাউন্ডেশন ট্রাস্টের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানচট্টগ্রাম ফাউন্ডেশন ট্রাস্টের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্প্রতি প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র এম মন্জুর আলম। ট্রাস্ট্রের চেয়ারম্যান ইসকান্দর আলী চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাউদার্ন ইউনির্ভাসিটির প্রতিষ্ঠাতা ট্রেজারার সরওয়ার জাহান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রামকেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হারুন, চট্টগ্রাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক রওশন আকতার হানিফ ও লায়ন নাদের খান। বক্তব্য দেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান কাজী সাইফুদ্দিন আহমদ চৌধুরী, ট্রাস্টি সেক্রেটারি সিরাজুল করিম, ট্রাস্টি (অর্থ) মোহাম্মদ হারুন প্রমুখ। এ অনুষ্ঠানে বিভিন্ন কলেজ-মাদ্রাসার ৫০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন মেধাবৃত্তি ও সনদ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।বিডি-রেড আবাসন মেলা উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিডি-রেড আবাসন মেলা উপলক্ষে ৭ অক্টোবর নগরের ডিসি হিলে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চিত্রাঙ্কনের বিষয়—আমার বাড়ি। ছয় থেকে ১৪ বছর বয়সের শিশুরা এতে অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় বাছাই করা ৫০টি ছবি ১২ থেকে ১৫ অক্টোবর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউট প্রাঙ্গণে বিডি-রেড আবাসন মেলায় প্রদর্শিত হবে। নিবন্ধনের জন্য যোগাযোগ করা যাবে ০১৭২৪৩০৮০৮৮, ০১৮১৮১৫৭৪২৮, ০১৭১১৪৪০৪৯৪ নম্বরে। বিজ্ঞপ্তি। মাইজভান্ডারি একাডেমির রূহানি সংলাপ মাইজভান্ডারি একাডেমির মাসিক রূহানি সংলাপ গত ২৮ সেপ্টেম্বর নগরের লালখান বাজার বাঘঘোনা দায়রা শরিফে গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন খায়রুল বশর হক্কানি, সাইফুল্লাহ সুলতানপুরি সালেহ সুফিয়ান প্রমুখ। বিজ্ঞপ্তি।