এই নগরে—দূর গ্রামে
বন্ধুসভার নৌবিহার ৩ ফেব্রুয়ারিচট্টগ্রাম বন্ধুসভা ৩ ফেব্রুয়ারি নৌবিহার ও পিকনিকের আয়োজন করেছে। নিবন্ধন ফি ২৫০ টাকা। নিবন্ধন করা যাবে কাল বুধবার পর্যন্ত। বিস্তারিত ফোনে (০১৮১৪ ৯৪২২৩৯) জানা যাবে।সূর্যতরুণ সংঘের ফুটবল টুর্নামেন্ট শুরুপটিয়া উপজেলার মনসা সূর্যতরুণ প্রগতি সংঘ আয়োজিত অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ২৭ জানুয়ারি মনসা চৌমুহনীর মাঠে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ দস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবু সাদাত মোহাম্মদ সাঈদ। এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মহি। বিশেষ অতিথি ছিলেন ছাত্রনেতা নাজিম উদ্দিন, মোহাম্মদ হাশেম, শামীম চৌধুরী, তারেক হোসেন, মো. রেজা, বোরহান, আসিফ ইকবাল। সাধারণ সম্পাদক মো. সোহেলের পরিচালনায় সভায় বক্তব্য দেন মামুন, মাহবুব প্রমুখ। উদ্বোধনী খেলায় পটিয়া কেএসটি ক্রীড়া সংঘ ৩-০ গোলে সাদেরপাড়া ক্রীড়া একাদশকে পরাজিত করে। অপর খেলায় ১-০ গোলে মনসা একাদশকে পরাজিত করে। এই টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নিচ্ছে। বিজ্ঞপ্তিশীতার্তদের পাশে বন্ধুরাবেলা গড়িয়ে তখন দুপুর। রোদের তেজ নেই। ঠান্ডা হাওয়া ভরদুপুরে কাঁপন ধরিয়ে দিচ্ছে। এর মধ্যেও ইছামতী নদীর পাড়ে লাঠিতে ভর দিয়ে একটি কম্বলের জন্য অপেক্ষা করছেন সত্তরোর্ধ্ব চম্পা রানী দাস। আর কম্বল হাতে পেয়ে বৃদ্ধার সে কি আনন্দ! চট্টগ্রাম বন্ধুসভা ও চুয়েট ডিবেটিং সোসাইটির সদস্যরা ২৩ জানুয়ারি শীতবস্ত্র নিয়ে যান রাঙ্গুনিয়ার ঘাটচেক এলাকায়। ইছামতী পারের জেলেপল্লির দুই শতাধিক দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয় এসব শীতবস্ত্র। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দীন আহমেদ, চুয়েট ডিবেটিং সোসাইটির সভাপতি আরিফুর লিটন, সাধারণ সম্পাদক শেখ এহসান উদ্দীন, মো. রুবেল, তুষার শুভ্র, প্রতীক খান, মেহেদী হাসান, মুইন সাকিব, হাসান আল মাহমুদ, বাবুল, মোর্শেদ, পারভেজ, সুমন, শাহজাহান প্রমুখ। শীতবস্ত্র পেয়ে উৎফুল্ল ইছামতী জেলেপল্লির সর্দার বাবুল জলদাস বলেন, ‘শহর থেকে এত দূরে এসে গরিব মানুষের মধ্যে কম্বল ও গরম কাপড় বিতরণ করায় আমরা কৃতজ্ঞ।’দরবারে আজিজিয়ায় ওরস সম্পন্নহজরত শাহ সুফি মাওলানা সৈয়দ আজিজুর রহমান শাহ আল হাছানী আল মাইজভান্ডারি (রহ.) প্রকাশ শাহ সাহেবের ১২৫তম বার্ষিক ওরস ২১ জানুয়ারি রাউজান মিরাপাড়া দরবারে আজিজিয়া শরিফে অনুষ্ঠিত হয়। এতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা হাজার হাজার ভক্ত যোগ দেন। ওরসে মোনাজাত পরিচালনা করেন দরবারের সাজ্জাদানশিন মাওলানা সৈয়দ আবদুল্লাহ আল নোমান শাহ। বিজ্ঞপ্তি। সাদার্ন ইউনিভার্সিটিতে উদ্যোক্তা মেলা সাদার্ন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা সম্প্রতি শেষ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ট্রেজারার সরওয়ার জাহান। ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে এই মেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন অধ্যাপক আবদুল মুক্তাদীর, অতিরিক্ত রেজিস্ট্রার মনতাজুল ইসলাম চৌধুরী, সহকারী অধ্যাপক কাজী নাজমুল হুদা, ক্যারিয়ার প্লানিং অ্যান্ড ডেভলপমেন্ট কো-অর্ডিনেটর ফাহিমুল মাওলা প্রমুখ। মেলায় মোট ১০টি স্টল অংশ নেয়। শিক্ষার্থীরা এসব স্টলে তাঁদের উদ্ভাবিত বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো: ডাবের পানি বোতলজাত করে বাজারজাতকরণ, শুঁটকি মাছের প্যাকেজিং, বাঁশ ও বেতের তৈরি তৈজসপত্র ইত্যাদি। বিজ্ঞপ্তি।মোস্তফা সেন্টারের উদ্বোধননগরের আগ্রাবাদে মোস্তফা গ্রুপের নবনির্মিত ভবন ‘মোস্তফা সেন্টার’ উদ্বোধন হয়েছে সম্প্রতি। নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মোস্তফা গ্রুপের চেয়ারম্যান হেফাজতুর রহমান। এর আগে প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফের পীর মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দীন।