এই নগরে—দূর গ্রামে
বুধবার অনন্যার একক সংগীতানুষ্ঠানআনন্দ সাংস্কৃতিক অংগন আগামী বুধবার থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সন্ধ্যা সাতটায় ‘প্রাঙ্গণে আজ সুরের দোলা’ শিরোনামে এক সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করবেন অনন্যা দাশ গুপ্তা। বিজ্ঞপ্তি। কক্সবাজারে ছয় সাংবাদিক সংবর্ধিতকক্সবাজারের পরিবেশ-প্রতিবেশ রক্ষাসহ বিভিন্ন বিষয়ে লেখালেখির জন্য জেলার ছয় সাংবাদিককে গত ২৬ ফেব্রুয়ারি সংবর্ধনা দেওয়া হয়েছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে কক্সবাজার সাংবাদিক সংসদ আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকদের ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন। সংসদের সভাপতি আজাদ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ মোশতাক আহমদ, ওয়েসিস হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সাংবাদিক প্রিয়তোষ পাল, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক নজিবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংসদের সাধারণ সম্পাদক আহসান সুমন। সংবর্ধিত সাংবাদিকেরা হলেন প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস, সমকাল-এর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, কালের কণ্ঠ-এর নিজস্ব প্রতিবেদক তোফায়েল আহমদ, বিটিভির জেলা প্রতিনিধি জাহেদ সরওয়ার ও এনটিভির জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী। সভায় পরিবেশ নিয়ে আন্দোলনকারী শারমিনা রেশমীনকে মরণোত্তর পদক দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার।চট্টগ্রাম সমিতি ঢাকার বৃত্তির জন্য আবেদন আহ্বানদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল, কৃষি, প্রকৌশল, ব্যবসায় শিক্ষা ও স্নাতক পর্যায়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে অধ্যয়নরত বৃহত্তর চট্টগ্রামের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের চট্টগ্রাম সমিতি ঢাকা বৃত্তি দেবে। বৃত্তির জন্য আবেদন করতে পারবে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার বাসিন্দারা। এ ছাড়া এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (ঐচ্ছিক বিষয় ব্যতীত) বিজ্ঞান বিভাগে জিপিএ-৫, বাণিজ্য বিভাগে জিপিএ-৪.৫০ ও মানবিক বিভাগে জিপিএ-৪.০০ রয়েছে, শুধু তারা আবেদন করতে পারবে। প্রতিবন্ধীদের জন্যও বৃত্তির বিশেষ কোটা রাখা হয়েছে।আগ্রহীরা ১০০ টাকা মূল্যের আবেদন ফরম সমিতির কার্যালয় অথবা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চকবাজার শাখা, কাপাসগোলা, চট্টগ্রাম থেকে সংগ্রহ করতে পারবে। আবেদনপত্র ৩১ মার্চের মধ্যে সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সমিতি ঢাকা, চট্টগ্রাম ভবন, ৩২ তোপখানা রোড, ঢাকার ঠিকানায় সরাসরি অথবা ডাক/কুরিয়ারযোগে পাঠাতে হবে। বিজ্ঞপ্তি। ইউএসটিসির ফার্মেসি বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনার‘ফার্মাসিউটিক্যাল গবেষণা: উন্নত জীবনমান’ শিরোনামে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (ইউএসটিসি) উদ্যোগে। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের আয়োজনে সেমিনারে বাংলাদেশের গবেষকদের পাশাপাশি ভারত, জাপান, পাকিস্তান ও তুরস্ক থেকে আমন্ত্রিত গবেষকেরাও অংশ নেন। সেমিনারে ১৩টি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ও লাইফ সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা তাঁদের গবেষণাকাজ উপস্থাপন করেন। গত ২৬ ফেব্রুয়ারি ইউএসটিসির মওলানা ভাসানী মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার (বিসিএসআইআর), আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) এবং দেশের প্রতিষ্ঠিত ওষুধ প্রস্তুতকারী কোম্পানির গবেষকেরা বক্তব্য দেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান এ আই ইসলাম। ইউএসটিসির সহ-উপাচার্য এ এইচ এম ইসহাক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিএসআইআর চট্টগ্রাম শাখার পরিচালক জরিপা বেগম, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উপমহাব্যবস্থাপক (মার্কেটিং) আহমেদ কামরুল আলম, অ্যালভিয়ন ল্যাবরেটরিসের পরিচালক মো. মুনতাহার উদ্দিন, ইউএসটিসির রেজিস্ট্রার সামসুদ্দোহা। