এই নগরে—দূর গ্রামে
ফেয়ারের উদ্যোগে অটিজম বিষয়ে সেমিনার অনুষ্ঠিতফাউন্ডেশন ফর অটিজম রিসার্চ অ্যান্ড এডুকেশনের (ফেয়ার) উদ্যোগে ও স্পেকট্রা স্কুল অব অটিজমের সহযোগিতায় অটিজমবিষয়ক এক সেমিনার ২১ ডিসেম্বর নগরের ষোলশহর এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ) মিলনায়তনে অনুষ্ঠিত হয়।ফাউন্ডেশনের সহসভাপতি মো. জাফর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও ফেয়ারের সভাপতি মো. আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার সৌমনাথ ঘোষ, অধ্যাপক হাসিনা জাকারিয়া ও ইউনিসেফের আঞ্চলিক প্রধান মাধুরী ব্যানার্জি। স্বাগত বক্তব্য দেন মুহাম্মদ মাহাবুবুল হক খান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কলকাতা অটিজম সোসাইটির পরিচালক ইন্দ্রানী বসু। স্পেকট্রা স্কুল অব অটিজমের চেয়ারম্যান ফাহমিদা ইসলাম চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা হোসেনেয়ারা বেগম, ফ্রোবেল প্লে-স্কুলের অধ্যক্ষ তাহসিন জোহায়ের, নাসিমা আক্তার, প্রকৌশলী পরিমল পাল, তাহের আহমদ, সালমানুর ফিরোজ মজুমদার, চৌধুরী জাহাঙ্গীর আলম প্রমুখ। বিজ্ঞপ্তি। চট্টগ্রাম সেনানিবাসে প্রয়াসের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিতবাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিশুদের প্রতিষ্ঠান প্রয়াসের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী গত বৃহস্পতিবার উদ্যাপিত হয়েছে। চট্টগ্রাম সেনানিবাসে অবস্থিত সংগঠনের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল সাব্বির আহেমদ। উপস্থিত ছিলেন প্রয়াসের আঞ্চলিক পৃষ্ঠপোষক নূর রোমানা সাব্বির। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাবা-মাসহ পরিবারের সবাইকে শিশুদের প্রতি যত্নশীল ও আন্তরিক হতে হবে। বিশেষ করে খেলাধুলাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও অন্যান্য কাজে তাদের এগিয়ে নিতে হবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিশুদের হাতে চকলেট তুলে দেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা, প্রয়াসের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।—নিজস্ব প্রতিবেদকবন গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কর্মশালাবাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা অগ্রগতিবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা ২৭ ডিসেম্বর শেষ হয়েছে। ২৬ ডিসেম্বর প্রতিষ্ঠানের পরিচালক মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের মুখ্য গবেষণা কর্মকর্তা (বন ব্যবস্থাপনা উইং) মো. আবদুল খালেক। কর্মশালায় প্রতিষ্ঠানের চলমান ৮০টি গবেষণা বিষয়ের অগ্রগতি চারটি কারিগরি সেশনে তুলে ধরা হয়। সেশনগুলোর চেয়ারম্যান ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ইনস্টিটিউটের সাবেক পরিচালক শেখ সিরাজুল ইসলাম, বন বিভাগ চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মো. সফিউল আলম চৌধুরী ও প্রতিষ্ঠানের মুখ্য গবেষণা কর্মকর্তা মো. আবদুল খালেক। বিজ্ঞপ্তি। ভাটিয়ারী টিএসি উচ্চবিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টসীতাকুণ্ডের ভাটিয়ারী হাজি টিএসি উচ্চবিদ্যালয়ের ৪৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে ২২টি ব্যাচের মধ্যে ফুটবল টুর্নামেন্ট সম্প্রতি বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন বিজয় সরণী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল আনোয়ার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আজম ও পুনর্মিলনী উদ্যাপন কমিটির আহ্বায়ক মশিউর রহমান। মো. ফারুকের সভাপতিত্বে ও নুুরুল আবছারের পরিচালনায় এতে বক্তব্য দেন ব্যাংকার মো. আকবর, নুরুল আলম, শওকত ইকবাল, অসীম কুমার দাশ, সাবের পাশা, মো. শামসুল আরেফিন, আর সি দাস, ফিরোজুল আলম, শাহরিয়ার আহমেদ, আবদুস সালাম, জাহাঙ্গীর আলম, জামাল উদ্দিন প্রমুখ।টুর্নামেন্টের প্রথম খেলায় ১৯৯০ সালের এসএসসি ব্যাচ ১৯৯১ সালের এসএসসি ব্যাচকে ২-১ গোলে পরাজিত করে। বিজ্ঞপ্তি। বরকল আওয়ামী লীগের আলোচনা সভাবরকল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ২১ ডিসেম্বর বিকেলে দক্ষিণ বরকল বি এ সুলতান চত্বরে বিজয় দিবস শীর্ষক এক আলোচনা সভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেগম খালেদা আকতার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতা জাহেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা এম এ মজিদ, আওয়ামী লীগের নেতা জাকের হোসেন, কবির আহমদ, আবুল হোসেন, কৃষক লীগের নেতা বলরাম চক্রবর্তী, বরমা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম, আইনজীবী নাছির উদ্দিন, যুবলীগের নেতা ফরিদুল আলম চৌধুরী, মো. সেলিম হোসেন। বক্তব্য দেন যুবলীগের নেতা বেলাল হোসেন, সিরাজুল ইসলাম চৌধুরী, ওসমান গণি কাজেমী, আতিকুর রহমান, ফরহাদ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি। রাউজান ক্লাবের উদ্যোগে তিন দিনের চিকিৎসাশিবিররাউজান ক্লাবের উদ্যোগে ও অভিযাত্রিক পরিষদের ব্যবস্থাপনায় তিন দিনের চিকিৎসাশিবির শেষ হয়েছে ২৫ ডিসেম্বর। জাফতনগর জাহানারা-মমতাজ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ কে এম মহিউদ্দীনের সভাপতিত্বে ও বিকাশ কান্তি রায়ের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাবেক চেয়ারম্যান আলী আশরাফ। বিশেষ অতিথি অধ্যাপক আ ফ ম আওরঙ্গজেব, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপক মো. হাসান-উদ্-দৌলা ও রাউজান ক্লাবের সভাপতি ডা. মোহাম্মদ ওমর ফারুক। এতে চিকিৎসাসেবা দেন বিপ্লব ভট্টাচার্য, সৈয়দ মো. শমসের, মো. আবু হানিফ চৌধুরী, হামিদ হাসান, সাইফুল মোস্তফা, সৈয়দ মু জাভেদ, বশির উদ্দিন আহমেদ, নিউটন ঘোষ, মনিরুল ইসলাম, সালাহ উদ্দিন প্রমুখ। এতে বিভিন্ন এলাকা থেকে আসা পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়।মানবাধিকার দিবস উদ্যাপিত জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে এবং জেলা প্রশাসক ও স্থানীয় সামাজিক সংগঠন মাইশার সহায়তায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানবাধিকার দিবস উদ্যাপিত হয়। দিনের প্রথম কর্মসূচি ছিল সকাল নয়টায় শোভাযাত্রা। চট্টগ্রাম শিশু একাডেমী থেকে শুরু হয়ে এ শোভাযাত্রা জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তারা, জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা ও উন্নয়ন সংস্থা ইপসা, মাইশা, বিটা, আইএসডি বাংলাদেশ, বিএনপিএস, নোঙ্গর, অপরাজেয় বাংলাদেশ, সিএসডিএফ, ইলমার কর্মকর্তা ও উপকারভোগীরা অংশ নেন। এরপর জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান। আলোচক ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক আবু জাফর মো. কামরুজ্জামান, শিক্ষাবিদ রীতা দত্ত, কবি ও সাংবাদিক ওমর কায়সার, ইউএনডিপি বাংলাদেশের মনিটরিং অ্যান্ড ইভাল্যুশন অফিসার জিনাত রহমান। বিজ্ঞপ্তি।বন্ধু পরিষদের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণবন্ধু পরিষদের উদ্যোগে লোহাগাড়ার দক্ষিণ সাতগড় পুরানপাড়ায় সম্প্রতি শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী। সংগঠনের সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন, তামাককুণ্ডী লেন বণিক সমিতির সহসভাপতি এম এম মুজিবর রহমান, ইউপি সদস্য আবদুল মান্নান সিকদার, ব্যবসায়ী সামশুল আলম, আজিজুল হক, আবদুল আজিজ, মো. বেলাল, ওমর ফারুক, এম এ ওয়াহেদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আক্কাস উদ্দিন। বিজ্ঞপ্তি।কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটিকক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ২২ ডিসেম্বর গঠিত হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবু তাহের এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন জাহেদ সরওয়ার। এ ছাড়া প্রিয়তোষ পাল ও ফজলুল কাদের চৌধুরী সহসভাপতি, মোহাম্মদ নজিবুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, দীপক শর্মা সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ জুনাইদ অর্থ সম্পাদক, নুপা আলম প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিপ্লব কান্তি দে দপ্তর সম্পাদক, শফি উল্লাহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্যরা হলেন: তোফায়েল আহমদ, আয়াছুর রহমান ও আব্দুল কুদ্দুস।—কক্সবাজার অফিস