এই নগরে—দূরগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢেমশা উচ্চবিদ্যালয়ের শতবার্ষিকী উদ্যাপন কমিটির প্রস্তুতি সভাসাতকানিয়ার ঢেমশা উচ্চবিদ্যালয়ের শতবার্ষিকী ও প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী উপলক্ষে উপকমিটির আহ্বায়কদের এক প্রস্তুতি সভা ২৬ নভেম্বর নগরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শতবার্ষিকী উদ্যাপন কমিটির সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। বক্তব্য দেন অধ্যক্ষ রূপেন কান্তি চৌধুরী, দয়াল হরি মজুমদার, নুরুল আমিন, শ্যামল সেন, আবুল খায়ের, আহমদ কবির মুন্সী, দীপেন চৌধুরী, পীযুষ দাশ, আবছার উদ্দীন, মানস পাল চৌধুরী প্রমুখ।সভায় সিদ্ধান্ত হয় শতবার্ষিকী উদ্যাপন কমিটি এবং বিভিন্ন উপকমিটির যৌথ সভা আগামী ২ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর শোভাযাত্রা, রক্তদান কর্মসূচি, আবৃত্তি, স্মৃতিচারণা, আলোচনা সভা, সম্মাননা প্রদান, কবিগান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফল ড্রসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের শতবার্ষিকী উদ্যাপিত হবে। বিজ্ঞপ্তি।সাতকানিয়ায় বিনা মূল্যে চিকিৎসা শিবির‘বর্তমান সরকার গ্রামের দরিদ্র মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে জনসংখ্যার অনুপাতে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। অবহেলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিনা মূল্যে ওষুধ সরবরাহ বাড়িয়েছে।’ ২৬ নভেম্বর সাতকানিয়া উপজেলার কেরানীহাটে প্রস্তাবিত শাহ আমানত হাসপাতাল প্রাঙ্গণে চিকিৎসা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক আ ম ম মিনহাজুর রহমান এ কথা বলেন। ডা. মো. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত জেলা জজ সুকুমার বড়ুয়া, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহাম্মদ জোবায়ের ও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ হোসেন। বক্তব্য দেন ডা. সরোয়ার জামাল, সাইফুল ইসলাম, সৈয়দ মাহফুজুন্নবী, শফিকুল ইসলাম, প্রবীর পাল, হারেজ মোহাম্মদ, মো. কামাল উদ্দিন, হাসান মাহমুদ, আবদুল গণি, আবুল হোছেন প্রমুখ। চিকিৎসা শিবিরে প্রায় ৭০০ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।চরতি গণপাঠাগারের সভা অনুষ্ঠিতসাতকানিয়া চরতি গণপাঠাগার জাতীয় গ্রন্থাগারের তালিকাভুক্ত হওয়া উপলক্ষে এক সভা পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট কে এম নাজমুল হক সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চরতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম। বক্তব্য দেন মোজাফ্ফর হোসেন, এনামুল করিম আনছারী, মাস্টার অভিনাশ দাশ, এরফানুল হক, মো. নুরুল মুস্তফা প্রমুখ।