এই নগরে—দূরগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাস চর্চাকেন্দ্রের সংবর্ধনা অনুষ্ঠান চট্টগ্রাম ইতিহাস চর্চাকেন্দ্র ও ভাষা আন্দোলন স্মৃতি স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান ২১ অক্টোবর চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট এ কে এম আবদুল মতিন। এবার স্বর্ণপদক (সম্মান) পেয়েছেন মানবাধিকার সংগঠক আইনজীবী কামরুন নাহার। পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ রওশন আকতার হানিফ, শওকত হোসেন, নাজিম উদ্দিন চৌধুরী, মিনু রানী দাশ, দীপালী ভট্টাচার্য্য, রহিমুন নেসা, সোহেল মো. ফখরুদ্দীন, ছৈয়দ গোলাম নবী, হারাধন দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি।বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার শেখ রাসেলের জন্মদিন পালনবঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে ১৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৪৭তম জন্মদিন উদ্যাপন করা হয়। এ উপলক্ষে চট্টগ্রাম শিশু একাডেমী প্রাঙ্গণে দক্ষিণ জেলা শাখার সভাপতি এস এম মোরশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজগর হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মো. জামিল উদ্দিন, ফরিদ আহমদ, আলমগীর আলম, ইখতিয়ার উদ্দীন, ইশতিয়াক নূর, জসিম উদ্দীন, বেলাল চৌধুরী, সৈকত শীল প্রমুখ। বক্তারা বলেন, শেখ রাসেল হত্যাকারীদের বাঙালিরা আজীবন ঘৃণা করবে। বিজ্ঞপ্তি। পটিয়ায় টিআইবি ও সনাকের দুই দিনব্যাপী তথ্যমেলাট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে পটিয়ায় দুই দিনব্যাপী তথ্যমেলা সম্পন্ন হয়েছে। ২৩ অক্টোবর পটিয়া ক্লাব প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় তথ্য কার্যালয়ের উপপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামশুদ্দিন। প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ। মেলা উদ্যাপন উপকমিটির আহ্বায়ক এস এম এ কে জাহাঙ্গীরের সভাপতিত্বে উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য দেন সনাকের আহ্বায়ক কবি শেখর নাথ। দ্বিতীয় দিন ২৪ অক্টোবর সমাপনী দিনে চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় পটিয়ার ১৪টি সরকারি ও ১২টি বেসরকারি কার্যালয় তাদের সেবা নিয়ে স্টলে অংশ নেয়। এ ছাড়া দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিশু সংগঠনের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে বাড়তি আয়োজন ছিল দেশের সেরা কার্টুন প্রদর্শনী, মুক্তিযুদ্ধ ও দুর্নীতিবিরোধী চলচ্চিত্র প্রদর্শনী, প্রাথমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়ালিকা প্রকাশ প্রভৃতি। পটিয়া প্রতিনিধি ‘বুদ্ধের অহিংসনীতি সমাজে ছড়িয়ে দিতে হবে’বুদ্ধের অহিংসনীতি সমাজে ছড়িয়ে দেওয়ার তাগিদ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান মোশাররফ হোসেন।২৩ অক্টোবর মিরসরই মায়ানী সুদর্শন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চীবর দান উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভদন্ত ধর্মসেন মহাস্থবির। বক্তব্য দেন সংঘপ্রিয় স্থবির, প্রিয়ানন্দ মহাস্থবির, জিনালংকার মহাস্থবির, ইউপি চেয়ারম্যান কবির আহমদ নিজামী প্রমুখ। ‘চিত্র প্রদর্শনী শিশুদের প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম’‘চিত্র প্রদর্শনী শিশুদের প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম। শিশুদের মেধা বিকাশের ক্ষেত্র তৈরির লক্ষ্যেও এ রকম শিল্পচর্চা দরকার। এ ব্যাপারে সহযোগিতায় এগিয়ে আসতে হবে অভিভাবকদের।’শিল্পী শওকত জাহানের উদ্যোগে ১৬তম চিত্র প্রদর্শনীর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা এমন অভিমত দেন। সেন্ট প্ল্যাসিডস স্কুল মিলনায়তনে ২১ থেকে ২৩ অক্টোবর তিন দিনব্যাপী এ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নগরের ১০টি বিদ্যালয়ের ৭০০ শিশুশিল্পী এতে অংশ নেয়। ২১ অক্টোবর বিকেল তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি বিশপ মজেস এম কস্তা। তিনি আশা প্রকাশ করেন, এই খুদে শিল্পীরা ভবিষ্যতে দেশ গড়ার কাজে উল্লেখযোগ্য অবদান রাখবে। ২৩ অক্টোবর বিকেল তিনটায় ছিল পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ। —আলোকিত প্রতিবেদকআইইউবির ফুটবল টুর্নামেন্ট শুরুইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (আইইউবি) চট্টগ্রাম আয়োজিত মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট গতকাল বুধবার দুপুরে শুরু হয়েছে। টুর্নামেন্ট উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের এমবিএ বিভাগের সমন্বয়কারী এম আইয়ুব ইসলাম। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অনুষদের শিক্ষার্থীরা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। খেলা অনুষ্ঠিত হচ্ছে নাসিরাবাদ উচ্চবিদ্যালয় মাঠে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এম তাহলিল আজিম, রশিদ আহমেদ চৌধুরী, আবু সোহেল প্রমুখ।—নিজস্ব প্রতিবেদক