এই নগরে—দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য মেলায় সিটিসেলের প্যাভিলিয়নসিটিসেল মাসব্যাপী আয়োজিত চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে। মেলায় ২৫ ফেব্রুয়ারি ‘সিটিসেল জুম আলট্রা’ প্যাভিলিয়ন উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। এ সময় উপস্থিত ছিলেন সিটিসেলের রিজিওনাল কমার্শিয়াল হেড মোহাম্মদ ফাহিম, ন্যাশনাল সেলস ম্যানেজার জহিরউদ্দিন মো. নাদিবসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।দর্শনার্থীরা এখানে জুম আলট্রার বিশেষ অফার পাচ্ছেন। আকর্ষণীয় মূল্যে পাওয়া যাবে সংযোগসহ মডেম। এ ছাড়া রয়েছে এনিগমা ট্যাবের সঙ্গে বান্ডেল অফার। আরও পাওয়া যাচ্ছে সিটিসেলের আনন্দ, উৎসব এবং উল্লাস ভয়েস প্যাকেজসমূহ। প্যাভিলিয়নে দর্শনার্থীদের জন্য রয়েছে ফ্রি ইন্টারনেট ব্রাউজিং-সুবিধা। বিজ্ঞপ্তি।বার আউলিয়া কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠানবার আউলিয়া ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যক্ষ রেজাউল কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়রা দিবা, ব্যবসায়ী আবুল বশর ও আহমদ লাল মিঞা। বক্তব্য দেন অধ্যক্ষ ফয়েজউল্লাহ, উপাধ্যক্ষ পীযূষ কান্তি বড়ুয়া প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় মনোযোগী হয়ে ভালো ফল করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি। বাগমনিরাম সিরাজা খাতুন উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানবাগমনিরাম সিরাজা খাতুন সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১ ফেব্রুয়ারি প্রধান শিক্ষিকা চম্পা মজুমদারের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুন্দর আগামী গড়ার যোগ্য নাগরিক হয়ে গড়ে ওঠার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।সূর্য সেন পাঠাগার উদ্বোধননগরের ২ নম্বর গেট এলাকায় বায়তুল নূর ভবনে সম্প্রতি কিশোর মেলা পাঁচলাইশ থানার উদ্যোগে সূর্য সেন পাঠাগার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞানের শিক্ষক শফিক হায়দার চৌধুরী। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শিশু-কিশোর মেলার কেন্দ্রীয় সংগঠক আল কাদেরী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসিমা আক্তার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক রিগ্যান মজুমদার, আইনজীবী শফিউদ্দিন কবির, ডা. সুশান্ত বড়ুয়া প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান সময়ের অশ্লীলতা, অপসংস্কৃতি ও মনুষ্যত্বের অবক্ষয় রোধ করতে হলে পাঠাগারের বিকল্প নেই। উন্নত রুচি ও জীবনবোধ গড়ে তুলতে পাঠাগার সহায়ক। বিজ্ঞপ্তি। পাহাড়তলীতে গভীর নলকূপ স্থাপনউত্তর পাহাড়তলীর ফকির তালুক এলাকায় সম্প্রতি একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ এ বি এম আবুল কাশেম। উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এস এম আলমগীর, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম প্রমুখ। টার্কিশ হোপ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিতনগরের টার্কিশ হোপ বিদ্যালয়ে ২৫ ফেব্রুয়ারি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বিদ্যালয়ের কিন্ডারগার্টেন, জুনিয়র ও সিনিয়র শাখার শিক্ষার্থীরা ৪৪টি প্রকল্প প্রদর্শন করে। প্রদর্শনীতে শিক্ষার্থীরা সৌরবিদ্যুৎ, মাছ, শব্দের খেলা ও পদার্থবিদ্যার বিভিন্ন মজার পরীক্ষা উপস্থাপন করে।বিদ্যালয়ের চট্টগ্রাম শাখার প্রধান ইসমাইল আকবাস এ মেলার উদ্বোধন করেন।সরকারি মহিলা কলেজে পুরস্কার বিতরণচট্টগ্রাম সরকারি মহিলা কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্প্রতি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মেজর আবদুল মোনাইমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক সালমা রহমান। বক্তব্য দেন উপাধ্যক্ষ সাহিদা আকতার, বখতিয়ারা বানু, আবদুল খালেক প্রমুখ। প্রতিযোগিতায় সাহিত্য বিভাগে চ্যাম্পিয়ন হন শারমীন আক্তার ও রূপা চক্রবর্তী। পরে কলেজের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বিজ্ঞপ্তি। জিআরকে উচ্চবিদ্যালয় ও শিশু মালঞ্চ কিন্ডার গার্টেনের ক্রীড়া প্রতিযোগিতাগোসাইলডাঙ্গা জিআরকে বহুমুখী উচ্চবিদ্যালয় ও শিশু মালঞ্চ কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২৪ ফেব্রুয়ারি বিকেলে আগ্রাবাদ স্টক এক্সচেঞ্জের মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এ কে এম আকতার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এম এ লতিফ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য এম নবী দোভাষ। বক্তব্য দেন ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল আলম চৌধুরী, প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন, শিশু মালঞ্চ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ নাসরিন নাহার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হৈমন্তি শুক্লা। প্রধান অতিথি এম এ লতিফ বিদ্যালয়ের পশ্চিম পাশের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন করাসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি।‘যুগের প্রয়োজনেই ছাত্র ইউনিয়ন গঠিত হয়েছে’বাংলাদেশের ছাত্র ইউনিয়নের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন জাতীয় কমিটির উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল হারুন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাওলানা আহমেদুর রহমান আজমী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। ২৫ ফেব্রুয়ারি বিকেল চারটায় ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে মুক্তিযুদ্ধ ছাত্র ইউনিয়ন শীর্ষক প্রবন্ধ উপস্থাপনা করেন অধ্যাপক কানাই দাশ।বালাগত উল্লাহর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আবু তাহের, ড. মাহবুবুল হক, মো. শাহ আলম, সালাউদ্দিন জঙ্গি চৌধুরী, ড. ফসিউল আলম, অশোক সাহা, মৃদুল চক্রবর্তী, এস এম শুভ, তৌহিদ টিপু, তছলিম উদ্দীন, সুজন বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন, দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত ভাগের পর পাকিস্তানের শাসকগোষ্ঠীর কোপানলে পড়ে বাংলা ভাষা। ফলে গড়ে ওঠে ভাষা আন্দোলন। নেতৃত্ব দেয় বামপন্থী ছাত্র-যুবারা। এ সময় ঐতিহাসিক প্রয়োজনেই তৈরি হয় পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন। ছাফা মোতালেব কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতামোহরা ছাফা মোতালেব কলেজে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২১ ফেব্রুয়ারি শেষ হয়েছে। ১৮ ফেব্রুয়ারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরিদ প্রতিযোগিতার উদ্বোধন করেন। ২১ ফেব্রুয়ারি মোহাম্মদ ফরিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সদস্য মাহবুবুল আলম, মো. আবুল কাশেম, রূপম দাশ ও মনোয়ারা বেগম। অধ্যাপক মো. শফিউল করিম আলমদার ও অধ্যাপক সুললিত কান্তি দের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি ও অতিথিরা পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি। দেলোয়ার স্মৃতি ব্যাডমিন্টনের চূড়ান্ত খেলা সম্পন্নকৈবল্যধাম আবাসিক এলাকার ‘মরহুমা দেলোয়ারা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট’-এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৪ ফেব্রুয়ারি কৈবল্যধাম হাউজিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মো. শহীদুল্লাহ ভূঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জহুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতা আবদুল মোনাফ, মুজিবসেনার সভাপতি মো. জাহাঙ্গীর আলম। সভায় বক্তারা খেলাধুলার মানোন্নয়নে এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি। বিএএফ শাহীন কলেজে শহীদ দিবস পালিত বিএএফ শাহীন কলেজে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। কলেজের নবনির্মিত শহীদ মিনারে ভোরে এয়ার কমোডর এম সানাউল হক ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শহীদ মিনারের উদ্বোধন করেন। এরপর কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থীরা ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানান। এ ছাড়া রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কলেজ প্রাঙ্গণে বইমেলার আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন কলেজের শিক্ষক সৈয়দা শামছুন নাহার, তৃপ্তি বড়ুয়া, সাইফুল্লাহ বায়েজিদ ও সালমা পারভীন। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কলেজের অধ্যক্ষ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।