এই নগরে—দূর গ্রামে
কাল শিল্পকলায় সাংস্কৃতিক অনুষ্ঠান মিলন মেলাআলিয়ঁস ফ্রঁসেজ ও ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে কাল সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে শুরু হচ্ছে ‘মিলন মেলা’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেবেন বাংলাদেশ ও ভারতের ছো ও গোটিপুয়া নাচের দল, বাউল, ঢোল, কালারিপায়াত্তুর শিল্পীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমেদ। বিজ্ঞপ্তি। মেঘলার ছয় বছর পূর্তিতে অনুষ্ঠানসৃজনশীল সংগঠন মেঘলার ছয় বছর পূর্তি ১ ফেব্রুয়ারি নগরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেঘলার সভাপতি মো. মাহমদুর রহমানের সভাপতিত্বে কথামালায় বক্তব্য দেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরী, মেরিট বাংলাদেশ ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ, চট্টগ্রাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ রওশন আক্তার, ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম, এনএসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাবেদ আবসার চৌধুরী, তাওয়াক্কুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ধ্রুব দাইয়ান প্রমুখ। অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরী বলেন, সমাজ প্রতিদিন পরিবর্তিত হচ্ছে, সে সঙ্গে মানুষের চাহিদাও পরিবর্তিত হচ্ছে। আর এ চাহিদা পরিবর্তনের ক্ষেত্রে মেঘলার মতো সংগঠনগুলো সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে সহযোগী ভূমিকা পালন করছে। সমাজ পরিবর্তন সৃজনশীলতার বিকল্প নেই। বিজ্ঞপ্তি। আমেরিকার মিশন ডিরেক্টরের সঙ্গে বিএনপিএসের মতবিনিময় সভা আমেরিকার মিশন ডিরেক্টর রিচার্ড গ্রিনের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) চট্টগ্রাম জেলা পাবলিক পলিসি ফোরামের (ডিপিপিএফ) নেতারা। নগরের একটি হোটেলে ৩১ জানুয়ারি এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভা আয়োজনে সহযোগিতা করে ইউএসএইড ও দি এশিয়া ফাউন্ডেশন। সভায় আমেরিকার মিশন ডিরেক্টর রিচার্ড গ্রিন বলেন, ‘স্বাস্থ্যসেবা প্রাপ্তি জনগণের অধিকার। কিন্তু নানাভাবে তা ব্যাহত হচ্ছে। এর কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ডিপিপিএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পাশাপাশি দ্বীপ জনপদ সন্দ্বীপের যোগাযোগব্যবস্থার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া প্রয়োজন।’্ বিএনপিএসের নির্বাহী পরিচালক রোকেয়া কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কিশোরী ও মাতৃস্বাস্থ্যের সামগ্রিক চিত্র তুলে ধরেন সন্দ্বীপের সমন্বয়কারী আবুল কাশেম শিল্পী। উত্থাপিত বিষয়ে করণীয় নিয়ে সভায় আলোচনা করেন ডিপিপিএফের সমন্বয়কারী জেসমিন সুলতানা ও সদস্য এম নাসিরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপিএসের পক্ষে উপপরিচালক শাহনাজ সুমী, চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক মো. ফেরদৌস আহমেদ, প্রকল্প সমন্বয়কারী নিনাদ আফরীন, জেলা সমন্বয়কারী কামরুন নাহার, সন্দ্বীপের ব্যবস্থাপক মো. সামছুদ্দিন, ডিপিপিএফের সদস্য মোস্তফা কামাল, শরীফ চৌহান প্রমুখ। বিজ্ঞপ্তি।চট্টলকুঁড়ি বিদ্যালয়ের যাত্রা শুরুপড়ালেখা ও সংস্কৃতিচর্চা মানুষের চেতনাকে শাণিত করে—এ লক্ষ্যে নগরের মেহেদীবাগে যাত্রা শুরু করেছে শিশুদের সুষ্ঠু শিক্ষা ও বিনোদনমূলক প্রতিষ্ঠান ‘চট্টলকুঁড়ি’। প্লে গ্রুপে নিয়মিত ক্লাস ও নবম শ্রেণী পর্যন্ত সাপ্তাহিক ক্লাসের মাধ্যমে শিশুদের গঠনমূলক শিক্ষা দেওয়া হবে। ২৭ জানুয়ারি বিদ্যালয়ের উদ্বোধনী ক্লাস পরিচালনা করেন চট্টগ্রাম চারুকলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সবিহ্ উল আলম। বিজ্ঞপ্তি।পূর্ব কাটগড় সড়কের সংস্কারকাজ শুরুউত্তর পতেঙ্গা ৪০ নম্বর ওয়ার্ডের পূর্ব কাটগড় সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। ২৬ জানুয়ারি সংস্কারকাজ উদ্বোধন করেন মহিলা ওয়ার্ড কাউন্সিলর শাহানুর বেগম। এ সময় স্থানীয় লোকজনের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, মোহম্মদ মুছা, নজরুল ইসলাম, মো. হারুন, মো. নেজাম, নেজাম উদ্দিন, এস এম কামাল প্রমুখ। বিজ্ঞপ্তি।