এই নগরে—দূরগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমডিসির বিক্রয় উৎসব শুরুমওলানা ডেভেলপমেন্ট গ্রুপের (এমডিসি) পক্ষকালব্যাপী বিক্রয় উৎসব ১ ডিসেম্বর হালিশরে শুরু হয়েছে। এমডিসি রাজ নগর প্রকল্প প্রাঙ্গণে বিক্রয় উৎসব উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল কাদের জিলানী। এই সময় ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা জানান, রাজ নগর প্রকল্পে ৫০ শতাংশ জায়গা সবুজ বনায়নের জন্য সংরক্ষিত আছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা চলবে। বিজ্ঞপ্তি।মুক্তিযোদ্ধা ইদরিস আলমের স্মরণ সভা অনুষ্ঠিতস্বরলিপি খেলাঘর আসরের উদ্যোগে মুক্তিযোদ্ধা ইদরিস আলমের স্মরণ সভা গত ২৮ নভেম্বর নগরের থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গাজী মোহম্মদ নুর উদ্দিন। প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। বক্তব্য দেন ড. মুহাম্মদ শামসুদ্দিন, এম. কফিল উদ্দিন, মো. হারিস, আশরাফ খান, নাসিরুদ্দিন চৌধুরী, ড. গাজী সালেহ উদ্দিন, তৈয়বুর রহমান, সুভাষ দে, অমল মিত্র, সৈয়দ ছগির আহমদ, বদরুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।এইডস দিবসে রাঙ্গুনিয়ায় সভা বিশ্ব এইডস দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় বেসরকারি সংস্থা কারিতাসের এক সভা ১ ডিসেম্বর পোমরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পোমরা ইউপি চেয়ারম্যান ফজলুল কবির এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম ছিদ্দিকী। বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুনুর রশিদ, ইউপি সদস্য বদিউজ্জামান, মহিলা কাউন্সিলর রেভা রানী দে, প্রিয়তোষ সরকার, লিওনার্ড পিন্টু ডায়েস, মো. মহিউদ্দীন, নাজিরুল ইসলাম, গৌরী ভট্টাচার্য্য, হেলেন পারভীন প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় তানভীর আজম সিদ্দিকী বলেন, এইডস সম্পর্কে সকলকে সচেতন হতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে চললে এইডস মৃত্যু থেকে শত ভাগ রক্ষা পাওয়া সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন। পোমরা ও বেতাগী ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ অনুষ্ঠানে অংশ নেন। সভা শেষে এইডস রোগ সম্পর্কে সচেতনতায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের শান্তির হাট বাজারে শোভাযাত্রা বের করা হয়।—রাঙ্গুনিয়া প্রতিনিধি পিএসটিসির সভা ও শোভাযাত্রা‘আর নয় কোনো সংক্রমণ, আর নয় কোনো মৃত্যু’—এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব এইডস দিবস পালন করেছে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)। এ উপলক্ষে সংগঠনের দুই দিনের কর্মসূচি শেষ হয় ২ ডিসেম্বর।কর্মসূচির প্রথম দিন লালখান বাজার এলাকায় সচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর কবির আহমেদ, হেনা আনোয়ার, মো. হানিফ ও পিএসটিসির এরিয়া কো-অর্ডিনেটর সৈয়দ মো. নূরউদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় ১৩ হাজার মানুষ এইচআইভি ভইরাস-আক্রান্ত। বন্দরনগর হওয়ার কারণে চট্টগ্রামে দ্রুত এইচআইভি ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। বিজ্ঞপ্তি।