এই নগরে—দূরগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামুতে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কার্যক্রম শুরু গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে রামু উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কার্যক্রম ১৯ নভেম্বর থেকে শুরু করা হয়েছে। উপজেলার ১১ ইউনিয়নে ৪৫টি প্রকল্পে এক হাজার ৫৮১ জন শ্রমিক কাজ করছেন। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রথম পর্যায়ে ৪০ দিন এ কাজ চলবে। শনিবার সকালে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল-লম্বরীপাড়া সড়কে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মো. ছাইদুল হক। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, উপজেলা প্রকৌশলী খুরশীদ আলী চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজকুমার শীল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ভবেন্দু বিকাশ চক্রবর্তী, ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রকল্পের জন্য উপজেলায় এক কোটি ১০ লাখ ৬৭ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। এ প্রকল্পের মাধ্যমে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থানের পাশাপাশি গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন করা হবে। —রামু প্রতিনিধিচাঁদের হাটের নামে মেধাবৃত্তির ব্যাপারে সতর্ক থাকার আহ্বানজাতীয় শিশু-কিশোর ও যুবকল্যাণ সংগঠন চাঁদের হাটের নামে মেধাবৃত্তির ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনের জেলা আহ্বায়ক এস এম ফরিদ উদ্দিন ও সদস্যসচিব আনোয়ারুল করিম। তাঁরা জানান, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল চাঁদের হাটের নাম ভাঙিয়ে মেধাবৃত্তির ফরম বিক্রি করছে। কিন্তু এর সঙ্গে চাঁদের হাটের কোনো সস্পৃক্ততা নেই বলে তাঁরা দাবি করেন। এ ব্যাপারে প্রয়োজনে সংগঠনের সদস্যসচিবের সঙ্গে ফোনে (০১৭১২-২৫০৮৪১) যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। বিজ্ঞপ্তি।মিরসরাইয়ে ১৫ আওয়ামী লীগের নেতার সংবর্ধনাচট্টগ্রামের মিরসরাইয়ে ১৫ জন আওয়ামী লীগের নেতাকে রাজনীতি এবং সমাজসেবায় বিশেষ অবদানের জন্য দলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৪ নভেম্বর সন্ধ্যা সাতটায় জোরারগঞ্জের সোনাপাহাড় বাজার চত্বরে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে পাঁচজনকে মরণোত্তর এবং ১০ প্রবীণ আওয়ামী লীগের নেতাকে জীবদ্দশায় এই সম্মাননা দেওয়া হয়। এই ব্যতিক্রমী সংবর্ধনাকে ঘিরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মকসুদ আহম্মদ চৌধুরী, আওয়ামী লীগের নেতা কালু কুমার দে, নিজাম উদ্দিন, বশর মিয়াজী, শ্যামল দেওয়ানজি, নুরুল হুদা প্রমুখ।সভায় বক্তারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে দেশ গড়ার কাজে এলাকার এই ১৫ জন প্রবীণ আওয়ামী লীগের নেতার অবদান তুলে ধরে বক্তব্য দেন। তাঁরা বলেন, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের দল মূল্যায়ন করে না। তা ছাড়া এই প্রবীণ রাজনীতিবিদদের অবদানের কথা এ প্রজন্ম জানে না। নতুন প্রজন্মকে এই প্রবীণ নেতাদের সম্পর্কে জানানো এবং ভালো মানুষের যাতে রাজনীতির প্রতি আগ্রহ সৃষ্টি হয়, তার জন্য এই সংবর্ধনা। —মিরসরাই প্রতিনিধি