এই নগরে—দূরগ্রামে
সাতকানিয়া সমিতির কৃতী শিক্ষার্থী সংবর্ধনাপ্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন বলেছেন, সাতকানিয়াকে দেশের প্রথম নিরক্ষরমুক্ত উপজেলা হিসেবে গড়তে সাতকানিয়া সমিতি চট্টগ্রামকে এগিয়ে আসতে হবে। মন্ত্রী সম্প্রতি সাতকানিয়া সমিতি আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।মন্ত্রী আরও বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য বিশেষ করে, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত ক্ষেত্রে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এম আবুল বশরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রফেসর আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর ও শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রেহেনা বেগম, অধ্যক্ষ ফজলুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মাবুদ চৌধুরী, সহসভাপতি অহিদ সিরাজ চৌধুরী, রিজিয়া রেজা চৌধুরী, কাজী ইউসুফ চৌধুরী, মাহমুদুল হাসান, এম এ মান্নান, আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সিফাত ফারজানা, আরমানুল হক। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক মামুনুল রশিদ, অধ্যাপক সোলায়মান। বিজ্ঞপ্তি।পারফেক্ট ট্রাস্টের উদ্যোগে কৃষিঋণ বিতরণবেসরকারি উন্নয়ন সংস্থা পারফেক্ট ট্রাস্ট পটিয়া শাখার উদ্যোগে ৪ অক্টোবর কৃষকদের মধ্যে সহজ শর্তে কৃষিঋণ বিতরণ করা হয়। ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড পটিয়া শাখার ম্যানেজার মোহাম্মদ আলী মিয়া। এ উপলক্ষে সংস্থার নির্বাহী পরিচালক মুহাম্মদ আবছার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সংস্থার ট্রেজারার মো. মুজিবুল হক। বক্তব্য দেন বিকাশ দে, সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার লিটন চৌধুরী, জাফর আহম্মদ, বদিউল আলম নয়ন, সুমন দে। কৃষকদের মধ্যে বক্তব্য দেন মো. নুরুল ইসলাম, শামসুল আলম, রফিক আহম্মদ পেয়ারু প্রমুখ। বিজ্ঞপ্তি।বিডি-রেড আবাসন মেলা উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতাবিডি-রেড আবাসন মেলা উপলক্ষে ৭ অক্টোবর সকালে ডিসি হিলে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার নির্ধারিত বিষয় ছিল ‘আমাদের বাড়ি’। চট্টগ্রামে শিশুদের সুন্দর মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে বিডি-রেড কর্তৃপক্ষ এ প্রতিযোগিতার আয়োজন করে।সকাল থেকে খুদে শিল্পীরা রংতুলি হাতে ডিসি হিলে সমবেত হয়। শিশুদের পাশাপাশি অভিভাবক ও আগ্রহী সংস্কৃতসেবী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জমজমাট হয়ে ওঠে। শিশু আঁকিয়েরা এক আনন্দময় উৎসবমুখর পরিবেশে ছবি এঁকেছে। প্রতিযোগিতার ফলাফল ১৫ অক্টোবর স্থানীয় পত্রিকায় প্রকাশ করা হবে।চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিডি-রেডের প্রধান নির্বাহী মো. ইয়াছিন খান, উপদেষ্টা আনিছা হক, বাংলাদেশ দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, নজরুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, শামীম রহমান, খেলাঘর কর্মকর্তা রথীন সেন, ইমাম হোসেন, জাহিদ হোসেন, ওসমান গনি চৌধুরী বাবুল ও বিডি-রেডের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।