এই নগরে—দূরগ্রামে
ইচ্ছেতলার যাত্রা শুরুএকেবারেই নতুন এবং ব্যতিক্রমী উদ্যোগ। এসএসসি ও এইচএসসি-এর মতো পাবলিক পরীক্ষার পর যে সময়টা থাকে, তা কেন সবটা খরচ হবে কোচিং সেন্টারে? আর পরীক্ষা ও ফলাফল-কেন্দ্রিক যে পড়াশুনা তাতে ছেলে-মেয়েদের শিল্পসাহিত্য ও মানববিদ্যাচর্চার সুযোগ একদম থাকছে না। অথচ এর গুরুত্ব অস্বীকার করা যায় না। এই ভাবনা থেকেই ইচ্ছাতলার উদ্যোগ। কাল নগরীর ফুলকি স্কুলে শুরু হলো ১৭-২১ বছর বয়সীদের জন্য পঠন-শ্রবণ-চর্চার এ আয়োজন। প্রথম দিনে হাজির হয়েছিল জনা বিশেক তরুণ-তরুণী। তারা কবি ও সাংবাদিক আবুল মোমেনের তত্ত্বাবধানে বিকেল পাঁচটা থেকে দুঘণ্টা কাটাল। এই সময়ের মধ্যে তারা কবিতার শিল্পরূপ নিয়ে শুনল, পড়ল জীবনানন্দ দাশের কবিতা ‘অঘ্রাণের প্রান্তর’। দেখল বিশ্বখ্যাত দুটি নন-ফিকশনাল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য চেয়ারি টেইল ও ওপেনিং স্পিচ। বোধন আবৃত্তি পরিষদ তাদের শোনাল রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘দেবতার গ্রাস’। অংশগ্রহণকারীরা কেবল শ্রোতা নন, মতামত দিয়ে তর্ক তুলে এ উদ্যোগেরই একজন হতে পারেন। প্রতি মঙ্গলবার এ আসর বসবে ফুলকিতে। ১৭-২১ বছর বয়সী তরুণ-তরুণী আর উদ্যোক্তাদের ভাষায় যাদের বয়স অনন্ত একুশ, তারা সবাই এ আসরে আমন্ত্রিত।নুরুদ্দিন জাহেদ মঞ্জুর নাগরিক শোকসভা প্রয়াত জাসদ নেতা অধ্যাপক নুরুদ্দিন জাহেদ মঞ্জুর নাগরিক শোকসভায় বক্তারা বলেছেন, ভালো রাজনীতিকেরা আজ অনেকটা নির্জীব। তাঁদের জন্য রাজনীতি যেন কষ্টের বিষয়। নুরুদ্দিন জাহেদ মঞ্জুর রাজনৈতিক জীবন পর্যালোচনা করেই তা স্পষ্ট বোঝা যায়। গত ২৬ নভেম্বর চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে কাজী গোলাম সরোয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ ফজলুল হক। বক্তব্য দেন ডা. মাহফুজুর রহমান, মাজহারুল হক শাহ, রাখাল চন্দ্র বণিক, এম এ সাত্তার, ইশতিয়াক আজিজ, মুসলিম উদ্দিন মো. বদরুল প্রমুখ। বিজ্ঞপ্তি। গীতা ভারতী মিশন সেবক সংঘের ধর্মসভা‘বর্ণবাদ ও কুসংস্কার মানুষের সৃষ্টি। এসব থেকে পরিত্রাণ পেতে হবে। সব ধর্মের মূল বাণী এক ও অভিন্ন। সব ধর্মই মানবতার জয়গান করেছে।’ ২ ডিসেম্বর হাটহাজারী ফতেয়াবাদে গীতা ভারতী মিশন সেবক সংঘ আয়োজিত ধর্মসভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কেন্দ্রীয় গীতা শিক্ষা কমিটির সভাপতি দিলীপ ভট্টাচার্য। গীতা ভারতী মিশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট প্রবীর কুমার ভট্টাচার্যের সঞ্চালনে বক্তব্য দেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, রাম ঠাকুর সমন্বয় পরিষদের সদস্যসচিব প্রকৌশলী চন্দন দাশ, সঞ্জিত বণিক, অসিত সেন, কার্তিক মজুমদার প্রমুখ। বিজ্ঞপ্তি।গাউসিয়া হক ভান্ডারি হামজারবাগ খানকা কমিটির সভাপবিত্র আশুরা উপলক্ষে নগরের হামজারবাগ দায়রা শরিফে গাউসিয়া হক ভান্ডারি খানকা কমিটির এক সভা ৬ ডিসেম্বর আবদুল হালিম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি। আলোচনায় অংশ নেন এইচ এম জোবায়ের, জাহাঙ্গীর আলম, হাবিবুল হোসাইন, মাঈনুদ্দিন আলকাদেরি প্রমুখ।