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ফার্মেসি অনুষদের চেয়ারম্যান কিশোর মজুমদার। আয়োজনের মূল পর্বে প্রবন্ধ উপাস্থাপন করেন জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক কোইচি ফুকাসে, তূরস্কের ইস্তানবুল মেডিপোল বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক মাহমুত মিস্কি, পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. ইকবাল চৌধুরী, ভারতের যাদবপুর বিশ্ববিদ্যায়ের ফার্মাসিউটিক্যাল টেকনোলজির অধ্যাপক বিশ্বজিৎ মুখার্জি। সম্মেলনে দেশের ৮০ জন তরুণ বিজ্ঞানী তাঁদের গবেষণাকাজ উপস্থাপনা করেন। গবেষণামূলক প্রকাশনা উপস্থাপনকারীদের মধ্যে প্রথম রানারআপ হন নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের সুজন বণিক, দ্বিতীয় রানারআপ হন ইউএসটিসির মার্জিনা আজরিন এবং শ্রেষ্ঠ স্থান অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রহুল কুদ্দুস। বিজ্ঞপ্তি।চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের কাউন্সিল বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের ২১তম বার্ষিক কাউন্সিল গত ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়। জেলা রোভার স্কাউটসের সভাপতি চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত ২১তম বার্ষিক কাউন্সিলে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (বিধি) এ কে এম ইশতিয়াক হুসাইন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খালেদ মামুন চৌধুরী (উপসচিব), রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ অধ্যাপক গাজী মো. আকবর হোসেন ও রোভার অঞ্চলের সম্পাদক অধ্যাপক মো. মনিরুজ্জামান।চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের সম্পাদক অধ্যাপক মো. ফজলুল কাদের চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক কাউন্সিলে বাংলাদেশ স্কাউটস কর্তৃক ‘ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড’প্রাপ্ত ১১ জন স্কাউটার ও বিভিন্ন পদমর্যাদার অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাতজন কৃতী রোভারকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত অতিথির মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল মোনাইম, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী মো. শওকত উল ইসলাম, হাটহাজারী কলেজের অধ্যক্ষ মীর কফিল উদ্দীন ও চট্টগ্রাম গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ মো. জোনাব আলী।কাউন্সিলে ৪২টি কলেজের রোভার স্কাউট লিডারসহ ১০৫ জন কাউন্সিলর অংশ নেন এবং ২০১২ সালের আর্থিক ও সাংগঠনিক প্রতিবেদনসহ ২০১৩ সালের বার্ষিক পরিকল্পনা ও বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি। সর্বদলীয় আইনজীবী-সামাজিক প্রতিরোধ কমিটি গঠনজামায়াত-শিবিরের সহিংসতা ও তাণ্ডব প্রতিরোধে গত সোমবার আইনজীবী ভবনে মতবিনিময় সভায় সর্বদলীয় আইনজীবী-সামাজিক প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এতে জেলার সরকারি কৌঁসুলি মোহাম্মদ আবুল হাশেমকে আহ্বায়ক ও বিভাগীয় কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরীকে সদস্যসচিব করে ১৫১ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সমন্বয়কারী আইনজীবী তসলিম উদ্দিন ও উজ্জ্বল সরকার। বিজ্ঞপ্তি।