এই নগরে—দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসককে কালেক্টরেট সমিতির স্মারকলিপি পদবি পরিবর্তনের দাবিতে গত বৃহস্পতিবার চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহম্মদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)। স্মারকলিপিতে উল্লেখ রয়েছে, স্বাধীনতার ৪০ বছর পরও জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত কালেক্টরেট সহকারীদের পদবি পরিবর্তন করা হয়নি। সরকার সমপ্রতি কোর্টের বেঞ্চ সহকারীদের পদবি পরিবর্তন করে বেঞ্চ কর্মকর্তা করেছে। এ ছাড়া জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের তহশিলদারদের পদবি পরিবর্তন করে কর্মকর্তা করা হয়েছে। কিন্তু উপেক্ষিত থেকে গেছে কালেক্টরেটরা।স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাকাসসের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, জামাল উদ্দিন খান, স্বদেশ শর্মা, আরিফ হোসেন, মনজুর আলম, নুরুল মোহাম্মদ কাদের, তেজেন্দ্র নাথ, চৌধুরী নিউটন বড়ুয়া, রিয়াজ উদ্দিন আহমেদ, শৈবাল দে, দেবাশীষ রুদ্র, আবদুল মান্নান, জামাল উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি। আনোয়ারায় সংশপ্তকের কর্মশালাইউনিয়ন পরিষদের কার্যাবলিতে প্রতিবন্ধী মানুষের অন্তর্ভুক্তিকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আনোয়ারায়। সংশপ্তক আয়োজিত সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিটি) সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেন। সংশপ্তকের প্রধান নির্বাহী সৌরভ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো. একরাম, আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছৈয়দ প্রমুখ। সভায় বক্তারা বলেন, নানা ক্ষেত্রেই প্রতিবন্ধীরা স্বাভাবিক মানুষের মতো সক্ষমতার পরিচয় দিচ্ছেন। তাই ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিতেও প্রতিবন্ধীদের রাখা প্রয়োজন। বিজ্ঞপ্তি। কোয়ান্টাম ফাউন্ডেশনের রক্তদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানকোয়ান্টাম ফাউন্ডেশনের রক্তদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ২৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফসিউর রহমান। স্বাগত বক্তব্য দেন কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের কেন্দ্রীয় কো-অর্ডিনেটর মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের উপদেষ্টা (সমন্বয়) মুহাম্মদ মুজিবুর রহমান। বক্তব্য দেন চট্টগ্রাম সেন্টারের অর্গানিয়ার কো-অর্ডিনেশন মোহাম্মদ সাজ্জাদ হোসেন, স্বেচ্ছা রক্তদাতাদের পক্ষে দিলরুবা খানম, রক্তগ্রহীতা রীনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে ৫৫৯ জন রক্তদাতাকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। বিজ্ঞপ্তি। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ১৫তম ব্যাচের বর্ষপূর্তিচট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ১৫তম ব্যাচের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক গৌতম কুমার দেবনাথ। বক্তব্য দেন অধ্যাপক আলমগীর হোসেন, আজিজুল ইসলাম ও ডা. শুভাগত দাশ। আলোচনা পর্বের পরই কেক কাটার মধ্য দিয়েই শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল নাচ, কৌতুক ও চলচ্চিত্র প্রদর্শনী। উপস্থাপনায় ছিলেন ১৫তম ব্যাচের শিক্ষার্থী হারুনর রশিদ। বিজ্ঞপ্তি।বাকলিয়ার তিন সেতুর কাজ শেষ করার দাবিবাকলিয়ায় নির্মাণাধীন মাস্টারপোল, ইছাকের পোল ও তুলাতলী সেতুর কাজ ঈদের আগেই শেষ করার দাবি জানিয়েছে থানা আওয়ামী লীগ। এ দাবিতে বাকলিয়ায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাকলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ছিদ্দিক আলম। সভায় বক্তব্য দেন বাকলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল আলম, দক্ষিণ বাকলিয়া আওয়ামী লীগের সভাপতি নুরুল আজিম, পশ্চিম বাকলিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউনুছ কোম্পানি প্রমুখ। নেতারা বলেন, বাকলিয়াবাসীর প্রধান যাতায়াতের মাধ্যম এই তিনটি সেতু একসঙ্গে ভেঙে চট্টগ্রাম সিটি করপোরেশন চরম সমন্বয়হীনতার পরিচয় দিয়েছে। ঈদের আগে ওই তিনটি সেতুর কাজ শেষ করে বাকলিয়াবাসীর দুর্ভোগ লাঘবের দাবি জানান তাঁরা। বিজ্ঞপ্তি। চান্দগাঁও আবাসিকের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধনচান্দগাঁও আবাসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে গত শুক্রবার চান্দগাঁও সোসাইটি ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আবু বকর চৌধুরী। আবাসিক এলাকার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, চান্দগাঁও আবাসিক এলাকা নানাভাবে অবহেলিত। ঘন ঘন লোডশেডিং, মশার উপদ্রব, অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা এখন নিত্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এলাকার একাধিক সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এখন বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা। কারণ, এবার বর্ষার আগে খাল ও নালা খনন করা হয়নি।বক্তব্য দেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরওয়ার্দী, ফয়সাল ইসলাম, নজরুল ইসলাম, মাহতাব উদ্দিন, শওকত আলী, মোহাম্মদ আশফাক, মীর শাফকাত হোসেন, ফাহাদ ইসলাম, মনির হোসেন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক ইসলাম । বিজ্ঞপ্তি।পাহাড়ধসের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিজাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাংসদ মাহজাবীন মোরশেদ বলেছেন একশ্রেণীর পাহাড়খেকো ভূমিদস্যু সরকারি নির্দেশনা অমান্য করে অবাধে পাহাড় কেটে মাটি নিয়ে যাচ্ছে। ফলে প্রতি বর্ষা মৌসুমে দুর্ঘটনায় নগরের বিভিন্ন পাহাড়ের পাদদেশে বসবাসকারী নদীভাঙা, দরিদ্র, ছিন্নমূল মানুষ মারা যাচ্ছে। তিনি পাহাড়খেকোদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানান। সাংসদ মাহজাবীন গত ২৮ জুন বিকেলে ফিরোজ শাহ কলোনি ও আকবর শাহ কলোনিতে পাহাড়ধসে নিহত ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এ আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন নগর জাপার সদস্যসচিব এয়াকুব হোসেন, যুগ্ম আহ্বায়ক ওসমান খান, খুলশী থানা জাপার সভাপতি ফজলে আজিম, অলিউল্লাহ চৌধুরী, আলী আশরাফ, রেজাউল করিম, নাছির উদ্দিন, এম এ ছালাম তালুকদার প্রমুখ। সাংসদ পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষকে অন্যত্র সরিয়ে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা গ্রহণের জন্য সিটি মেয়রের প্রতি আহ্বান জানান।বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সাধারণ সভাবিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের বার্ষিক সাধারণ সভা গত ২৩ জুন রামকৃষ্ণ সেবাশ্রম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি সুুজিত দাস। প্রধান অতিথি ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রম চট্টগ্রামের অধ্যক্ষ শক্তিনাথনন্দজি মহারাজ। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ গুরুপদ পালিত, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত ও সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা ঋষিকেশ শীল। সভায় সাধারণ সম্পাদক জুয়েল দাশ বার্ষিক কার্যবিবরণী ও অর্থ সম্পাদক দয়াল কান্তি নাথ আয়-ব্যয় বিবরণী উপস্থাপন করেন। পরে সভায় সুজিত দাসকে সভাপতি ও পঙ্কজ কুমার দেকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।