এই নগরে—দূর গ্রামে
কাজেম আলী উচ্চবিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধনকাজেম আলী উচ্চবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন সাংসদ নুরুল ইসলাম বিএসসি। এ সময় উপস্থিত ছিলেন সাংসদ মেহ্জাবিন মোরশেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ উমর ফারুক, সদস্য আইয়ুব আলী, মোহাম্মদ সেলিম, প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াসউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মোবারক আহমদ প্রমুখ। ভবন উদ্বোধন শেষে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।নানা আয়োজনে চুয়েট সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীদিনব্যাপী নানা আয়োজনে উদ্যাপিত হলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সাংবাদিক সমিতির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকালে কেক কাটা, ‘প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা এবং বিকেলে প্রাক্তন ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে পুনর্মিলনী অনুষ্ঠান।১৬ ডিসেম্বর সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। চুয়েটের পূর্ব গ্যালারিতে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আতাউর রাব্বির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে চুয়েটকে আরও সামনের দিকে এগিয়ে নিতে।’ অন্যদের মধ্যে বক্তব্য দেন চুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মুহাম্মদ সাক্বী কাউসার, যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক সজল চন্দ্র বণিক, মো. আব্দুল ওয়াজেদ প্রমুখ। চুয়েট প্রতিনিধিজীনামেজু আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনজীনামেজু আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলন ৯ ডিসেম্বর লামার ইয়াংছা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ছিল শোভাযাত্রা, পিণ্ডদান, ধর্মসভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা। ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন থাইল্যান্ড মহাচুলালংকার রাজা বিদ্যালয়ের প্রভাষক ফরাখুরু পরিয়াথিইয়ানুসাদ। সভাপতিত্ব করেন সংঘনায়ক উ. উইজিয়া। অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা মারমা, থাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল টান্ট ডিসা, লামা উপজেলা চেয়ারম্যান মো. ইসমাইল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াই চিং মারমা, সাচিং প্রু মারমা, জাকের হোসেন মজুমদার ও জীনামেজু অনাথ আশ্রমের ভূমিদাতা মাহবুবুর রহমান। বক্তব্য দেন চন্দ্র বংশ থের, নন্দমালা ভিক্ষু, বিজয় বড়ুয়া, অজিত কুমার বড়ুয়া, শহীদুজ্জামান, অংচিং মারমা প্রমুখ। বিজ্ঞপ্তি।বিজয়ের ৪০ বছর পূর্তিতে চট্টগ্রামে বন্ধুসভার আয়োজনবিজয়ের ৪০ বছর পূর্তিতে প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা পালন করে নানা কর্মসূচি। সকালে পাহাড়তলীর বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের অনুষ্ঠান। এরপর খুলশী বন্ধুসভার উদ্যোগে ও সাস বাংলাদেশের সহযোগিতায় পাহাড়তলীর সেগুন বাগান ওয়ার্কশপ গেট মাঠে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতা সংগ্রহ অভিযান শুরু হয়। এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজসেবক মাহফুজুল আলম। উপস্থিত ছিলেন প্রথম আলো খুলশী বন্ধুসভার আহ্বায়ক মুজিবুল হক ও মাহবুবুল আলম, সাস বাংলাদেশের হারুনুর রশীদ খান ও চৌধুরী নোমান। এদিকে, চট্টগ্রাম জেলা বন্ধুসভার উদ্যোগে ১৬ ডিসেম্বর ভোরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি শেখ জিয়াউল হক। উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দিন খোকনসহ বন্ধুসভার বন্ধুরা। আলোকিত প্রতিবেদককৃষি ব্যাংক পরিদর্শকদের পদোন্নতি দাবিকৃষি ব্যাংকের পরিদর্শকদের পদোন্নতি দেওয়ার দাবি জানিয়েছেন ব্যাংকের কর্মচারী ইউনিয়নের কর্মকর্তারা। বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির উদ্যোগে ব্যাংকের ষোলশহর ভবন চত্বরে এক বিক্ষাভ সমাবেশে বক্তারা এ দাবি জানান। সম্প্রতি কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আকতার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শ্রমিক লীগ নগর শাখার সভাপতি বখতিয়ার উদ্দিন খান। তিনি কৃষি ব্যাংকের পরিদর্শকদের অবিলম্বে পদোন্নতি দিয়ে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানান। বিজ্ঞপ্তি।ফটিকছড়ি সম্প্রযুগ প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন ও ফল প্রকাশসামাজিক সংগঠন সম্প্রযুগ শিক্ষা প্রকল্পের আওতায় প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা ২০১১ সম্পন্ন হয় ৯ ডিসেম্বর শুক্রবার ধর্মপুর মানদাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধর্মপুর কমলকৃষ্ণ বালিকা উচ্চবিদ্যালয়ে। এতে ফটিকছড়ি উপজেলার ৩২টি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ১৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে সুমি আকতার, প্রাপ্ত নম্বর ৮৯, দ্বিতীয় হয়েছে নাহিদা সুলতানা, তৃতীয় হয়েছে অভি দে নাথ, চতুর্থ রিজোয়ানুল কায়সার, পঞ্চম মোহাম্মদ শোয়েব আলম, ষষ্ঠ তারমিন সুলতানা, সপ্তম ফারহানা বিনতে এজাহার, অষ্টম আবু তৈয়ব, নবম লিংকন বড়ুয়া, দশম উম্মে হায়াত, একাদশতম ফাতেমাতুজ জোহরা, দ্বাদশতম মাছরুল হোসেন তাছিব। বিজ্ঞপ্তি।