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দীন, সিনিয়র ভাইস চেয়ারম্যান কফিল উদ্দীন, ভাইস চেয়ারম্যান শফিক উদ্দীনসহ পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীরা। উল্লেখ্য, ১৯৫২ সালে মোস্তাফিজুর মোস্তফা গ্রুপ প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই কোম্পানির ভোজ্যতেল, কাগজ, চা, জাহাজ-ভাঙাশিল্প, বিমা, চিংড়ি, তৈরি পোশাক, আমদানি-রপ্তানি ও পরিবহন ব্যবসা রয়েছে। বিজ্ঞপ্তি।সফিয়া মমতাজুল হক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানপূর্ব গাটিয়াডেঙ্গা সফিয়া মমতাজুল হক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২৪ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল বশর।আবুল বশর বলেন, ‘বাংলাদেশে বহু দরিদ্র মানুষ রয়েছে। তাদের শিক্ষার সুযোগ করে দেওয়া আমাদের কর্তব্য।’সভায় উপস্থিত ছিলেন মোরশেদ আহমদ, বিদ্যালয়ের শিক্ষক অমরেন্দ্রনাথ চক্রবর্তী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস কোরেশী। বিজ্ঞপ্তি।স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা দিল সন্ধানীস্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা জানাল মেডিকেল কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী । এ উপলক্ষে সন্ধানীর চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটে ২০ জানুয়ারি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. ফসিউর রহমান, ডা. মো. মজিবুল হক খান, অধ্যাপক তাহমিনা বানু, ডা. মো. নূর হোসেন ভূঁইয়া, ডা. রায়হান বানু, ডা. মমতাজ বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি নোশিন ফারজানা এবং সাধারণ সম্পাদক বুদ্ধদেব সরকার। সর্বোচ্চ রক্তদানকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম এবং ৮০ বার রক্তদান করে সর্বোচ্চ রক্তদাতার স্বীকৃতি পান এ এ কে নোমান আব্বাছী। বিজ্ঞপ্তি। বিশ্ব কুষ্ঠ দিবস পালিত বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, কুষ্ঠ নিরাময়যোগ্য রোগ এবং এটি ছোঁয়াচে নয়। এ রোগের ওষুধ আবিষ্কারের ফলে রোগীরা ছয় মাস থেকে এক বছরের মধ্যে সম্পূর্ণ ভালো হয়ে যাচ্ছে। কুষ্ঠরোগে আক্রান্তদের আর ভয় নেই। ২৯ জানুয়ারি চিটাগাং প্রোগ্রাম, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল ও জাতীয় কুষ্ঠ উচ্ছেদ কর্মসূচির উদ্যোগে ৫৯তম বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে আয়োজিত ‘মানবাধিকার প্রতিষ্ঠায় কুষ্ঠ আইন বাতিল হলো’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন মো. আবু তৈয়ব। সভাপতিত্ব করেন লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল চট্টগ্রামের প্রোগ্রাম পরিচালক জন অর্পণ সমদ্দার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের চর্ম ও যৌনরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল মাওলা, সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কোডেকের উপপ্রধান পরিচালক কমল সেনগুপ্ত ও পিপল অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কামাল উদ্দিন। স্বাগত বক্তব্য দেন প্রকল্প ব্যবস্থাপক ডা. সানাই প্রু ত্রিপুরা। প্রধান অতিথি ডা. মো. আবু তৈয়ব বলেন, ‘গত ২৪ নভেম্বর কুষ্ঠরোগ-সম্পর্কিত কালো আইন বর্তমান সরকার বাতিল করেছে। আমরা সবাই একযোগে সচেতন ও আন্তরিকভাবে কাজ করলে দেশ ও সমাজের উন্নয়ন অবশ্যই হবে।’ বিজ্ঞপ্তি।ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের সাধারণ সভাইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের ৪৩তম বার্ষিক সাধারণ সভা ২১ জানুয়ারি সকালে সদরঘাট এলাকায় কোম্পানির প্রধান কার্যালয় পদ্মা ভবনে অনুষ্ঠিত হয়।কোম্পানি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় কোম্পানির পরিচালক সরাফ উদ্দিন আহমেদ, এস এম রেজওয়ান হোসেন, রহুল আমিন, এ এইচ এম শামসুদ দোহা ও কোম্পানি সচিব মহিউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। সভায় কোম্পানির প্রতি নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ২০১০-১১ অর্থবছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।