এই নগরে— দূরগ্রামে
পরিবার পরিকল্পনা পেশাজীবী সমন্বয় পরিষদের বিভাগীয় সমাবেশচট্টগ্রামে পরিবার পরিকল্পনা পেশাজীবী সমন্বয় পরিষদের বিভাগীয় সমাবেশ গত শুক্রবার নগরীর পাঁচলাইশে দি কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ শরীফ। বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এম এম নিয়াজউদ্দিন, বিএমএ চট্টগ্রামের সভাপতি শেখ শফিউল আজম প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক শেখ রুকুনুদ্দীন আহ্মদ।সমাবেশে প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেন, যাঁদের সন্তান দুইয়ের অধিক, ভবিষ্যতে তাঁদের এই বিভাগে চাকরির সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, দেশে অন্য সময়ের তুলনায় শিশু ও মাতৃ মৃত্যুহার কমেছে উল্লেখযোগ্য হারে। এই হার শূন্যের কোটায় আনতে পারলেই সফলতা আসবে। এ জন্য দেশের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। বিজ্ঞপ্তি।ওয়ার্ল্ড ফেডারেশন অব হোমিওপ্যাথির সেমিনার‘আধুনিক বিশ্বে স্বাস্থ্য রক্ষায় হোমিওপ্যাথির ভূমিকা’ শীর্ষক হোমিও সেমিনার গত ৩০ সেপ্টেম্বর নগরের আগ্রাবাদের একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ফেডারেশন অব হোমিওপ্যাথি চট্টগ্রাম বিভাগীয় কমিটি এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি মো. মোশারফ হোসাইন। সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি এস এম মিজানুর রহমান। বক্তব্য দেন জ্যেষ্ঠ সহসভাপতি নিজাম উদ্দিন, মো. নুরুল আমিন, এস কে দেব, সাধারণ সম্পাদক শেখ সাব্বির উদ্দিন আহমেদ, জেলা সভাপতি শরিফুল কবির, রাঙামাটি জেলা সভাপতি রূপম দেওয়ান, কক্সবাজার জেলা সভাপতি এনামুল হক, মহানগর আহ্বায়ক ফজলুল হক সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. আলাউদ্দীন। আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক বিশ্বে হোমিওপ্যাথির গুরুত্ব অপরিসীম। এ ক্ষেত্রে চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে হোমিও চিকিৎসা এগিয়ে যাচ্ছে। বিজ্ঞপ্তি।নবজাগরণ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্নমিরসরাইয়ে নবজাগরণ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ গত ৩০ সেপ্টেম্বর মিরসরাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। খেলার উদ্বোধন করেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন। খেলার সঞ্চালনায় ছিলেন মহিবুল আলম ও পরিচালনায় ছিলেন সুলতান মুহাম্মদ শাহীন। খেলা শেষে মিরসরাই পৌরসভার কাউন্সিলর নুরুন নবীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন মিরসরাই কলেজের অধ্যাপক মো. নাসির উদ্দিন, সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর, কাউন্সিলর রিজিয়া বেগম, সমাজকর্মী আনোয়ার হোসেন, ছাত্রনেতা জাফর ইকবাল, জাহেদুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভা মিরসরাই ইউনিটের সহসভাপতি হোসাইন সবুজ প্রমুখ।বক্তারা বলেন, যুবসমাজ যেখানে নেশার জগতে হাবুডুবু খাচ্ছে, সেখানে নবজাগরণ সংঘের ফুটবল খেলার আয়োজন প্রশংসার দাবিদার। তাঁরা ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। আয়োজকেরা জানান, নবজাগরণ গোল্ডকাপ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। চূড়ান্ত খেলায় সীতাকুণ্ডের শান্তিসংঘ ফুটবল একাদশ টাইব্রেকারে ৫-৪ গোলে মিরসরাই কলেজ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। —মিরসরাই প্রতিনিধি