এই নগরে—দূরগ্রামে
নীলুফার জহুর স্মরণসভা আজঅধ্যক্ষ নীলুফার জহুরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম একাডেমির উদ্যোগে আজ রোববার সন্ধ্যা ছয়টায় চেরাগী পাহাড়ের একাডেমি মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে আগ্রহী ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য স্মরণ উপপরিষদের আহ্বায়ক ও অধ্যক্ষ আনোয়ারা আলম এবং সচিব মো. জাহাঙ্গীর মিঞা অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।এলআইডি উদ্বুদ্ধকরণ সেমিনার আজ ও কালমস্তিষ্কের দুই পাশ ব্যবহার করে কীভাবে জীবনের বিভিন্ন সমস্যা যেমন মানসিক চাপ, সময়ের সদ্ব্যবহার, ইতিবাচক জীবন গড়া, মনে রাখার অপূর্ব কৌশল, সম্পর্কের উন্নয়ন, জীবনের লক্ষ্য নির্ধারণ—এ রকম বিভিন্ন বিষয় নিয়ে মোটিভেশনাল ট্রেনিং ইনস্টিটিউট এলআইডি দুই দিনব্যাপী সেমিনারের আয়োজন করেছে। আজ রবি ও কাল সোমবার প্রতিদিন সন্ধ্যা ছয়টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হবে। আগ্রহী ব্যক্তিদের ০১৯১১৭৫৫৯৫৫ নম্বরে ফোন করে সিট বুকিংয়ের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।প্রমার শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালায় ভর্তি চলছেপ্রমা আবৃত্তি সংগঠনের শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ৩০তম ব্যাচে ভর্তি শুরু হয়েছে। কর্মশালায় বাংলা প্রমিত উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা, সংবাদ পাঠ, মাইক্রোফোনের ব্যবহার ও শিল্পকলার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। শিশুদের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। ক্লাস শুরু হবে আগামী ৬ জানুয়ারি থেকে। ফরম পাওয়া যাবে—বাতিঘর (চেরাগী পাহাড় মোড়), মউর দোকান ও হায়দারের দোকান (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), অজন্তা লাইব্রেরি (চকবাজার), কারেন্ট বুক সেন্টার (জলসা মার্কেট), রংধনু রেকর্ডিং সেন্টার (সেন্ট্রাল প্লাজা), শাহ্জালাল সুইটস (নাসিরাবাদ মহিলা কলেজের সামনে), রুমি ফটোস্ট্যাট ও ফাহিম এন্টারপ্রাইজ (কমার্স কলেজের পাশে), শফির দোকান (শিল্পকলা একাডেমী), বিশদ বাংলা (মেহেদীবাগ) ও কথাকলিতে (মোমিন রোড)। এ ছাড়া প্রতি শুক্রবার সকালে শিল্পকলা একাডেমীতে ভর্তি ফরম পাওয়া যাবে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৭১১৯৮৩০০৮, ০১৮১৯৬৪০৫১৫ নম্বরে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংবর্ধনাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত নবীন শিক্ষক এবং বিভিন্ন ক্ষেত্রে গবেষণার জন্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দিয়েছে শিক্ষক সমিতি। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. রুহুল আমিন। প্রধান অতিথি ছিলেন উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সেকান্দর চৌধুরী, আবদুল্লাহ আল ফারুক, অধ্যাপক হায়াত হোসেন, অধ্যাপক মো. আবদুল কাদের, অধ্যাপক জিনবোধি ভিক্ষু, মাধবচন্দ্র দাস, ফারজানা মান্নান প্রমুখ।উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করা এবং লব্ধ জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা। তাই শিক্ষকদের নিয়মিত গবেষণাকাজে নিয়োজিত থেকে নিজেদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে হবে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি