এই নগরে—দূরগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসাম্প্রদায়িক চেতনা আমাদের অগ্রগতির সোপান: আফছারুলপ্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফছারুল আমীন বলেছেন, ‘সরকার সব ধর্মের সম-অধিকার প্রতিষ্ঠায় আন্তরিক। বাংলাদেশের ইতিহাসের ভিত্তিই হলো অসাম্প্রদায়িক চেতনা। এ চেতনা হচ্ছে আমাদের ঐক্যের বন্ধন ও অগ্রগতির সোপান।’ তিনি ৯ নভেম্বর গোসাইলডাঙা সর্বজনীন রাসোৎসব উদ্যাপন পরিষদের উদ্যোগে আয়োজিত ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।রাসযাত্রা উদ্যাপন পরিষদের সভাপতি অসিত করের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের ডিন জ্যোতি প্রকাশ দত্ত। প্রধান বক্তা ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি সাধনাময় ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, ওয়ার্ড কাউন্সিলর নজরুল ও জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নিধু পালিত। মঙ্গলপ্রদীপ জ্বালান লাল মোহন পাল। বক্তব্য দেন মানিক চৌধুরী, অনিল দাশ, সুধীর রঞ্জন শীল, অনিল দাশগুপ্ত, রত্নেন্দু ভট্টাচার্য প্রমুখ। বিজ্ঞপ্তি।স্বাধীনতা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সাধারণ সভাস্বাধীনতা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সভা ৯ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. সেলিম রেজা। সভায় দুই বছব মেয়াদি কার্যকরি পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের আলোকে ২১ সদস্যের পরিষদ গঠন করা হয়। মো. সেলিম রেজা সভাপতি ও শুভাশিস বড়ুয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন শুভাশিস বড়ুয়া। বিজ্ঞপ্তি।সম্মান সূচক ফেলোশিপ পেলেন শোয়েব ফারুকীজাতীয় ও আন্তর্জাতিক ফটোগ্রাফিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আলোকচিত্রী শোয়েব ফারুকীকে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির (বিপিএস) অনারারি ফেলোশিপ প্রদান করা হয়েছে।এ উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিপিএস ও শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে অয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ফারুকীর হাতে ফেলোশিপ সনদ ও স্মারক পুরস্কার তুলে দেন।বিপিএস সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকি ও স্যামসাং ইলেকট্রনিকসের কান্ট্রি ম্যানেজার কাংগিয়ুন লি।অনুষ্ঠানে শোয়েব ফারুকী ছাড়াও আরও আটজন দেশি-বিদেশি আলোকচিত্রীকে বিপিএস অনারারি ফেলোশিপ প্রদান করা হয়। তাঁরা হলেন: তুরস্কের রেহা বিইর, মালয়েশিয়ার কোহ কো হ্বা, যুক্তরাষ্ট্রের ন্যান্সি ল্যো ত্রান ত্রি হোয়ান, জাপানের তাকেশি তোকুরনাসু, ভারতের মধু সরকার এবং বাংলাদেশের কামাল আহমেদ, স্বপন সাহা, চঞ্চল মাহমুদ ও শফিকুল আলম। বিজ্ঞপ্তি।অভিযাত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতসামাজিক সংগঠন অভিযাত্রীর উদ্যোগে ১২ নভেম্বর বিকেল চারটায় এক মতবিনিময় সভা মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে কাজী দেউড়ি বালক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট আলোকচিত্রী মাউদুদুল আলম, অধ্যাপক অ্যালেক্স আলিম, সাংবাদিক ডেইজি মউদুদ ও সাংবাদিক সুমি খান এবং সমাজসেবক মো. রফিক। অতিথিরা সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোকপাত করেন এবং অভিযাত্রীর আগামী কার্যক্রমগুলো স্বাস্থ্য, শিক্ষা ও জনসেবামূলক কাজে যুবসমাজকে অনুপ্রাণিত করার আহ্বান জানান। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজেশ রায়, সদস্য জহির উদ্দিন এবং মামুন সাজু, ইউসুফ, ইমরান, নাজমুল আমির আকাশ, আলফ্রেড কিশোর, শামীম হীরা প্রমুখ। বিজ্ঞপ্তি।