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত‘যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের কাঠগড়ায় শুধু অপরাধী ব্যক্তিদের বিচারের জন্য দাঁড় করানোই যথেষ্ট নয়। যে দল, বাহিনী ও সংগঠন যুদ্ধাপরাধে জড়িত ছিল তাদের অভিযুক্ত হিসেবে উপস্থিত করতে হবে, নইলে ন্যায়বিচারের কাজটি অসম্পূর্ণ থেকে যাবে।’একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার উদ্যোগে গত ৩১ জানুয়ারি মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত ‘যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনের ২০ বছর: সাফল্য ও প্রতিবন্ধকতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা অনুপম সেন। সংগঠনের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিলর শওকত বাঙালির সূচনা বক্তব্য ও সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সংগঠনের জেলা উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন চৌধুরী, মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্রের চেয়ারম্যান ও সংগঠনের জেলা উপদেষ্টা মাহফুজুর রহমান, সংগঠনের কেন্দ্রীয় নেতা গাজী সালেহউদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডার মো. সাহাবউদ্দিন, সংগঠনের জেলা সহসভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা মফিজুর রহমান, সহসভাপতি স্বপন সেন, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মহানগর আওয়ামী লীগের নেতা সাইফুদ্দিন খালেদ, লুবনা হারুন শাকুর, কেন্দ্রীয় যুবলীগের নেতা মাসুম চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের দক্ষিণ জেলা আহ্বায়ক মো. জুবায়ের প্রমুখ। বিজ্ঞপ্তি। সিটি করপোরেশনের চারটি বিদ্যালয়ে প্রাতর্বিভাগ চালুনগরে অধিকহারে শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন চলতি শিক্ষাবর্ষে করপোরেশনের চারটি বিদ্যালয়ে প্রাতর্বিভাগ চালু করেছে। বিদ্যালয়গুলো হচ্ছে: অপর্ণাচরণ বালিকা উচ্চবিদ্যালয়, কৃষ্ণকুমারী বালিকা উচ্চবিদ্যালয়, সরাইপাড়া সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজ ও কুলগাঁও সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজ। সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম গত মঙ্গলবার সকালে সরাইপাড়া সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজ ও অপর্ণাচরণ সিটি করপোরেশন বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে বই বিতরণের মাধ্যমে প্রাতর্বিভাগ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এ উপলক্ষে দুটি বিদ্যালয় প্রাঙ্গণে পৃথক শিক্ষার্থী সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রেহেনা বেগম। নন্দনকানন অর্পণাচরণ বিদ্যালয় প্রাঙ্গণে সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, ‘সিটি করপোরেশন জনগণের প্রতিষ্ঠান। নগরবাসীর প্রত্যাশা পূরণই এ প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। তাই নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী শিক্ষাসংকট নিরসনে সিটি করপোরেশন প্রাথমিক পর্যায়ে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাতর্বিভাগ চালু করেছে। চলতি শিক্ষাবর্ষে এই প্রতিষ্ঠানগুলোর প্রায় চার হাজার শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। পর্যায়ক্রমে করপোরেশনের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রাতর্বিভাগ চালু করা হবে তিনি উল্লেখ করেন। সমাবেশে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আবদুল খালেক, জহরলাল হাজারী ও করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা কাজী মো. আবদুর রহমান বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতা বেগম। বিজ্ঞপ্তি।