এই নগরে—দূরগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অযৌক্তিক ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণাবাড়িওয়ালাদের অযৌক্তিক ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে ভাড়াটেদের বিভিন্ন সংগঠন। এ ছাড়া সব ভাড়াটেকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ভাড়াটেদের সংগঠনের ‘লিগ্যাল সেল’ থেকে বিনা খরচে আইনি সহায়তা দেওয়ারও ঘোষণা দিয়েছেন নেতারা। গত শুক্রবার নগরের হালিশহর আই-ব্লকে ভাড়াটেদের অধিকার রক্ষা সংগঠনগুলোর এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাড়াটিয়া অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব ডা. ফজলুল হক সিদ্দিকী। হালিশহর থানা ভাড়াটিয়া অধিকার সংরক্ষণ ও বাস্তবায়ন কল্যাণ সমিতির আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট টি আর খান, জাহেদুর রহমান খান, খন্দকার আরিফুল আলম, ইস্কান্দর মির্জা, মোহাম্মদ নাসিরুদ্দিন, এ বি এম ইমরান, মামুনর রশিদ, সিরাজ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি। চিকিৎসক এ কিউ এম সিরাজুল ইসলাম সারদ-এর সভাপতি নির্বাচিতসার্কভুক্ত দেশগুলোর চর্মরোগ, কুষ্ঠরোগ, যৌনরোগ ও এইডস রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন সাউথ এশিয়ান রিজিওনাল অ্যাসোসিয়েশন অব ডারমাটোলজিস্টের (সারদ) নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে চট্টগ্রামের চিকিৎসক এ কিউ এম সিরাজুল ইসলাম সভাপতি ও এহসানুল হক মহাসচিব নির্বাচিত হন। এ ছাড়া শ্রীলঙ্কার অধ্যাপক জয়ামিনি সেনিভিরত্নে সহসভাপতি, নেপালের চিকিৎসক সৃষ্টি শ্রেষ্ঠা কোষাধ্যক্ষ, ভারতের অধ্যাপক জয়দেব বেতকেরুর যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত সারদের সপ্তম দ্বিবার্ষিক সম্মেলনে এ কমিটি গঠিত হয়। বিজ্ঞপ্তি।সাদমুসা গ্রুপের সংবর্ধনাসাদমুসা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবু মুসা চৌধুরী সিআইপি মনোনীত হওয়ায় ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে সম্প্রতি তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন চৌধুরী, এনসিসি ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের উপব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার দাশ, খান জাহান খান, মো. মুজিবুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি। হার্ট ফাউন্ডেশনে ইসিজি যন্ত্র দিল ইনারহুইল ক্লাববিজয় দিবসে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন চট্টগ্রাম বহির্বিভাগীয় ক্লিনিকে একটি ইসিজি যন্ত্র প্রদান করেছে ইনারহুইল ক্লাব আগ্রাবাদ। তাহের ফাউন্ডেশনের অর্থায়নে প্রদত্ত এই মেশিনটি গ্রহণ করেন হার্ট ফাউন্ডেশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. এস এম মোস্তফা কামাল। ১৬ ডিসেম্বর মনসুরাবাদে মোস্তফা হাকিম দাতব্য চিকিৎসালয়ে স্থাপিত অস্থায়ী ক্লিনিকে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহের ফাউন্ডেশনের চেয়ারম্যান সেরিনা তাহের ও ইনারহুইল ক্লাব আগ্রাবাদের সভাপতি খালেদা আউয়াল, হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডা. প্রবীর কুমার দাশ, ডা. মাহমুদ হাসান শাহ প্রমুখ।অনুষ্ঠানে হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, হূদেরাগীরা যাতে সহজে চিকিৎসা পান, সে লক্ষ্যেই ফলোআপ ক্লিনিক চালু করা হয়েছে। এই ক্লিনিকে ২০ টাকা নিবন্ধন ফি দিয়ে এবং মাত্র ৫০ টাকায় যেকোনো হূদেরাগী ইসিজি ও প্রাথমিক চিকিৎসা নিতে পারবেন। বিজ্ঞপ্তি।মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরুকাপ্তাই উপজেলার কর্ণফুলী স্টেডিয়ামে ২১ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী ১৯ ডিসেম্বর মেলা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিপ্লব মারমা, কাপ্তাই ইউপি চেয়ারম্যান মো. আবদুল লতিফ, কর্ণফুলী কাগজ কল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহজাহান ও যুবলীগের নেতা আনোয়ারুল ইসলাম। বিজয় মেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক হানিফ বাবুল জানান, সাত বছর ধরে ডিসেম্বর মাসে এ মেলার আয়োজন করা হচ্ছে। এবার ২১টি স্টল স্থান পেয়েছে। মেলায় প্রতিদিন মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। —কাপ্তাই প্রতিনিধিপটিয়া রামঠাকুর সেবাশ্রমে ধর্ম সভাপটিয়া উপজেলার চাপড়া গ্রামে রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্ম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সেবাশ্রমের সভাপতি বিভূতিভূষণ রায়ের সভাপতিত্বে ও বিপ্লব চৌধুরীর সঞ্চালনে সভা উদ্বোধন করেন রাখাল মজুমদার। প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন রামঠাকুর সমন্বয় পরিষদের সদস্যসচিব প্রকৌশলী চন্দন দাশ। বিশেষ অতিথি ছিলেন কালিপদ সেন, অজিত সিকদার, স্বপন কান্তি নাথ, খোকন কান্তি দাশ, উৎপল কান্তি শীল, সুখলাল দাশ, রণজিৎ বরণ চৌধুরী প্রমুখ। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিল ভক্তিগীতি পরিবেশন, সত্যনারায়ণ পূজা, অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তনের শুভ অধিবাস ও প্রসাদ বিতরণ। বিজ্ঞপ্তি। শেখ রাসেল স্মৃতি পাঠাগারের মেধাবৃত্তি পরীক্ষাপটিয়ার দক্ষিণভূর্ষি শেখ রাসেল স্মৃতি পাঠাগারে চন্দ্রশেখর নাথ মেধাবৃত্তি পরীক্ষা ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২২টি প্রাথমিক বিদ্যালয়ের ২২০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।এ উপলক্ষে পাঠাগারের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আবদুল হাকিম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান নিহার কান্তি চক্রবর্তী, স্বপন কান্তি নাথ, অধ্যাপক শিপলু কুমার দে, সন্তোষ চক্রবর্তী, হুমায়ুন কবির, কাজল চন্দ্র দে, রফিকুল ইসলাম, মিহির চক্রবর্তী, নজরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি শিক্ষাকে ব্যবসায়িক চিন্তার বাইরে রেখে গরিব মেধাবীদের পাশে দাঁড়ানোর জন্য অ্যাডভোকেট চন্দ্রশেখরের মতো বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। পাঠাগারের মাধ্যমে তিনি আরও একটি বৃত্তি চালু করার প্রতিশ্রুতি দেন। বিজ্ঞপ্তি।