এই নগরে—দূরগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন ফেনী প্রেসক্লাবের নির্বাচন সম্প্রতি শেষ হয়েছে। এতে নুরুল করিম মজুমদার সভাপতি, রবিউল হক সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী কমিটির ১১ জন কর্মকর্তা ও সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি কামাল উদ্দিন ভূঞা, সহকারী সাধারণ সম্পাদক দিলদার হোসেন, কোষাধ্যক্ষ আজাদ মালদার, দপ্তর ও প্রচার সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আকতার, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জমির উদ্দিন বেগ; সদস্য মীর হোসেন, আবু তাহের, এ কে এম আবদুর রহিম, বখতেয়ার ইসলাম, রফিকুল ইসলাম ও কাজী মোহাম্মদ হোসাইন। —নিজস্ব প্রতিবেদক, ফেনী জেলা সংবাদপত্র হকার্স লীগের শোকসভাচট্টগ্রাম জেলা সংবাদপত্র হকার্স লীগের যুগ্ম সম্পাদক মো. আবু সৈয়দের মৃত্যুতে ২৫ নভেম্বর শোকসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের নাসিরাবাদ কার্যালয়ে মো. সরোয়ার আলমের সভাপতিত্বে সংগঠনের এই শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমুিদ্দন শ্যামল। সভায় বক্তব্য দেন আবু সৈয়দের বড় ভাই আবুল হোসেন, ছেলে মো. আবু সুফিয়ান, হকার্স লীগের উপদেষ্টা রুহুল আমিন, সাধারণ সম্পাদক তপন চৌধুরী, সংবাদপত্র এজেন্ট হারুনুর রশিদ, নজরুল ইসলাম, মো. সাইফুদ্দীন, মো. আব্দুল খালেক, মো. শাহজাহান, মো. আবুল কালাম, রতন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।