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা প্রদর্শনীর উদ্বোধনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চারুকলা ইনস্টিটিউট আর্ট গ্যালারিতে আমেরিকান সপ্তাহ উদ্যাপন উপলক্ষে যুক্তরাষ্ট্র দূতাবাস ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আমেরিকান ও বাংলাদেশি শিল্পীদের সপ্তাহব্যাপী চারুকলা প্রদর্শনী উদ্বোধন করা হয়। ‘নিজেকে প্রকাশ কর’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। উপাচার্য বলেন, চারুকলা জ্ঞানের অন্যতম শাখা। শিল্পীরা শিল্পকলার মাধ্যমে জাতির ইতিহাস ও ঐতিহ্যের পরিচয় তুলে ধরেন। এ প্রদর্শনীর মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময়ে নতুন সম্ভাবনার ক্ষেত্র সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। চবি চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক অলক রায়ের সভাপতিত্বে এতে বক্তব্য দেন আমেরিকান সেন্টারের পরিচালক লরেন লাভলেস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ আমেরিকান দূতাবাসের রাষ্ট্রদূতের স্ত্রী গ্রেস মজিনা, অধ্যাপক ফয়েজুল আজিম ও নাসিম হাসান। বিজ্ঞপ্তি। ব্রেন স্টর্মিং প্রতিযোগিতায় বিজয়ী ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় দল সংবর্ধিতদ্য ডেইলি স্টার ও দৃষ্টি আয়োজিত ব্রেইন স্টর্মিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় (ইডিইউ) দলকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২ ফেব্রুয়ারি এ উপলক্ষে ইডিইউ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডিইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমান। সংবর্ধনা সভায় তিনি বলেন, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কাজ চলছে।সভায় বক্তব্য দেন ইডিইউর উপাচার্য এম সিকান্দার খান ও অ্যাসোসিয়েট ডিন এ কাইয়ুম। পরে বিজয়ী দলের হাতে ক্রেস্ট তুলে দেন আবদুল্লাহ আল নোমান। বিজ্ঞপ্তি।‘বিতর্ক হওয়া উচিত যুক্তিবাদী হওয়ার জন্য’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা উপলক্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মশালা ও প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ।সিইউডিএসের উপদেষ্টা অধ্যাপক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া, আদনান মান্নান, সিইউডিএসের সাবেক সভাপতি বদরুদ্দোজা, এ টি এম মহীতুল ইসলাম, বর্তমান সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক মতিউর রহমান ভূঁইয়া প্রমুখ।প্রধান অতিথি বলেন, ‘যুক্তিনির্ভর সমাজ প্রতিষ্ঠায় বিতর্কের বিকল্প নেই। শুধু তর্কের জন্য বিতর্ক নয় বরং বিতর্ক হওয়া উচিত যুক্তিবাদী ও প্রকৃত সত্য জানার জন্য।’ বিতার্কিকদের নান্দনিক উপস্থাপন ও তথ্য-উপাত্তনির্ভর যুক্তি কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন। পরে উপাচার্য সিইউডিএসের কৃতী বিতার্কিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।ক্বণনের কর্মশালা সমাপ্তআবৃত্তি সংগঠন ক্বণনের দুই মাসব্যাপী বাচিক শিল্পের কর্মশালার সমাপনী অনুষ্ঠান গত ৩০ জানুয়ারি চেরাগী পাহাড়ের কদম মোবারক এমওয়াই স্কুলে সম্পন্ন হয়। সভাপতি ও শিল্পকলা একাডেমীর আবৃত্তি বিভাগের সাবেক শিক্ষক মোসতাক খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন আবৃত্তিশিল্পী নাসিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন শায়লা আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ক্বণনের সদস্য হিমাদ্রী রাহা, রুম্মান মাহমুদ, এরশাদউল্লাহ, সোলায়মান মাহি, রুবেল কান্তি দাশ, সৌভিক চৌধুরী, সাদেকুল্লাহ, আরিফুল আজিম, ইকবাল মাহমুদ ও শুক্লা ভট্টাচার্য।উল্লেখ্য, ক্বণনের দুই মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় শুদ্ধ উচ্চারণ, আবৃত্তির মৌলিক শিক্ষা, ছন্দ, কণ্ঠশীলন, মাইক্রোফোনের ব্যবহার, ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ পাঠ, অনুষ্ঠান ঘোষণা ও উপস্থাপনা, টিভি সাংবাদিকতা ইত্যাদি বিষয়ে নাসিম আহমেদ, শায়লা আহমেদ, অলক মাহমুদ, চৌধুরী গোলাম মাওলা, মোসতাক খন্দকার, মজুমদার জুয়েল, গোলাম মাওলা মুরাদ প্রমুখ দেশবরেণ্য আবৃত্তিকার, কবি, বাচিক শিল্পীরা প্রশিক্ষণ প্রদান করেন। বিজ্ঞপ্তি।